Friday, 24 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি
সব ক্যাটাগরি

বাংলাদেশ আমেরিকা ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন এর নতুন চেয়ারম্যান বায়োটেক সায়েন্টিস্ট জহিরুল হক ভূঁইয়া

অনলাইন ডেস্ক পঠিত: 100 বার

প্রকাশিত: December 19, 2020 | 10:08 PM

ইউএসএনিউজঅনলাইন.কম. ডেস্ক. নিউইয়র্ক: বাংলাদেশ আমেরিকা ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের (বাফি) নতুন চেয়ারম্যান জহিরুল হক ভূঁইয়া মুকুল। গত ১২ ডিসেম্বর বাফির এক বৈঠকে সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শিব্বীর আহমেদ চেয়ারম্যান পদ থেকে অব্যহতি নেয়ার ঘোষণা দেয়ায় পর নতুন চেয়ারম্যান হিসাবে বায়োটেক সায়েন্টিস্ট জহিরুল হক ভূঁইয়ার নাম প্রস্তাব করলে তা সর্বসম্মত ভাবে গৃহীত হয়। ২০২১ সালের জানুয়ারির ১ তারিখ থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে বলেও সভায় সর্বসম্মত ভাবে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বৈঠকে সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শিব্বীর আহমেদকে সংগঠনের প্রধান উপদেষ্টা হিসাবে সর্বসম্মত ভাবে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

বাফির প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টা শিব্বীর আহমেদ।

উল্লেখ্য বাফির জন্মলগ্ন থেকে বায়োটেক সায়েন্টিস্ট জহিরুল হক ভূঁইয়া পরিচালক ও নির্বাহী পরিচালকের দায়িত্ব পালন করে আসছেন। বৈঠকে অংশগ্রহণ করেন পরিচালক আকবর হায়দার কিরণ, মুজিবুর রহমান দুলাল, ফারুক আহমেদ, নূর হোসেন, জুবায়ের খান, মুশফিক মুশু, আকতার হোসেন, মনজুর আহমেদ প্রমুখ। সভা পরিচালনা করেন পরিচালক মশিউর রহমান।

যুক্তরাষ্ট্রে বাফি একটি সামাজিক সংগঠন। ‘হেল্পিং হিলিং অ্যান্ড কেয়ারিং’ এই স্লোগানেই মানুষের কল্যাণে মানুষের পাশে দাঁড়ানোই বাফির মূল লক্ষ্য ও উদ্দেশ্য। করোনা মহামারির এই সময়ে বাফির পক্ষ থেকে বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রে খাদ্যসামগ্রী, মাস্ক, নগদ অর্থসহ বিভিন্ন সহযোগিতা প্রদান করা হয়। গত একযুগেরও বেশি সময় ধরে বাফি নীরবে নিভৃতে দেশে ও প্রবাসে সামাজিক কর্মকান্ড চালিয়ে যাচ্ছে।

বাফি উত্তর আমেরিকার সর্ববৃহৎ সংগঠন ফোবানার অন্তর্ভুক্ত একটি রেজিস্টার্ড সংগঠন ও ভোটার। বাফির চেয়ারম্যান জহিরুল হক মুকুলের জন্ম বাংলাদেশে। তার পিতৃ নিবাস কিশোরগঞ্জ জেলার বাজিতপুর থানার বড় ঘাগটিয়া গ্রামে। জন্মলগ্ন থেকেই বাবার চাকরির সুবাদে ঢাকার আগারগাঁও ও মহাখালীতে তার বেড়ে উঠা। তার পিতা মো. ইনামুল হক ভূঁইয়া ছিলেন সরকারি চাকরিজীবী, আর মাতা মুছা. সাজেদা খাতুন গৃহিনী।

তিনি ১৯৮৪ সনে মহাখালী মডেল হাইস্কুল থেকে মাধ্যমিক এবং ১৯৮৬ সনে সরকারি তিতুমীর কলেজ থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষায় পাস করেন। পরে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণ রসায়ন বিভাগ থেকে অনার্স এবং মাস্টার্স করেন। তারপর দুই বৎসর এসিআই এবং লিব্রা ফারমাসিউটিক্যাল কোম্পানিতে কাজ করেন। ১৯৯৬ সালে উচ্চশিক্ষার্থে তিনি যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। সেখানে তিনি নিউইয়র্ক স্টেটের সিটি ইউনিভার্সিটি থেকে আবারও প্রাণ রসায়ণে মাস্টার্স করে Wyeth pharmaceutical কোম্পানির ভ্যাকসিন ডিপার্টমেন্টে বিজ্ঞানী হিসাবে যোগদান করেন।

জহিরুল হক ভূঁইয়া Amgen, Vertex, Endopharmaceutical, Alnylam Pharmaceutical Company গুলোতে Scientist and Quality Assurance Manager হিসাবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি Adesis Inc, (A Universal Dispaly Comoany) কোম্পানিতে Head of Quality Assurance হিসাবে দায়িত্ব পালন করছেন। পেশায় তিনি একজন বায়োটেক সাইন্টিস্ট। বর্তমানে তিনি স্ত্রী নিম্মী, দুই ছেলে ইনাম এবং এহসান কে নিয়ে আমেরিকার Pennsylvania, Glen Mills সিটিতে বসবাস করছেন। কাজের ফাঁকে ফাঁকে পরিবেশ, বিশ্বের চলমান ঘটনা প্রবাহ এবং কাব্য নিয়ে লেখালেখি করেন। তার প্রকাশিত প্রথম কবিতার বই “বিবাগী হৃদয়”। তিনি বর্তমানে ৩৫তম ফোবানার ২০২১ DE/PA Region এ সমন্বয়কের দায়িত্বে আছেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV