Sunday, 7 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

বঙ্গবন্ধুর বাংলাদেশে বঙ্গবন্ধুর ভাস্কর্য থাকবে: পেশাজীবী সমন্বয় পরিষদ যুক্তরাষ্ট্র শাখার প্রতিবাদ সভায় বক্তারা (ভিডিও)

অনলাইন ডেস্ক পঠিত: 22 বার

প্রকাশিত: December 13, 2020 | 7:32 PM

ইউএসএনিউজঅনলাইন.কম. ডেস্ক. নিউইয়র্ক: ধর্ম ব্যবসায়ী মৌলবাদীরা স্বাধীনতা বিরোধী। তারা বঙ্গবন্ধুকে অবমাননা করে, জাতীয় পতাকাকে অবমাননা করেছে, বাংলাদেশের অস্তিত্বকে অস্বীকার করেছে, তারা দেশদ্রোহী। গত ১২  ডিসেম্বর শনিবার নিউইয়র্ক সময় সন্ধ্যা ৭ টায় বঙ্গবন্ধুর ভাস্কর্যের উপর হামলাকারী এবং কটূক্তিকারী ধর্ম ব্যবসায়ী, মৌলবাদীদের বিরুদ্ধে পেশাজীবী সমন্বয় পরিষদ, যুক্তরাষ্ট্র শাখার আয়োজনে অনলাইন প্রতিবাদ সভায় একথা বলেন বক্তারা। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ইঞ্জিনিয়ার আশরাফুল হক এবং সভাটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক কৃষিবিদ আশরাফুজ্জামান।

প্রধান অতিথির বক্তব্যে পেশাজীবী সমন্বয় পরিষদ কেন্দ্রীয় কমিটির  মহাসচিব ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান বলেন, যখন বিশ্বের একটি সংকটময় মুহূর্তে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, তখনি পরিকল্পিতভাবে এই ধর্ম ব্যবসায়ীরা দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরির অপচেষ্টায় লিপ্ত। এই ধর্ম ব্যবসায়ী মৌলবাদীরা কখনো ঘুষের বিরুদ্ধে বয়ান করেন না, কখনো দুর্নীতির বিরুদ্ধে বয়ান করেন না, তাদের যত বয়ান দেশ বিরোধী, যত বয়ান সরকার বিরোধী। সামনে উপস্থিত মাদ্রাসার ছোট ছোট শিশুদের দেশ বিরোধী কথা বলে বিভ্রান্ত করে আর লাখ লাখ টাকা হাতিয়ে নেয় এই ধর্ম ব্যবসায়ীরা। তারা ধর্মকে বিক্রি করে হেলিকপ্টারে উড়ছে। তাদের এই আয়ের উৎস খুঁজে বেড় করা দরকার। নির্বাচনের সময় দেখা যায়, তারা ১% ভোটও পায়না, দেশের মানুষ তাদেরকে অতীতেও প্রত্যাখ্যান করেছে, আগামীতেও প্রত্যাখ্যান করবে। আমাদের মাঝে যত বিভক্তিই থাকুক, জাতীয় বিষয়ে মুক্তিযুদ্ধের চেতনার সকল প্রগতিশীল শক্তিকে এক থাকতে হবে, তাহলে এই মৌলবাদীরা পরাজিত হবে। পদ্মা সেতুর তৈরির মাধ্যমে জননেত্রী শেখ হাসিনা বিশ্বের দরবারে দেশের মানচিত্রকে উজ্জ্বল করেছেন। বঙ্গবন্ধুর কন্যার নেতৃত্বের প্রতি আমাদের পূর্ণ আস্থা আছে, তার নেতৃত্বেই দেশ এগিয়ে যাচ্ছে এবং এগিয়ে যাবে।

বিশেষ অতিথির বক্তব্যে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ডঃ সিদ্দিকুর রহমান বলেন, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ বাংলাদেশের ক্রান্তিকালে, আওয়ামী লীগের দুর্দিনে কখনোই নীরব ছিল না, সব সময় সক্রিয় ভূমিকা পালন করেছে। পদ্মা সেতু নিয়ে ওয়ার্ল্ড ব্যাংক যখন বাংলাদেশের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনেছিল, আমরা যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের পক্ষ থেকে তার তীব্র প্রতিবাদ করেছিলাম, ওয়ার্ল্ড ব্যাংক ঘেরাও করে রেখেছিলাম। আজ মৌলবাদীদের যে আস্ফালান, তার বিরুদ্ধেও যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ সক্রিয় এবং সরব ভূমিকা পালন করছে। তবে আমি মনে করি যতদিন জননেত্রীর হাতে দেশ আছে, এই মৌলবাদীরা কিছুই করতে পারবে না। আমাদের হতাশ হবার কোন কারণ নেই, জননেত্রী এবং তার সরকার এই সমস্যাগুলি বিচক্ষনতার সাথে সমাধান করেছে এবং করবে। বাংলাদেশ কোন ফতোয়ার মধ্য দিয়ে স্বাধীন হয়নি, বাংলাদেশ স্বাধীন হয়েছিল বঙ্গবন্ধুর নির্দেশে,  তাই তার ভাস্কর্য বাংলার মাটিতে থাকবে, এই ব্যাপারে কোন আপোষ বাংলার মানুষ মেনে নিবে না।

বাংলাদেশ লিভারেশন ওয়ার ভেটারেন্স ১৯৭১ ইউএসএ ইনক-এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা খান মিরাজ তার বক্তব্যে বলেন, আমার বঙ্গবন্ধুর আত্মা আজ কষ্ট পাচ্ছে। ১৯৭১ সালে যেভাবে যুদ্ধ করেছিলাম, ১৯৭৫ সালে যেভাবে প্রতিরোধ প্রতিবাদ করেছিলাম, আজ ইচ্ছে করছে পাকিস্তানের প্রেতাত্মাদের বিরুদ্ধে আবার ইতিহাস রচনা করি। বঙ্গবন্ধু আমাদের যে সংবিধান আমাদের উপহার দিয়েছিলেন, আমরা সেই ৭২-এর সংবিধান ফেরত চাই, আমরা পরিপূর্ণ মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ চাই। মাননীয় প্রধানমন্ত্রী, শিক্ষানীতিতে যে সকল উলট পালট হয়েছে, তা দেশকে মৌলবাদের দিকে ঠেলে দিচ্ছে, আপনি এই শিক্ষানীতি সংশোধন করুন। কওমি মাদ্রাসায় জাতীয় সঙ্গীত গাওয়ার ব্যবস্থা করুন, বঙ্গবন্ধুর সংগ্রামের ইতিহাস, মুক্তিযুদ্ধের ইতিহাস পড়ানোর ব্যবস্থা করুন। আমরা মুসলমান বাঙালী হতে চাই না, আমরা বাঙালী মুসলমান হতে চাই। ইরান, তুর্কীর মত মুসলিম রাষ্ট্রে ভাস্কর্য আছে, বাংলাদেশেও বঙ্গবন্ধুর ভাস্কর্য থাকবে। আমরা মুক্তিযোদ্ধারা একদিন হারিয়ে যাব, পিছনে পরে থাকবে আমাদের ইতিহাস। মুক্তিযোদ্ধাদের সম্মানে বিজয়ের মাসে একটা দিন মুক্তিযোদ্ধা দিবস ঘোষণা করা হোক।

সভায় অন্যান্য বক্তারা বলেন ৭১-এর পরাজিত শক্তি ক্ষমতায় বসার স্বপ্ন দেখে। এই মৌলবাদীদের বিরুদ্ধে  কোন প্রকার  আপোষ করা ঠিক হবে না। মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি ক্ষমতায় থাকার পরেও কেন এই ধর্ম ব্যবসায়ী মৌলবাদীরা মাথাচারা দিয়ে উঠছে আমাদের ভাবতে হবে এবং মুক্তিযুদ্ধের চেতনার সবাইকে একত্রিত হয়ে এই অপশক্তিকে রুখে দিতে হবে। সভায় অন্যনাদের মাঝে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ফারুক হোসাইন, বীর মুক্তিযোদ্ধা লাভলু আনসার, ডঃ মাসুদুল হাসান শীতাংশু গুহ, সংগঠনের উপদেষ্টা ফার্মাসিস্ট আওয়াল সিদ্দিকি, সহ সভাপতি ইঞ্জিনিয়ার মিজান হাসান, সহ সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ারক এ কে এম সফিকুল ইসলাম, প্রচার সম্পাদক মোরশেদা জামান, সাংগঠনিক সম্পাদক স্বীকৃতি বড়ুয়া, ইঞ্জিনিয়ার মনিউল আলম, দেওয়ান আল আমিন প্রমুখ।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV