বাংলাদেশ সোসাইটি ইনক’র সাবেক সাধারণ সম্পাদক ফখরুল আলমের ভ্রাতৃবিয়োগ
ইউএসএনিউজঅনলাইন.কম. ডেস্ক. নিউইয়র্ক : বাংলাদেশ সোসাইটি ইনক’র সাবেক সাধারণ সম্পাদক, কমিউনিটি অ্যাক্টিভিষ্ট ফখরুল আলম ভাইয়ের বড় ভাই শাহ আলম (৭১) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক কন্যা ও এক পুত্র সহ বহু আতœীয়-স্বজন রেখে গেছেন। ইউএনএ
ফখরুল আলম জানান, গত ১৬ ডিসেম্বর বাংলাদেশ সময় সকাল সাড়ে ছয়টায় রাজধানী ঢাকার একটি হাসপাতালে শাহ আলম শেষ নি:শ্বাস ত্যাগ করেন। তিনি কিডনি ও হৃদরোগ সংক্রান্ত শারীরিক নানা জটিলতায় ভূগছিলেন। মরহুমার কন্যা আষ্ট্রেলিয়া প্রবাসী আর পুত্র যুক্তরাষ্ট্রে পিএইচডি কোর্সে অধ্যয়ন করছিলেন।
মরহুম শাহ আলমের নামাজে জানাজা ঢাকা ও ফেনীতে অনুষ্ঠানের পর ঐদিনই ফেনীর ধর্মপুর গ্রামের পারিবারিক কবর স্থানে তার মরদেহ দাফন করা হয়েছে।
এদিকে কমিউনিটি নেতা ফখরুল আলমের বড় ভাইয়ের ইন্তেকালে বাংলাদেশ সোসাইটির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রহীম হাওলাদার ও সাধারণ সম্পাদক রুহুল আমীন সিদ্দিকী সহ কমিউনিটি নেতৃবৃন্দ গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।
ফখরুল আলম তার মরহুম বড় ভাইয়ের বিদেহী আতœার মাগফেরাতের জন্য সকলের দোয়া কামনা করেছেন।
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.
- New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements
- নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
- রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল
- নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির ইফতার মাহফিল, স্টেট এ্যাসেম্বলীর ২০ হাজার ডলার অনুদানের চেক হস্তান্তর এ্যাসেম্বলীওম্যান জেনিফার রাজকুমারের








