Sunday, 7 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্রে আকাশপথে একদিনে মহামারীকালীন সর্বোচ্চ যাত্রীর রেকর্ড

অনলাইন ডেস্ক পঠিত: 177 বার

প্রকাশিত: December 29, 2020 | 3:17 PM

ইউএসএনিউজঅনলাইন.কম. ডেস্ক : যুক্তরাষ্ট্রে মহামারী চলাকালীন আকাশ পথে একদিনে সর্বোচ্চ যাত্রীর রেকর্ড হয়েছে। সোমবার দেশটির পরিবহণ নিরাপত্তা কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়েছে, রোববার দেশটিতে মোট ১২ লাখ ৮৪ হাজার ৫৯৯ জন যাত্রী আকাশপথে চলাচল করেছেন। মহামারির কারণে যুক্তরাষ্ট্রে মানুষের ভ্রমণ ও চলাচল ৫৫ থেকে ৬৫ শতাংশ কমে গেছে। তবে গত মার্চ মাসের পর এই রোববারই ছিল একদিনে সর্বোচ্চ যাত্রীর রেকর্ড। এ খবর দিয়েছে ওয়াশিংটন পোস্ট।
খবরে বলা হয়, যাত্রীদের ভ্রমণ যখন বাড়ছে তখন যুক্তরাষ্ট্র করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবেলায় হিমশিম খাচ্ছে। দেশটিতে সপ্তাহজুড়ে বেড়েছে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা। এ নিয়ে বিশেষজ্ঞরা হুঁশিয়ারি বার্তা দিচ্ছেন। তারা বলছেন, এ ধরণের রেকর্ড আরো একটি বিপর্যয় ডেকে আনতে পারে।
গত ১০ দিনে রোববারসহ অন্তত ৬ দিন দৈনিক যাত্রী সংখ্যা ১০ লাখ ছাড়িয়েছিল। এ নিয়ে যুক্তরাষ্ট্র সরকারের শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউচি সিএনএনকে বলেন, তিনি ভয় পাচ্ছেন মানুষ যেভাবে ছুটির দিনগুলোতে ভ্রমণ করছে এবং একত্রে জড়ো হচ্ছে তাতে করোনার বিপদ আরো বাড়বে। আমরা হয়ত বড়দিন-নববর্ষ পরবর্তী করোনার একটি ঢেউ দেখবো। আমি এটিকে বলেছি, ঢেউয়ের ওপর ঢেউ। ফাউচি আরো বলেন, তার ধারণা মহামারির ভয়াবহ অংশটি এখনো সামনে অপেক্ষা করছে। শীতকালীন ছুটির পরেই এটি দেখা দেবে। নতুন করে আরেকটি ঢেউ এলে এমনিতেই চাপে থাকা স্বাস্থ্যখাত বিপর্যস্ত হয়ে পড়বে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV