Sunday, 7 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

অর্থনীতিতে ২০২৮ সালের মধ্যেই যুক্তরাষ্ট্রকে টপকে যাবে চীন, ২০৩০ সাল নাগাদ তৃতীয় স্থানে উঠে আসবে ভারত

অনলাইন ডেস্ক পঠিত: 108 বার

প্রকাশিত: December 26, 2020 | 2:37 PM

ইউএসএনিউজঅনলাইন.কম. ডেস্ক : অর্থনীতিতে ২০২৮ সালের মধ্যেই যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে যাচ্ছে চীন। আর ২০৩০ সাল নাগাদ জাপানকে টপকে ভারত হতে পারে বিশ্বের তৃতীয় শক্তিধর অর্থনীতির দেশ। এ তথ্য প্রদান করা হয়েছে গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর ইকোনোমিকস এন্ড বিজনেস রিসার্চের প্রকাশিত প্রতিবেদনে। সংবাদ সংস্থা রয়টার্স ওই প্রতিবেদনের বরাত দিয়ে জানিয়েছে, করোনাভাইরাস মহামারির কারণে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তা পুরোপুরি চীনের পক্ষে যাবে। আর এতে করেই ২০২৮ সাল নাগাদ দেশটি হয়ে উঠবে বিশ্বের সবথেকে শক্তিধর অর্থনীতির দেশ। ওই প্রতিবেদনে চীনের দক্ষ ব্যবস্থাপনা, কঠোর লকডাউন, পশ্চিমা দেশে দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধিতে আঘাতের মতো বিষয়গুলোকেও নিয়ে আসা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০৩০ সাল নাগাদ জার্মানি অর্থনৈতিক সূচকে পঞ্চম স্থানে চলে যেতে পারে। বর্তমানে বৃটেন রয়েছে এই তালিকায় ৫ম স্থানে। আগামি ৩ বছরের মধ্যে দেশটি ৬ষ্ঠ স্থানে চলে যেতে পারে। প্রতিবেদনে বলা হয়েছে, ইউরোপীয় ইউনিয়ন থেকে বেড়িয়ে যাওয়ায় বৃটেনের অর্থনীতিতে বড় প্রভাব পড়বে। তবে ২০৩৫ সাল পর্যন্ত ফ্রান্সের থেকে প্রবৃদ্ধিতে এগিয়ে থাকবে বৃটেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV