Sunday, 7 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

কোম্পানীগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউএসএ’র নির্বাচন আগামী ২৮ ফেব্রুয়ারী

অনলাইন ডেস্ক পঠিত: 137 বার

প্রকাশিত: December 18, 2020 | 5:51 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : কোম্পানীগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউএসএ’র স্থগিতকৃত নির্বাচন আগামী ২৮ ফেব্রুয়ারী পুননির্ধারণ করা হয়েছে। কোম্পানীগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশনের প্রধান নির্বাচন কমিশনার আশীষ রঞ্জন ভৌমিক এক প্রেস বিজ্ঞপিÍতে কার্যনির্বাহী কমিটি ২০২০-২০২২ এর নির্বাচনের নতুন সময়সূচী ঘোষণা করেন।
প্রধান নির্বাচন কমিশনার আশীষ রঞ্জন ভৌমিক জানান, বিগত ২০১৯ সালের ১০ অক্টোবর কোম্পানীগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউএসএ ইনক্ এর নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ সম্পন্ন হওয়ার পর অনিবার্য কারণ বশত নির্বাচনী পরবর্তী কার্যক্রম স্থাগিত হয়ে যায়। পরবর্তিতে মামলার জটিলতার কারণে নির্দিষ্ট সময়ে বাকী নির্বাচনী কার্যক্রম ও চূড়ান্ত নির্বাচন সম্পন্ন করা সম্ভব হয়নি।
গত ১৮ নভেম্বর মাননীয় আদালতের নির্দেশ ক্রমে এবং ট্রাস্টি বোর্ডের চিঠি মোতাবেক নির্বাচন কমিশন পূর্বের স্থগিত নির্বাচন-২০১৯ এর পরবর্তী কার্যক্রমের তারিখ ঘোষণা করে।
প্রধান নির্বাচন কমিশনার আশীষ রঞ্জন ভৌমিক প্রেস বিজ্ঞপিÍতে আরো জানান, বিগত ২০১৯ সালের ১০ অক্টোবর বিক্রিত ফরম ও তফসিল অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে।
সমিতির অফিসে মনোনয়ন পত্র জমা আগামী ২৬ ডিসেম্বর শনিবার রাত ৫-১০ টা, মনোনয়ন পত্র বাছাই ১ জানুয়ারী শুক্রবার রাত ৫-৯ টা, প্রাথমিক তারিকা প্রকাশ ৮ জানুয়ারী শুক্রবার রাত ৫-৯ টা, প্রার্থিতা প্রত্যাহার ১৫ জানুয়ারী শুক্রবার রাত ৫-৯ টা, চুড়ান্ত তালিকা প্রকাশ ২২ জানুয়ারী শুক্রবার ৫-৯ টা, ভোটগ্রহণ ও নির্বাচন ২৮ ফেব্রুয়ারী রোববার সকাল ৮টা-রাত ৮ টা পর্যন্ত।

তিনি জানান, নির্বাচনের নমিনেশন ফি অপরিবর্তিত রয়েছে। এসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির ১৫ টি পদে আগামী ২৮ ফেব্রুয়ারী রোববার এ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনী সকল কার্যক্রম সমিতির অফিসে সম্পন্ন হবে। তবে ভোট গ্রহণের স্থান পরবর্তীতে জানানো হবে।
প্রধান নির্বাচন কমিশনার আশীষ রঞ্জন ভৌমিক জানান, নিউইয়র্ক সিটির কোভিড-১৯ এর নিয়ম-কানুন মেনে নির্বাচনী কার্যক্রম এবং চূড়ান্ত নির্বাচন সম্পন্ন হবে। নির্বাচনের চূড়ান্ত তারিখ ২৮ ফেব্রুয়ারী রোববার ধার্য করা হয়েছে। তবে কোভিড-১৯ বা অন্য কোন কারণে চূড়ান্ত নির্বাচনের তারিখ পরিবর্তন হলে, তা পত্রিকা এবং সমিতির নোটিশ বোর্ডের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
প্রধান নির্বাচন কমিশনার আশীষ রঞ্জন ভৌমিক বলেন, নির্বাচনী কার্যক্রম অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষভাবে সম্পন্ন করার জন্য নির্বাচন কমিশন বদ্ধপরিকর। গঠনতন্ত্রের অধ্যায় ৫ এর ধারা ২১ থেকে ২৫ পর্যন্ত গঠনতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচনী কার্যক্রমের যে নিয়ম রয়েছে, তা অনুসরণ করা হচ্ছে। তিনি বলেন, এসোসিয়েশনের গঠনতন্ত্রের অধ্যায় ৫ এর ধারা ২১ এর ১ উপধারা মোতাবেক (কমিশনের সকল কার্যক্রম ট্রাস্টি বোর্ডের তত্ত্বাবধানে পরিচালিত হবে)। সংগঠনের গঠনতন্ত্রে ধারা ৩২ এর উপধারা ৪ এ বলা আছে, ট্রাষ্টি বোর্ড নির্বাচন কমিশনের কার্যক্রম তদারকি করতে পারবে এবং নির্বাচন প্রক্রিয়ায় যে কোন সমস্যা কমিশনের সাথে আলোচনাক্রমে তাৎক্ষণিক সমাধান করার ক্ষমতা রাখে।
নির্বাচন কমিশন সম্পূর্ণ স্বাধীনভাবে নির্বাচন পরিচালনা করছে এবং নির্বাচন সংক্রান্ত যেকোন বিষয়ে কমিশনের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV