Friday, 24 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি
সব ক্যাটাগরি

বাংলাদেশী-আমেরিকান সোসাইটি অফ প্রফেশনালস’র বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক পঠিত: 76 বার

প্রকাশিত: December 26, 2020 | 10:42 PM

ইউএসএনিউজঅনলাইন.কম. ডেস্ক. নিউইয়র্ক : নিউইয়র্কে প্রতিষ্ঠিত বাংলাদেশী কর্পোরেট পেশাজীবীদের সংগঠন বাংলাদেশী-আমেরিকান সোসাইটি অফ প্রফেশনালস (বিএসপি) সম্প্রতি বার্ষিক সম্মেলনের আয়োজন করে। কোভিড-১৯ অতিমারীর জন্যে এইবারের সম্মেলনটি ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়। সম্মেলনের প্রতিপাদ্য ছিল অতিমারী পরবর্তী বিশ্ব পরিস্থিতিতে কিভাবে সহনশীলতার সাথে নিজস্ব অবস্থান তৈরি করা যায়। ওয়াসেফ চৌধুরীর পরিচালনায় প্রথম বক্তা ডাঃ মরিয়ম ভূঁইয়া হাসপাতালে কোভিড-১৯ রুগীদের সেবা প্রদান করার অভিজ্ঞতা বর্ণনা করেন। পরবর্তী বক্তা মোহাম্মদ মাহদী উজ্জামান তরুণ প্রজন্মকে এই অতিমারীর সময় নতুন কিছু শেখার জন্য উৎসাহিত করেন।অনুষ্ঠানের শেষ বক্তা বাবর খন্দকার কর্পোরেট সেক্টরে সফল হওয়ার বিভিন্ন নির্দেশনা দেন। কোভিড-১৯ অতিমারীর সময়ে বাংলাদেশী কমিউনিটিতে অসামান্য অবদান রাখার জন্য হাবিব রহমানকে ২০২০ বিএসপি লিডারশিপ অ্যাওয়ার্ড প্রদান করা হয়। সম্মেলনে আরো বক্তব্য রাখেন বিএসপির প্রেসিডেন্ট ইমতিয়াজ চৌধুরী, ভাইস প্রেসিডেন্ট মাহ্দী ভূইয়াঁ, এবং গতবারের বিএসপি লিডারশিপ অ্যাওয়ার্ড বিজয়ী শাহেদ ইসলাম। এছাড়াও ইভেন্টে অংশগ্রহণ করেন মিজানুর রহমান সিপিএ, মোহাম্মদ করিম সিপিএ, তাওহীদা চৌধুরী, আব্দুল মতিন, মোকাররম আহমেদ, নূর উদ্দিন, শিবলু আহমাদ, মাহমুদ শাহ, মোহাম্মদ জামান সহ আরো অনেকে। 

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV