যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির উদ্যোগে মহান বিজয় দিবসের আলোচনা সভা
ইউএসএনিউজঅনলাইন.কম. ডেস্ক. নিউইয়র্ক: গত ১৬ই ডিসেম্বর বুধবার সন্ধ্যায় জ্যাকসন হাইটস্থ পালকি পার্টি সেন্টারে জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখার উদ্যোগে ৪৯তম মহান বিজয় দিবস ও শহীদ বুদ্ধিজীবি দিবসের এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জাপার সিনিয়র সহ সভাপতি জসিম উদ্দিন চৌধুরী, জাপার সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরী চান্দুর পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী, বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন জাপার সিনিয়র উপদেষ্টা মুক্তিযোদ্ধা সৈয়দ শওকত আলী, জাপার উপদেষ্টা গিয়াস মজুমদার, জাপার উপদেষ্টা মাহাবুব রহমান চৌধুরী, জাপার সহ সভাপতি ও কেন্দ্রীয় সদস্য এডভোকেট হারিস উদ্দিন আহমেদ, জাপার সহ সভাপতি ডাঃ সেলিম উদ্দিন, জাপার যুগ্ম সাধারণ সম্পাদক আসেফ বারী টুটুল, জাপার যুগ্ম সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় সদস্য মোঃ লুৎফুর রহমান, জাপার যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আবদুল করিম, যুব বিষয়ক সম্পাদক শফি আলম, জাপার মহিলা সম্পাদিকা জেসমিন আকতার চৌধুরী, জাপার সাংগঠনিক ওসমান চৌধুরী, নিউইয়র্ক সিটি সভাপতি শুভংকর গাঙ্গুলী, নিউইয়ক স্টেট সভাপতি এডভোকেট মোঃ হানিফ, জাতীয় যুব সংহতির আবদুল মোতালেব, জাতীয় শ্রমিক পার্টির আবিদুর রহমান প্রমুখ।
সভার শুরুতে ১৯৭১ সালে যারা জীবন দান করেন তাহাদের প্রতি সম্মান জানানো জানিয়ে দাড়িয়ে ১ মিনিট নিরাবতা পালন করা হয় এবং সাথে সাথে বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশন করা হয়। যাদের মহান আত্মত্যাগে আমাদের এই স্বাধীনতা সেই সর্ববীর শহীদের প্রতি উপস্থিত সকলের পক্ষে আমাদের বিন¤্র শ্রদ্ধা। যেসব মুক্তিযোদ্ধাদের জন্য যারা আমাদের মাঝে আহেন আলোর দিশারী হয়ে, সেই সাথে ৫০ বছরেও পূরণ না হওয়া বাংলাদেশের আপামর স্বাধীনতা, জান মালের নিরাপত্তা ও মানবিক মর্যাদা পাওয়ার স্বপ্ন আল্লাহ আগামীতে পূরণ করবেন, পাব সেই স্বপ্ন পূরণের নেতৃত্ব এই প্রত্যাশা। বাংলাদেশের গণ মানুষের মুক্তি আর মাথা উচু করে বাচার স্বপ্ন পূরণের যে পথ দেখাতে গিয়ে শহীদ বুদ্ধিজীবি আর বীর মুক্তিযোদ্ধাদের প্রাণ দিতে হয়েছিল সেই স্বপ্ন আজও পূরণ হয়নি। জাতীয় পার্টি পারে সেই স্বপ্ন পূরণ করতে তাই বাংলার মানুষ আজ নেতা এরশাদকে স্বরণ করে বেশী বেশী।
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি
- New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections
- Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity
- নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান
- সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের
- ভার্জিনিয়ায় অসুস্থ মুক্তিযোদ্ধা সাংবাদিক হারুন চৌধুরীকে দেখতে গেলেন বাংলাদেশি কমিউনিটি নেতৃবৃন্দ
- New York Attorney General James Issues Voter Guidance to Inform New Yorkers of Their Rights Ahead of November Election
- নিউইয়র্কে সাউথ এশিয়ান-আমেরিকান রিয়েলটর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক