Friday, 24 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি
সব ক্যাটাগরি

চীনের সব উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ‘সেক্স অ্যান্ড লাভ’ বিষয়টিকে আবশ্যক বিষয় হিসেবে পড়তে হবে

অনলাইন ডেস্ক পঠিত: 181 বার

প্রকাশিত: September 16, 2011 | 2:30 AM

চীনের সব উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ‘সেক্স অ্যান্ড লাভ’ বিষয়টিকে আবশ্যক বিষয় হিসেবে পড়তে হবে। দেশটির শিক্ষা মন্ত্রণালয়ের এ নির্দেশ আগামী মাস থেকে কার্যকর হবে। খবর পিটিআইয়ের।
শিক্ষা মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, সেপ্টেম্বর থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মনস্তাত্ত্বিক বিষয়ের অংশ হিসেবে ‘সেক্স অ্যান্ড লাভ’ কোর্সটি পড়তে হবে। মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ বছরের জুনে দেশের সব বিশ্ববিদ্যালয়কে আবশ্যিক হিসেবে মানসিক স্বাস্থ্য বিষয়টিকে উন্নয়নের কাজ করতে বলা হয়।
মন্ত্রণালয় কেন এটিকে আবশ্যক বিষয় হিসেবে পড়ানোর সিদ্ধান্ত নিয়েছে, এ কথার পক্ষে যুক্তি তুলে ওই কর্মকর্তা জানান, অধিকাংশ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ওপর প্রচণ্ড চাপ থাকার কারণে তাঁরা মনস্তাত্ত্বিক নির্দেশনার বিষয়ে সাহায্য পেতে চান। এ ক্ষেত্রে তাঁরা কোর্সটি থেকে লাভবান হবেন।
নতুন এ আবশ্যিক বিষয়টিতে সাতটি অংশ আছে। এতে সেক্স অ্যান্ড লাভের বিষয়ের পাশাপাশি অন্যান্য মনস্তাত্ত্বিক সমস্যার বিষয়ও অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রচণ্ড চাপ ও হতাশা কীভাবে নিয়ন্ত্রণ করতে হয়, সেটাও রয়েছে।
শিক্ষার্থীদের মধ্যে বিষয়টি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। পিকিং বিশ্ববিদ্যালয়ের চিকিত্সা বিজ্ঞানের শিক্ষার্থী গাও চ্যাং বলেন, ‘এ ধরনের বিষয়গুলো নতুন শিক্ষার্থীদের মধ্যে খুবই জনপ্রিয়।’ তবে ইউনিভার্সিটি অব ইন্টারন্যাশনাল বিজনেস অ্যান্ড ইকোনমিকসের শিক্ষার্থী কিং ইন মনে করেন, এটাকে আবশ্যক বিষয় করা উচিত হয়নি।প্রথম আলো

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV