Wednesday, 11 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

অবশেষে করোনা স্টিমুলাস বিলে স্বাক্ষর করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প

অনলাইন ডেস্ক পঠিত: 118 বার

প্রকাশিত: December 27, 2020 | 11:42 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : অবশেষে করোনা স্টিমুলাস (করোনা প্রণোদনা) ৯০৮ বিলিয়ন ডলারের বিলে স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। রোববার ওই বিলে তিনি স্বাক্ষর করায় তা এখন আইনে পরিণত হয়েছে। তিনি এই বিলে স্বাক্ষর করবেন না বলে আগে জানিয়েছিলেন। এর ফলে ফেডারেল সরকারে অচলাবস্থা দেখা দেবে বলে হুঁশিয়ারি দেয়া হয়। কড়া সমালোচনা ওঠে তার বিরুদ্ধে। অবশেষে তিনি নিজের অবস্থান থেকে সরে এসেছেন। নিজের দল রিপাবলিকান ও ডেমোক্রেটদের সমালোচনা, চাপের মুখে তিনি এই বিলে স্বাক্ষর করেছেন। তিনি দাবি করছিলেন কংগ্রেসের পাস করা এই বিলের আকার আরো বড় করতে হবে, যাতে মার্কিনিরা প্রণোদনা হিসেবে ২০০০ ডলার করে পান। বিলে করোনাভাইরাসে ক্ষতিগ্রস্তদের অর্থনৈতিক প্রণোদনার সঙ্গে ১ দশমিক ৪ ট্রিলিয়ন ডলারের কেন্দ্রীয় বাজেটও জুড়ে দেওয়া হয়। ট্রাম্প স্বাক্ষর না করলে মঙ্গলবার থেকে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের একাংশ অচল হওয়ার ঝুঁকিতে ছিল। এর ফলে সে শংকা দূর হলো। বিলে স্বাক্ষর করায় প্রত্যেক আমেরিকান (যার বার্ষিক আয় ৭৫ হাজার ডলারের কম) এককালিন ৬০০ ডলারের চেক পাবেন এবং স্টেটের বেকার ভাতার সাথে যোগ হবে সপ্তাহে ৩০০ ডলার করে। 

ট্যাগ:
Situs Streaming JAV