নিউ ইয়র্কে প্রধানমন্ত্রীর সম্ভাব্য কর্মসূচি: প্রেস কনফারেন্স ২৪ সেপ্টেম্বর,নাগরিক সংবর্ধনা ২৫ সেপ্টেম্বর
এনা: বিশ্বের চলমান সঙ্কট মোকাবিলার প্রত্যয়ে জাতিসংঘের ৬৬তম অধিবেশনে বাংলাদেশ প্রতিনিধি দলের প্রধান হিসেবে শেখ হাসিনা ১৮ই সেপ্টেম্বর দুপুরের দিকে নিউ ইয়র্কে আসছেন। ১৯শে সেপ্টেম্বর থেকেই তার লাগাতার কর্মসূচি শুরু হবে বিভিন্ন ফোরামে। সন্ত্রাসবিরোধী আন্তর্জাতিক একটি সমাবেশে তিনি থাকবেন প্রধান বক্তা। এটি অনুষ্ঠিত হবে ১৯শে সেপ্টেম্বর দুপুরে। সেখানে বক্তব্য রাখবেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন, মহাসচিব কফি আনানসহ শীর্ষ কর্মকর্তারা। এ অধিবেশনে বাংলাদেশের সন্ত্রাসবিরোধী নানা অভিযানের প্রশংসা ছাড়াও আঞ্চলিক ও আন্তর্জাতিক শান্তি প্রতিষ্ঠায় শেখ হাসিনার বিভিন্ন পদক্ষেপ জোরালোভাবে আলোচনা হতে পারে। এরপরই আরেকটি উচ্চপর্র্যায়ের মিটিংয়ে তিনি বক্তব্য উপস্থাপন করবেন। এদিন সন্ধ্যা সাড়ে ৬টায় আইসিটি অ্যাওয়ার্ড বিতরণী অনুষ্ঠানে অংশ নেবেন। ২০শে সেপ্টেম্বর বিভিন্ন দেশের প্রধানমন্ত্রী অথবা প্রেসিডেন্টদের সঙ্গে দ্বি-পক্ষীয় বৈঠকে মিলিত হবেন তিনি। এদিন দুপুরে ম্যানহাটানে এশিয়া সোসাইটির মিলনায়তনে সিটি ফাউন্ডেশনের সহায়তায় এশিয়া সোসাইটিতে ‘ইউএস-বাংলাদেশ রিলেশন্স: ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট’ শীর্ষক এক আলোচনায় বক্তব্য রাখবেন শেখ হাসিনা। এতে ইউএস চেম্বার অব কমার্সের লোকজনও থাকবেন। অপরাহ্নে শেখ হাসিনার একমাত্র কন্যা সায়মা হোসেন পুতুল অটিজম সম্পর্কিত একটি অনুষ্ঠানে বক্তব্য রাখবেন। বিকাল ৪টায় বাংলাদেশ মিশনের এক অনুষ্ঠানে বাংলাদেশের অকৃত্রিম বন্ধু প্রয়াত সিনেটর কেনেডির প্রতি সম্মান জানাবেন শেখ হাসিনা। সন্ধ্যায় প্রেসিডেন্ট বারাক ওবামা ও ফার্স্টলেডি মিশেল ওবামা প্রদত্ত ডিনার পার্টিতে শেখ হাসিনা অংশ নেবেন। সে সময় ওবামার সঙ্গে তার স্বল্প সময়ের জন্য হলেও কথা হতে পারে। ২২শে সেপ্টেম্বর দুপুরে তিনি ‘ইউএন উইমেন’ ফোরামে প্রধান অতিথি হিসেবে অংশ নিয়ে বাংলাদেশে নারী ক্ষমতায়নে তার ভূমিকা এবং সমাজে নারীর অবদান প্রসঙ্গ উপস্থাপন করবেন। একইসঙ্গে রাষ্ট্রীয় অগ্রগতিতে নারীর ভূমিকার অনস্বীকার্যতাও উপস্থাপন করবেন। ২৩শে সেপ্টেম্বর সকালে তার হোটেল কক্ষে মিলিত হবেন যুক্তরাষ্ট্র কংগ্রেসে বাংলাদেশ ককাসের নেতৃবৃন্দ। সেদিন সৌদি আরবের শীর্ষ কর্মকর্তা শেখ হাসিনার সঙ্গে বৈঠকে মিলিত হবেন। ২৪শে সেপ্টেম্বর সকালে তিনি সাধারণ পরিষদে বাংলাদেশের বক্তব্য উপস্থাপনের পর বিকাল ৪টায় মিডিয়ার মুখোমুখি হবেন। বাংলাদেশ মিশনের মিলনায়তনে এ প্রেস কনফারেন্স হবে। ২৫শে সেপ্টেম্বর দুপুরে তিনি হিল্টন হোটেলে নাগরিক সংবর্ধনায় বক্তব্য রাখবেন। এ অনুষ্ঠান শুরু হবে বেলা ২টায়। সংবর্ধনা সমাবেশের পর আওয়ামী লীগের কর্মিসভায় তিনি বক্তব্য রাখবেন। ২৬শে সেপ্টেম্বর মেডিকেল চেকআপের জন্য তিনি কানেকটিকাট যেতে পারেন। ২০০৪ সালের ২১শে আগস্ট গ্রেনেড হামলায় কানে আঘাত পাওয়ার পর তিনি প্রথমে ফ্লোরিডার ওরল্যান্ডো এবং পরবর্তীতে কানেকটিকাটে বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হয়েছিলেন। সেই চিকিৎসারই ফলোআপ করা হবে। ২৮শে সেপ্টেম্বর কানেকটিকাট থেকেই সরাসরি জেএফকে এয়ারপোর্ট হয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দিতে পারেন। উল্লেখ্য, আমিরাত এয়ারলাইন্সে তিনি নিউ ইয়র্কে আসবেন এবং একই ফ্লাইটে ফিরবেন। জাতিসংঘ এবং বাংলাদেশ মিশনের বিভিন্ন সূত্রে সম্ভাব্য সফর সূচির এসব তথ্য সম্পর্কে প্রেস মিনিস্টার স্বপন সাহার দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি ১৪ই সেপ্টেম্বর এনাকে বলেন, চূড়ান্ত সফরসূচি এখনও তৈরি হয়নি। আরও অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে প্রধানমন্ত্রীর দ্বি-পক্ষীয় বৈঠকের সম্ভাবনা রয়েছে।
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030