Friday, 24 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্রে বাংলাদেশের বিজয় দিবসের সকল কর্মসূচি ভার্চুয়ালে

অনলাইন ডেস্ক পঠিত: 131 বার

প্রকাশিত: December 12, 2020 | 8:30 AM

ইউএসএনিউজঅনলাইন.কম. ডেস্ক. নিউইয়র্ক: বাংলাদেশের মহান বিজয় দিবস ১৬ ডিসেম্বর। একাত্তরের এদিনে বাঙালিরা বিজয় পতাকা উড়িয়েছে মুক্তির আস্বাদে। করোনা পরিস্থিতির কারণে নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রে বাংলাদেশি অধ্যুষিত প্রতিটি সিটিতেই প্রবাসীরা ভার্চুয়ালে বিজয় দিবস উদযাপনের প্রস্তুতি নিচ্ছেন। নিউইয়র্ক, ক্যালিফোর্নিয়া, ফ্লোরিডা, জর্জিয়া, মিশিগান, ইলিনয়, টেক্সাস, পেনসিলভেনিয়া, ম্যাসাচুসেট্‌স, কানেকটিকাট, নিউজার্সি, ম্যারিল্যান্ড, ভার্জিনিয়া থেকে জানা গেছে, বাংলাদেশি অধ্যুষিত এলাকায় ভার্চুয়ালে বিজয়-সমাবেশ হবে ১৬ ডিসেম্বর সন্ধ্যায়। করোনা আতঙ্কে কেউই ঘটা করে কোন কর্মসূচি নেননি। নিউইয়র্ক সিটির ডজনখানেক সংগঠনের পক্ষ থেকে বিজয়-সমাবেশের বিস্তারিত কর্মসূচি ঘোষণা করা হয়েছে। সবগুলোই ভার্চুয়ালে হবে। কারণ, কেউই স্বাস্থ্যবিধি লংঘন করে মহামারির শিকার হতে আগ্রহী নন। একই আতঙ্কে মুজিববর্ষ উপলক্ষে অর্ধ শতাধিক কর্মসূচির একটিও অনুষ্ঠিত হতে পারেনি যুক্তরাষ্ট্রে। উল্লেখ্য, করোনায় আক্রান্ত হয়ে এ যাবত পৌণে তিন শতাধিক প্রবাসী মারা গেছেন। এর সিংহভাগই নিউইয়র্ক অঞ্চলের।নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের উদ্যোগে ১৫ ডিসেম্বর মঙ্গলবার সন্ধ্যা ৭টায় (বাংলাদেশের সাথে সময় মিলিয়ে) ভার্চুয়ালে বিজয়-সমাবেশ হবে বলে জানিয়েছেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল কাদের মিয়া এবং ভারপ্রাপ্ত সেক্রেটারি সুব্রত তালুকদার। সংগঠনের সকল নেতা-কর্মী এবং মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিতদের অংশগ্রহণের অনুরোধ জানিয়েছেন তারা।

১৬ ডিসেম্বর বুধবার সন্ধ্যা ৭টায় বিজয় দিবস উপলক্ষে সম্মিলিত-সমাবেশ করবে যুক্তরাষ্ট্র সেক্টর কমান্ডারস ফোরাম, যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু ফাউন্ডেশন, বাংলাদেশ লিবারেশন ওয়ার ভেটারন্স’৭১, যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু ফাউন্ডেশন, মুক্তিযোদ্ধা সংহতি পরিষদ, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি। এই ভার্চুয়াল সমাবেশে সংশ্লিষ্ট সকলকে অংশগ্রহণের অনুরোধ জানানো হয়েছে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV