Wednesday, 11 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

নিউইয়র্কে জ্যামাইকায় ফ্রি ফুড বিতরণ

অনলাইন ডেস্ক পঠিত: 189 বার

প্রকাশিত: December 17, 2020 | 4:11 PM

ইউএসএনিউজঅনলাইন.কম. ডেস্ক. নিউইয়র্ক: নিউইয়র্কের জ্যামাইকাস্থ আমেরিকান মুসলিম সেন্টারের (৮৯-১৪ ১৫০ স্ট্রিটে অবস্থিত) উদ্যোগে এবং সেইফেষ্টের সহযোগিতায় এলাকার আশেপাশের পরিবার ও জুমা’র নামাজে আগত মুসল্লীদের মাঝে গত ১১ ডিসেম্বর শুক্রবার, বাদ জুমা ফল ও তাজা সবজি বিতরণ করা হয়েছে। এসময় প্রায় ১৫০ পরিবারের মাঝে এই ফল ও তাজা সবজি বিতরণ করা হয়। খবর ইউএনএ’র।

আমেরিকান মুসলিম সেন্টারের পরিচালক এম. ফয়সল নওয়াজ জানান, আগামীতে আবারও বেশী পরিবারের মাঝে ফল ও তাজা সবজি বিতরণ করা হবে, সম্ভ্যাব্য তারিখ পরবর্তীতে জানানো হবে। এছাড়াও আগামী ২৫ ডিসেম্বর শুক্রবার, ফ্রী কোভিড-১৯ টেস্ট এর কার্যক্রম করা হবে বলে জানান।

এই মহতি কার্যক্রমে আয়োজকদের মধ্যে উপস্থিত ছিলেন এএমসি’র প্রেসিডেন্ট হাফেজ রফিকুল ইসলাম, পরিচালক এম. ফয়সল নওয়াজ, ইমাম আতাউর রহমান, কোষাধ্যক্ষ খালেদ মাসুদ, সহকারী কোষাধক্ষ্য শাহাদাত হোসেন, সেইফেষ্টের পরিচালক মাজেদা এ উদ্দিন সহ আমেরিকান মুসলিম সেন্টার এর উপদেষ্টা মন্ডলির সদস্য ও কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবৃন্দ। এই আয়োজনে অত্র এলাকার সর্বস্তরের লোকদের পাশে থাকতে পেরে অয়োজকরা মহান আল্লাহর শুকরিয়া আদায় করেন।

ট্যাগ:
Situs Streaming JAV