ডিভি লটারিতে বাংলাদেশীরা অযোগ্য
ইউএসএ নিউজ ডেস্ক: ডাইভারসিটি ভিসা (ডিভি) লটারিতে অংশ নেয়ার সুযোগ হারাল বাংলাদেশ। এখন থেকে বাংলাদেশীরা আর যুক্তরাষ্ট্রের অভিবাসী হতে ডিভি লটারিতে আবেদন করতে পারবেন না। গতকাল মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে এই তথ্য জানানো হয়েছে। ওয়েবসাইটে বলা হয়েছে, গত ৫ বছরে যেসব দেশ থেকে ৫০ হাজারেরও বেশি নাগরিক ডিভি লটারির মাধ্যমে যুক্তরাষ্ট্রে অভিবাসী হয়েছেন সেসব দেশ এবার এ লটারিতে অংশ নিতে পারবে না। নতুন এই শর্ত আরোপের ফলে এবার বাংলাদেশসহ আরও ১৯টি দেশ আগামী ৪ঠা অক্টোবর থেকে শুরু হতে যাওয়া ২০১৩ সালের ডিভি লটারিতে আবেদন করতে পারবে না। কারণ, গত কয়েক বছরে ৫০ হাজারেরও বেশি বাংলাদেশী ডিভি লটারির মাধ্যমে যুক্তরাষ্ট্রের স্থায়ী নাগরিকের ভিসা পেয়েছেন। বাংলাদেশ ছাড়া এবার ডিভি লটারিতে অংশ নেয়ার সুযোগ বঞ্চিত হয়েছে আরও অন্তত ১৯টি দেশ। এ দেশগুলো হলো- ব্রাজিল, কানাডা, চীন (ওই দেশে জন্মগ্রহণকারী), কলম্বিয়া, ডোমিনিকান রিপাবলিক, ইকুয়েডর, এল সালভাদর, গুয়েতেমালা, হাইতি, ভারত, জ্যামাইকা, মেক্সিকো, পাকিস্তান, পেরু, ফিলিপাইন, দক্ষিণ কোরিয়া, যুক্তরাজ্য (উত্তর আয়ারল্যান্ড ছাড়া) ও যুক্তরাজ্যের ওপর নির্ভরশীল অঞ্চলগুলো এবং ভিয়েতনাম। তবে এর কাছাকাছি দেশ দক্ষিণ সুদান ও পোল্যান্ড এবার লটারিতে অংশ নেয়ার যোগ্য বলে জানানো হয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে। উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ডিভি লটারির মাধ্যমে প্রতিবছর বিভিন্ন দেশ থেকে ৫০ হাজার নাগরিককে যুক্তরাষ্ট্রের স্থায়ী নাগরিকত্বের ভিসা দিয়ে থাকে।মানবজমিন
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency
- New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes