লেখক সাংবাদিক অরপি আহমেদ’র ২৪তম বই ”নীল চশমা”
ইউএসএনিউজঅনলাইন.কম. ডেস্ক. ঢাকা: লেখক সাংবাদিক অরপি আহমেদ এর ২৪তম বই ’নীল চশমা’ প্রকাশ করেছে অনন্যা। গত ১৬ ডিসেম্বর বিজয় দিবসের আনন্দঘন দিবসে বইটি প্রকাশ করা হয়েছে বলে জানিয়েছেন অনন্যার কর্নধার প্রকাশক মনিরুল হক। বইটির প্রচ্ছদ একেঁছেন শিল্পী ধ্রুব এষ এবং বইটির বিক্রয় মুল্য ধার্য্য করা হয়েছে দুইশত (২০০) টাকা। অনন্যা ছাড়াও বইটি রকমারী ডট কম এ বিশেষ মুল্য ছাড়ে পাওয়া যাচ্ছে।
এছাড়াও আগামী ফেব্রুয়ারি মাসে স্বাধীনতার পঞ্চাশ বছরে অরপি আহমেদ এর ২৫তম বই ”কথায় ছড়ায় মুজিব গাঁথা” প্রকাশ করছে অনন্যা। ছোটদের জন্য লেখা এই শিশুতোষ ছড়ার বইটি প্রকাশের কাজ শেষ পর্য্যায়ে রয়েছে বলে জানিয়েছেন প্রকাশক মনিরুল হক।
কুমিল্লা জেলার লাকসাম ও মনোহরগঞ্জ উপজেলার সন্তান অরপি আহমেদ গত তিন দশক ধরেই লেখালেখি সাংবাদিকতার সাথে জড়িত। অনলাইন সংবাদিকতার জগতে পথিকৃতদের অন্যতম। সম্পাদকের দায়িত্ব পালন করেন দুই যুগেরও বেশি সময়। প্রকাশিত হয়েছে গল্প উপন্যাস কবিতা সহ নানা বই।
- New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার
- ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি
- New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections
- Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity
- নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান
- সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের