যুক্তরাষ্ট্রে করোনার ভ্যাকসিন দেওয়া শুরু সোমবার
ইউএসএনিউজঅনলাইন.কম. ডেস্ক : যুক্তরাষ্ট্রে ফাইজার-বায়োএনটেকের করোনাভাইরাসের ভ্যাকসিন দেওয়া শুরু হবে আজ সোমবার থেকে। টিকা সরবরাহের দায়িত্বে থাকা একজন কর্মকর্তা শনিবার এ খবর জানিয়েছেন। বিবিসির খবরে বলা হয়, চলতি সপ্তাহের মধ্যে প্রথম ধাপে তিন মিলিয়ন ভ্যাকসিন যুক্তরাষ্ট্রের সব অঙ্গরাজ্যে পৌঁছানো হবে বলে জানিয়েছেন জেনারেল গুস্তাভে পেরনা। তিনি এ ভ্যাকসিন প্রয়োগের বিষয়টি তদারকির দায়িত্বে রয়েছেন। যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ নিয়ন্ত্রক সংস্থার (এফডিএ) পরীক্ষায় প্রমাণিত হয়েছিল ফাইজার-বায়োএনটেক উদ্ভাবিত ভ্যাকসিন করোনার বিরুদ্ধে ৯৫ শতাংশ কার্যকরী।
বিশ্বে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা ১৬ লাখে পৌঁছানো এবং আমেরিকানরাই সবচেয়ে ঝুঁকিতে থাকার প্রেক্ষাপটে ব্যাপকভাবে এ টিকা দেয়ার কাজ শুরু হতে যাচ্ছে। যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত করোনায় মারা গেছেন ২ লাখ ৯৭ হাজার ৮০১ জন।
জেনারেল গুস পারনা সাংবাদিকদের বলেন, সোমবার সকালের মধ্যেই যুক্তরাষ্ট্র জুড়ে বিভিন্ন হাসপাতাল ও কেন্দ্রে টিকার প্রথম ডোজ পৌঁছে যাবে। এরপরই টিকা দেয়ার কাজ শুরু হবে।
তিনি আরো বলেন, সব অঙ্গরাজ্যের ১৪৫টি এলাকায় সোমবার এবং মঙ্গলবার ৪২৫টি এলাকায় টিকা পৌঁছে যাবে। বুধবার আরো ৬৬টি এলাকায় টিকা সরবরাহের কাজ শেষ হবে।
প্রথম দফায় ৩০ লাখ লোককে টিকা দেয়া হবে। যুক্তরাষ্ট্র চলতি মাসেই ২ কোটি লোককে টিকা দেবে বলে আশা করছে।
কেন্দ্রীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ স্বাস্থ্যকর্মীসহ সম্মুখ সারির যোদ্ধাদের আগে টিকা দেয়ার সুপারিশ করেছে। তবে এটি নির্ভর করছে রাজ্যের সিদ্ধান্তের ওপর।
এর আগে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ) শুক্রবার ফাইজার/বায়োএনটেকের টিকার জরুরি ব্যবহারের অনুমোদন দেয়।
টিকাটির অনুমোদন দেয়ার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র ষষ্ঠ দেশ। যুক্তরাষ্ট্রের আগে ব্রিটেন, বাহরাইন, কানাডা, সৌদি আরব ও মেক্সিকো ফাইজারের টিকার অনুমোদন দেয়। যুক্তরাষ্ট্র আগে থেকেই করোনা ভ্যাকসিন প্রয়োগ শুরু করে দিয়েছে।
- New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার
- ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি
- New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections
- Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity
- নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান
- সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের