Friday, 24 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি
সব ক্যাটাগরি

নিউইয়র্কের বাংলা ক্লাব ইউএসএ’র সংবাদ সম্মেলন : ব্রঙ্কসের পার্কচেষ্টার জামে মসজিদের ফিউনারেল সেবা না নেয়ায় মসজিদে জানাজার অনুমতি না দেয়ার অভিযোগ (ভিডিও)

অনলাইন ডেস্ক পঠিত: 126 বার

প্রকাশিত: December 23, 2020 | 12:49 AM

https://www.facebook.com/USANewsNY/videos/404896237401010

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে ব্রঙ্কসের পার্কচেষ্টার জামে মসজিদের ফিউনারেল সেবা না নেয়ায় মসজিদে জানাজার নামাজের অনুমতি না দেয়ার অভিযোগ করেছে বাংলা ক্লাব ইউএসএ। গত ২০ ডিসেম্বর রোববার সন্ধ্যায় ব্রঙ্কসের স্টারলিং-বাংলাবাজার এলাকায় বাংলা ক্লাব ইউএসএ এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ আনে।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি আবুল কালাম পিনু, সহ সভাপতি মো. মমিনুল ইসলাম, সমাজ কল্যাণ সম্পাদক শহীদুল ইসলাম, সহ কোষাধ্যক্ষ ফয়সাল আহমেদ, সদস্য আখতারুজ্জামান হ্যাপি, মির্জা মামুন প্রমুখ।
সংবাদ সম্মেলনে বলা হয়, সংগঠনের সাংগঠনিক সম্পাদক আজিজুল হকের মা মোসাম্মৎ আনোয়ারা বেগম গত ১৮ ডিসেম্বর রাত সোয়া ৯টায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে … রাজেউন)। ব্রুকলীনের একটি ফিউনারেল সার্ভিসের মাধ্যমে মরহুম আনোয়ারা বেগমের মরদেহ বাংলাদেশে প্রেরণের ব্যবস্থা করা হয়। সংবাদ সম্মেলনে বলা হয়, আজিজুল হকের মায়ের মরদেহ দেশে নেয়ার আগে পার্কচেষ্টার জামে মসজিদে নামাজে জানাজার ব্যাপারে বাংলা ক্লাবের পক্ষ থেকে ফিউনারেল সেক্রেটারী মোঃ নুরুল আহিয়ার সাথে যোগাযোগ করা হয়। কিন্ত মোঃ নুরুল আহিয়া এ ব্যাপারে সাফ জানিয়ে দেন যে, পার্কচেষ্টার জামে মসজিদের ফিউনারেল সেবা না নেয়ায় মসজিদে জানাজার নামাজের অনুমতি দেয়া সম্ভব নয়। নুরুল আহিয়া মসজিদ কমিটির সিদ্ধান্তের কথা উল্লেখ করে জানান, শুধু মসজিদের ফিউনারেল সেবা গ্রহণকারীদেরই মসজিদে জানাজার নামাজ পড়ানো হয়। সংবাদ সম্মেলনে মসজিদে মরহুম আনোয়ারা বেগমের জানাজার নামাজের অনুমতি না দেয়ায় ক্লাব কর্মকর্তারা তীব্র ক্ষোভ ও নিন্দা জানান।

এদিকে, পার্কচেষ্টার জামে মসজিদের ফিউনারেল সেক্রেটারী মোঃ নুরুল আহিয়া এ ব্যাপারে ইউএসএনিউজঅনলাইন.কমকে লিখিতভাবে জানান, আজিজুল হকের মা মারা যাওয়ার ২ দিন আগে থেকে ফিউনারেল সেবার বিষয়ে তাদের সাথে আলাপ হয়েছে। কিন্তু পরবর্তীতে তারা জানান যে, পাক ফিউনারেল এর মাধ্যমে আজিজুল হকের মায়ের সব কিছু করতে চান। তখন আমরা আমাদের মসজিদ কমিটির সিদ্ধানতের কথা জানিয়েছি।
মোঃ নুরুল আহিয়া জানান, যেহেতু নিউইয়র্কের মধ্যে একমাত্র মসজিদ পার্কচেষ্টার জামে মসজিদ যেখানে একটি ফিউনারেল কোম্পানির সাথে চুক্তি করে তাদের লাইসেন্স ব্যবহার করে দ্রুততম সময়ে ফিউনারেল সেবা দিয়ে যাচ্ছে। তাই অন্য ফিউনারেল এসে এখানে কাজ করছে দেখতে পেলে তাদের চুক্তি বদ্ধ কোম্পানির মালিকের মন খারাপ হয়। তাই মসজিদ কমিটি সিদ্ধান্ত নিয়েছে আমাদের মসজিদে অন্য কোন ফিউনারেল কোম্পানিকে আসতে দেওয়া উচিত নয়। আমাদের ফিউনারেল সেবা যারা নিবে তাদের ১ম জানাজা আমাদের মসজিদে হবে। এখানে জানাজার নামাজ না পড়িয়ে অন্য কোম মসজিদে পড়তে চাইলে সেখানে পাঠানো হবে। কিন্তু যারা আমাদের ফিউনারেল সেবা নিবে না তাদের জানাজা আমাদের মসজিদে আয়োজন করে আমাদের চুক্তিবদ্ধ কোম্পানির মন খারাপ করা যাবে না। তাতে আমাদের মসজিদের সার্ভিসে সমস্যা হবে।
মোঃ নুরুল আহিয়া আরো বলেন, আজিজুল হকের বন্ধু-বান্ধব সহ সবাইকে আমাদের ঐ সিদ্ধান্ত জানিয়ে অনুরোধ করছি আমাদের ফিউনারেল সেবা ব্যবহার করুন এতে আর্থিক কোন সমস্যা হলেও আমরা তাতে সাহায্য করবো এবং আমাদের মসজিদে তার মায়ের নামাজে জানাজা হতে কোন বাধা থাকবে না। নতুবা আমাদের মসজিদে জানাজা না পড়িয়ে নিকটতম পিআইসি বা বাংলাবাজার মসজিদে জানাজা পড়ানোর জন্য অনুরোধ করেছি। তাতে আমাদের ও সমস্যা হবে না তাদেরও কাজ হয়ে যাবে।
এদিকে, বাংলা ক্লাব ইউএসএ’র সভাপতি আবুল কালাম পিনু এবং সহ সভাপতি মো. মমিনুল ইসলাম জানিয়েছেন, গত ২১ ডিসেম্বর পিআইসিতে জানাজা শেষে আজিজুল হকের মা মরহুম আনোয়ারা বেগমের মরদেহ বাংলাদেশে প্রেরণ করা হয়।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV