বস্টনে নিউ ইংল্যান্ড আওয়ামী লীগের মহান বিজয় দিবসের আলোচনা সভা
ইউএসএনিউজঅনলাইন.কম. ডেস্ক. নিউইয়র্ক: যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বস্টনে নিউ ইংল্যান্ড আওয়ামী লীগের উদ্যোগে মহান বিজয় দিবস পালিত হয়েছে। মহান মুক্তিযুদ্ধে দেশের জন্য জীবন দেয়া শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে ২৩ ডিসেম্বর বুধবার নিউ ইংল্যান্ড আওয়ামী লীগের এক ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হয়।যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ডঃ সিদ্দিকুর রহমান প্রধান অতিথী এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ প্রধান বক্তা হিসেবে সংযুক্ত হয়ে সভায় অংশগ্রহণ করেন। নিউ ইংল্যান্ড আওয়ামী লীগের সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মোঃ ইউসুফ চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইকবাল ইউসুফের সঞ্চালনায় এই ভার্চুয়াল আলোচনা সভায় বিশেষ বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা ডঃ সৈয়দ আবু হাসনাত এবং নিউ ইংল্যান্ড আওয়ামী লীগের উপদেষ্টা যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা গাজী মশিউর রহমান। জাতীয় সঙ্গীত পরিবেশন, এক মিনিট নীরবতা এবং বিশেষ প্রার্থনার মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণ করা হয়।মহান বিজয় দিবসের আলোচনায় বক্তারা বলেন, মুক্তিযুদ্ধ শুধু আমাদের বিজয়ের ইতিহাস নয়, মুক্তিযুদ্ধ আমাদের দেশপ্রেমের অনুপ্রেরণা যোগায় এবং আমাদেরকে উজ্জীবিত করে। মুক্তিযুদ্ধের চেতনা ও বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারন করে দেশ বিনির্মাণের জন্য দরকার আমাদের সর্বোচ্চ ত্যাগ দিয়ে নিজ অবস্থান থেকে কাজ করা।বক্তারা বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে ধর্ম নিরপেক্ষ, প্রগতিশীল ও আধুনিক বাংলাদেশ গড়ে তুলতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বের প্রশংসা করেন। তারা বলেন, এবারের বিজয় দিবস বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ পাহাড়সম ষড়যন্ত্র ছিন্ন করে বর্তমান সরকার বিজয়ের এই মাসে পদ্মাসেতু দৃশ্যমান করেছে।সম্প্রতি ধর্মের নাম ব্যবহার করে বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপনে বিরোধিতা করছে কিছু ধর্মান্ধ। কখনো কখনো বিক্ষোভের নামে দেশকে অস্থিতিশীল করে জামাত-বিএনপির এজেন্ডা বাস্তবায়নের চেষ্টাও করছে তারা। তবে তাদের এই অপচেষ্টা সফল হবে না এবং ধর্ম নিয়ে এই ধরনের অপরাজনীতি বন্ধ করা হবে।
প্রধান অতিথী যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সফল সভাপতি ডঃ সিদ্দিকুর রহমান মুজিব বর্ষের সময় বৃদ্ধি করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান এবং সফল্ভাবে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপনে নিউ ইংল্যান্ড আওয়ামী লীগের নেতাকর্মীদের দিক নির্দেশনা দেন এবং এতে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সার্বিক সহায়তার আশ্বাস দেন।প্রধান বক্তা যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ নিউ ইংল্যান্ড আওয়ামী লীগের অনুমোদিত কার্যকরী কমিটির কর্মকাণ্ডের প্রশংসা করেন এবং করোনাত্তোরকালে অচিরেই বস্টনে সম্মলনের মাধ্যমে নতুন কমিটি গঠণের আশাবাদ ব্যক্ত করেন।উপদেষ্টা ডঃ সৈয়দ আবু হাসনাত এবং যুদ্ধাহত মুক্তিযোদ্ধা গাজী মশিউর রহমান একাত্তরের রণাঙ্গনে তাঁদের স্বীয় এবং অকুতোভয় মুক্তিযোদ্ধাদের বীরত্বের বর্ণনা দেন এবং শ্রদ্ধাভরে শহীদদের আত্মত্যাগ স্মরণ করেন।আলোচনায় আরো অংশ নেন নিউ ইংল্যান্ড আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুর রাজ্জাক, রাতুল বড়ুয়া, সালাউদ্দিন চৌধুরী, বাংলাদেশ এসোসিয়েসন নিউ ইংল্যান্ডের বর্তমান সভাপতি আসিফ বাবু, তপণ চৌধুরী, মঞ্জুর আলম, মিন্টো কামরুজ্জামান, সেলিম জাহাঙ্গীর, আবু মনসুর, জিয়াউল হাসান, মোহাম্মদ মিয়াজী, মোঃ শহীদুল্লাহ, রবিউল আলম, দিলীপ দে, শাহিদা আখতার প্রমুখ। মুক্তিযুদ্ধের কবিতা পাঠ করেন কবি ফজলুল হক রাজা এবং মিসেস রাজু বড়ুয়া।
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030