নিউইয়র্কে ব্রঙ্কসের পার্কচেষ্টার জামে মসজিদের সাধারণ সভায় তুলকালাম : কার্যকরী কমিটির ক্ষমতা খর্ব, ট্রাস্টি বোর্ডের তত্ত্বাবধানে চলবে সীমিত কার্যক্রম, নতুন নির্বাচন কমিশন গঠন (ভিডিও)
https://www.facebook.com/USANewsNY/videos/1822172434606815
https://www.facebook.com/USANewsNY/videos/1055874324916566
https://www.facebook.com/USANewsNY/videos/235165477999069
https://www.facebook.com/USANewsNY/videos/223250772583589
https://www.facebook.com/USANewsNY/videos/243020190512172
https://www.facebook.com/USANewsNY/videos/205044964496223
https://www.facebook.com/USANewsNY/videos/728089711460890
https://www.facebook.com/USANewsNY/videos/1603217966530349
ইউএসএনিউজঅনলাইন.কম : চরম উত্তেজনাপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে নিউইয়র্কে বাঙালী অধ্যুষিত ব্রঙ্কসের প্রাচীনতম মসজিদ পার্কচেষ্টার জামে মসজিদ ইনক’র সাধারণ সভা। গত ২০ ডিসেম্বর রোববার সকাল ১১টায় মসজিদের দু’তলায় এসভা অনুষ্ঠিত হয়। চারঘন্টারও বেশী সময় ধরে প্রচন্ড হৈ হুল্লুর আর বাক-বিতন্ডার মধ্য দিয়ে চলা এ সাধারণ সভায় বিপুল সংখ্যক সদস্য অংশ গ্রহণ করেন। সভায় বর্তমান কমিটির বিবাধমান দু’গ্রুপ এবং সাবেক কর্মকর্তাদের পরস্পর বিরোধী অভিযোগকে কেন্দ্র করে মসজিদে ঘটে তুলকালাম কান্ড।

সভায় বর্তমান কার্যকরী কমিটির ক্ষমতা খর্ব করে ট্রাস্টি বোর্ডের তত্ত্বাবধানে সীমিত পরিসরে কাজ চালিয়ে যাওয়া, মসজিদের নির্বাচন কমিশন গঠন ও নিরীক্ষা কমিটি গঠনের প্রস্তাব অনুমোদিত হয়। সভায় ৫ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয়। নির্বাচন কমিশনের সদস্যরা হলেন : মুক্তিযোদ্ধা তোফায়েল চৌধুরি, নজরুল হক, আলমাছ আলী, সালিক সিকদার, এবং আব্দুল ওয়াহিদ চৌধুরি জাকি।
নব গঠিত নির্বাচন কমিশন আগামী ৩০ দিনের মধ্যে নির্বাচনী তফসীল ঘোষণা করবে। নব নির্বাচিত কমিটির নিকট বর্তমান কমিটি হিসাব নিকাশ সহ যাবতীয় দ্বায়িত্বভার বুঝিয়ে দেবে।

মসজিদের সাবেক সভাপতি ফখরুল ইসলামের সভাপতিত্বে এবং ট্রাস্টিবোর্ড সদস্য আবদুল হাসিম হাসনুর পরিচালনায় এ সভায় আজীবন ও সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মসজিদের ট্রাস্টিবোর্ড সদস্য মোঃ ইয়াহিয়া মেন্দী, কায়সারুজ্জামান কয়েস ও শাফকাত চৌধুরী শাহরিয়ার, সভাপতি মোস্তাক আহমদ চৌধুরী, সাধারণ সম্পাদক মো. আম্বিয়া মিয়া, সহ সভাপতি হারুন আলী, মো: আব্দুল মতিন, কোষাধ্যক্ষ মাজলুল আহমেদ, সহ সাধারণ সম্পাদক শেখ মজনু মিয়া, সহ কোষাধ্যক্ষ তারেক মিয়া, কালচারাল সেক্রেটারী মোহাম্মদ রেজাউল ইসলাম, ফিউনারেল সেক্রেটারী মোঃ নুরুল আহিয়া, মেইনটেনেন্স সেক্রেটারী মোঃ ফটিক মিয়া, এডুকেশন সেক্রেটারী মো: আব্দুল গফুর, কার্যকরী সদস্য সোহান আহমদ ও রোকন আহমেদ ময়নুল, মসজিদের সাবেক সভাপতি সৈয়দ আল ওয়াহিদ নাজিম, সাবেক সহ সভাপতি আব্দুস শহীদ, সাবেক সাধারণ সম্পাদক নজরুল হক, সাবেক সহ-সাধারণ সম্পাদক সাব্বির কাজী আহমদ, সাবেক সহ কোষাধ্যক্ষ রফিকুল ইসলাম, সাধারণ সদস্য আলমাছ আলী, আব্দুল ওয়াহিদ চৌধুরি জাকি, আব্দুর রহিম বাদশাহ, জামাল হোসেন, রিয়াজ উদ্দীন কামরান, সালিক সিকদার, আবদুল বাসির খান, মো. লুকমান হোসেন, সৈয়দ শারফিন মোর্শেদ, মাওলানা আবদুল হাই, মো. আকশাদ আলী বাবুল, জয়নাল আহমেদ চৌধুরী প্রমুখ।

সভার প্রারম্ভে মসজিদের সাধারণ সম্পাদক মো. আম্বিয়া মিয়া অনুষ্ঠানের সভাপতি হিসেবে সাবেক সভাপতি ফখরুল ইসলামের নাম প্রস্তাব করলে এ নিয়ে বিতর্কের সৃষ্টি হয়। সূত্রমতে, মসজিদের গঠনতন্ত্র অনুযায়ী সাধারণ সভায় সভাপতি মোস্তাক আহমদ চৌধুরীর সভাপতিত্ব করার কথা। কিন্তু সাবেক সভাপতি প্রবীণ প্রতিষ্ঠাতা সদস্য ফখরুল ইসলামের নাম যেহেতু সভাপতি হিসেবে প্রস্তাব এসেছে সেহেতু সিনিয়র সদস্যদের হস্তক্ষেপে ফখরুল ইসলামের সম্মান রক্ষার্থে তার সভাপতিত্বেই সভার কাজ সম্পন্ন করা হয়। সভাপতি মোস্তাক আহমদ চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠান শুরু হলেও চরম উত্তেজনাকর পরিস্থিতিতে ট্রাস্টিবোর্ড সদস্য আবদুল হাসিম হাসনু সভা পরিচালনার দায়িত্ব নেন।
উল্লেখ্য, মসজিদের সভাপতি মোস্তাক আহমদ চৌধুরী ও ট্রাস্টিবোর্ডের যৌথ আহ্বানে ডাকা এ সাধারণ সভায় অসুস্থ্যতাজনিত কারণে ট্রাস্টিবোর্ড চেয়ারম্যান আবু বকর চৌধুরী, সদস্য সিরাজ উদ্দিন আহমদ সোহাগ ও এডভোকেট এমডি আলাউদ্দিন আহমেদ অনুপস্থিত ছিলেন।

সভায় ট্রাস্টি বোর্ডের পক্ষে থেকে বলা হয়, বর্তমান কমিটির বিরুদ্ধে আর্থিক কেলেংকারী সহ নানা অভিযোগের প্রেক্ষিতে কার্যকরী কমিটির সকল সদস্যের শুনানী গ্রহণ শেষে ট্রাস্টি বোর্ডের নিকট অনিয়ম সংঘটিত হওয়ার বিষয়টি প্রতীয়মান হয়েছে। ট্রাস্টি সদস্য শাফকাত চৌধুরী শাহরিয়ার ট্রাস্টি বোর্ডের পক্ষে থেকে বলেন, ২০১৮-১৯ এর নির্বাচনে মেম্বারশীপ, ভোটার লিস্ট, সাপ্তাহিক লেন-দেন এবং কবরস্থান সম্পর্কিত লেন-দেনে অনিয়মের বিষয়টি প্রতীয়মান হয়েছে ট্রাস্টি বোর্ডের নিকট। এছাড়া কমিটির কতিপয় সদস্যের ঔদ্ধত্বপূর্ণ আচরণের প্রমাণ পায় ট্রাস্টি বোর্ড। যা কারো কাছে কখনো কাম্য হতে পারে না। বর্তমান কমিটির এ ধরণের অনিয়ম, দায়িত্বহীনতা, অসদাচরণ ও পূর্বে অনুষ্ঠিত নির্বাচন পুরো কমিটিকেই প্রশ্নবিদ্ধ করেছে। এর দায়িত্বভার সভাপতি সহ কমিটির কেউই এড়িয়ে যেতে পারেন না। কিন্তু মসজিদের গঠনতন্ত্র মোতাবেক ট্রাস্টি বোর্ড কোন অবস্থাতেই কমিটি বা কমিটির কোন সদস্যের বিরুদ্ধে কোন সিদ্ধান্ত নিতে পারে না। তিনি সাধারণ সদস্যদের দৃষ্টি আকর্ষণ করে বলেন, সাধারণ সভাই পারে বর্ণিত অভিযোগের আলোকে এবিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে।

বক্তাদের প্রায় সকলেই মসজিদ প্রতিষ্ঠা থেকে বর্তমান পর্যন্ত বিভিন্ন সময়ে সংঘটিত আর্থিক অনিয়মের প্রসঙ্গ তোলে এর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ ও সুষ্ঠু তদন্ত দাবি করেন। তারা বর্তমান কমিটি বাতিল করে ট্রাস্টি বোর্ডের কাছে ক্ষমতা হস্তান্তর, নির্বাচন কমিশন গঠন এবং মসজিদের সকল অনিয়ম খতিয়ে দেখার জন্য তদন্ত কমিটি গঠনের দাবী জানান।
সভায় সাধারণ সদস্যদের প্রস্তাবে ৫ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয়। এসময় মসজিদের সকল অনিয়ম খতিয়ে দেখার জন্য নীরিক্ষা কমিটি গঠনের জন্য ট্রাস্ট্রি বোর্ডকে দায়িত্ব দেয়া হয়। ট্রাস্টি বোর্ড তদন্ত কমিটি গঠনের মাধ্যমে সকল অনিয়ম খতিয়ে দেখে পরবর্তী সিদ্ধান্ত নেবে বলে জানা গেছে।
এদিকে, সাধারণ সভায় শুরু থেকেই চরম উত্তেজনা বিরাজ করছিলো। সম্ভাব্য অপ্রীতিকর ঘটনা এড়াবার জন্য পূর্ব থেকেই কমিটির পক্ষ থেকে নিরাপত্তা রক্ষী নিয়োগ দেয়া হয়। সভা শুরুর পূর্বেই তারা মিটিং রুমের প্রবেশ পথ ও পেছনের দরজায় অবস্থান নেয়।
সভায় মসজিদের আজীবন ও সাধারণ সদস্যদের মধ্যে মৃত্যুবরণকারী সহ করোনায় নিহতদের রুহের মাগফেরাত কামনায় দোয়া মুনাজাত করা হয়।

প্রসঙ্গত: উল্লেখ্য যে, বর্তমান কার্যকরি কমিটির সভাপতি মোশতাক আহমেদ চৌধুরি কমিটির সাধারণ সম্পাদক আম্বিয়া মিয়া সহ কমিটির অন্যদের বিরুদ্ধে নির্বাচনী অনিয়ম, আর্থিক কেলেংকারী সহ নানা অভিযোগ এনে এর প্রতিকারের জন্য ট্রাস্টিবোর্ড বরাবর লিখিত ভাবে আবেদন করেন। সে আবেদনের প্রেক্ষিতে ট্রাস্টি বোর্ড গত ১ ডিসেম্বর সভাপতি, সাধারণ সম্পাদক এবং কোষাধ্যক্ষকে পৃথকভাবে ডেকে তাদের শুনানী গ্রহণ করেন। পরে পর্যায়ক্রমে কার্যকরি কমিটির বাকীদেরও শুনানীর গ্রহণ করে ট্রাস্টিবোর্ড। পুরো কমিটির শুনানী গ্রহণ শেষে ট্রাস্টি বোর্ডের নিকট কমিটির মধ্যে অনিয়ম সংঘটিত হওয়ার বিষয়টি প্রতীয়মান হওয়ায় এবং সাংগঠনিক বাধ্যবাদকতায় পরবর্তী সিদ্ধন্ত গ্রহণের জন্য এ সাধারণ সভা আহ্বান করা হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানায়।
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency
- New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes