Wednesday, 11 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

নিউইয়র্কে আন-নূর কালচারাল সেন্টার-এর হিফজুল কুরআন গ্রাজুয়েশন অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক পঠিত: 193 বার

প্রকাশিত: December 17, 2020 | 4:33 PM

ইউএসএনিউজঅনলাইন.কম. ডেস্ক. নিউইয়র্ক: যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের স্বনামধন্য দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান আন-নূর কালচারাল সেন্টারের হিফজুল কুরআন গ্রাজুয়েশন অনুষ্ঠিত হয়েছে। গত ১২ ডিসেম্বর শনিবার সেন্টারের হলরুমে স্থানীয় সময় সন্ধ্যা ৬টা থেকে শুরু হয়ে রাত ৮টা পর্যন্ত চলে এই অনুষ্ঠান। অনুষ্ঠানে কুরআন তিলাওয়াত, হামদ-নাত পরিবেশন করে সেন্টারের শিক্ষার্থীরা। মুফতী মোয়াজুল ইসলামের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন আন-নূর কালচারাল সেন্টারের প্রিন্সিপাল ও আন-নূর মসজিদের খতিব মুফতী মুহাম্মদ ইসমাইল। প্রধান অতিথি ছিলেন প্রখ্যাত আলেমে দ্বীন, আন-নূর সেন্টারের প্রেসিডেন্ট ও আল-মুনসুর কালচারাল সেন্টারের ডিরেক্টর মুফতী মুহাম্মদ আবদুল্লাহ। উপস্থিত ছিলেন স্থানীয় আলেম-উলামা, আন-নূর সেন্টারের শিক্ষকবৃন্দ ও বাংলাদেশী কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে আন-নূর সেন্টারের হিফজ বিভাগ থেকে কুরআনুল কারীম হিফজ সমাপ্তকারী চার কৃতি ছাত্রকে পাগড়ী ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।

আন-নূর কর্তৃপক্ষ জানান, করোনা মহামারীর কারণে স্বাস্থ্যবিধি মেনে প্রোগ্রামটি ছোট আকারে করা হয়। তবে সেন্টারে অধ্যয়নরত শিক্ষার্থীদের অভিভাবক, শুভাকাঙ্খী, বাংলাদেশী প্রবাসীদের ঘরে বসে অংশগ্রহনের সুবিধার্থে গ্রাজুয়েশন প্রোগ্রামটি নিউইয়র্কের টাইম টেলিভিশন’র ইউটিউব ও ফেসবুক পেইজে সরাসরি সম্প্রচার করা হয়।    

ট্যাগ:
Situs Streaming JAV