বাংলাদেশের মহান বিজয় দিবস উদযাপন কানেকটিকাট স্টেট আওয়ামী লীগের (ভিডিও)
https://www.facebook.com/USANewsNY/videos/714316859473322
ইউএসএনিউজঅনলাইন.কম : কানেকটিকাট স্টেট আওয়ামী লীগের উদ্যোগে গত ২৭শে ডিসেম্বর রোববার বাংলাদেশের মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। অনুষ্ঠানের শুরুতে ৫২ ভাষা আন্দোলন ৭১ মুক্তিযুদ্ধও ১৫ আগষ্টের নিহত শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ১মিনিট নিরবতা পালন করা হয়। শিল্পী কানন হাসান ও রেখা রোজারির পরিচালনায় সমবেত কন্ঠে জাতীয় সংগীত পরিবেশন করা হয়। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত এবং দোয়া পরিচালনা করেন যুক্তরাষ্ট্র তরীকত ফেডারেশনের সাধারণ সম্পাদক ইমাম কাজী কাইয়্যুম। পবিত্র বাইবেল পাঠ করেন কানেকটিকাট স্টেট আওয়ামীলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযাদ্ধা এন্ল্ডার মাইকেল শাহ। শুরুতেই কানেকটিকাট স্টেট আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক রেখা রোজারিও ও কানন হাসানের পরিচালনায় সমবেত কন্ঠে বিজয়ের গান পরিবেশিত হয়।

কানেকটিকাট স্টেট আওয়ামী লীগের সভাপতি জেহাদুল হক জিহাদের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক হূমায়ুন আহমেদ চৌধুরী।
এ ভার্চুয়াল অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান। প্রধান বক্তা ছিলেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ আজাদ। বিশেষ অতিথি ছিলেন সহ সভাপতি সামসুদ্দিন আজাদ, সাংগঠনিক সম্পাদক দেওয়ান মহি উদ্দিন, আব্দুল হাসিব মামুন, প্রচার সম্পাদক দুলাল মিয়া এনাম, প্রবাসী কল্যাণ সম্পাদক সোলেমান আলী, যুক্তরাষ্ট্র জাসদ সভাপতি দেওয়ান শাহেদ চৌধুরী, কানেকটিকাট স্টেট আওয়ামী লীগ উপদেষ্টা জুনেদ এ খান, নাজিম উদ্দিন, মঈনুল হক চৌধুরী হেলাল, ডেবিড স্বপ্ন রোজারিও, অধ্যক্ষ আবুল কালাম, নিউজার্সি আওয়ামী লীগ সভাপতি আজমল আলী, মেট্রোওয়াশিংটন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মাহমুদ উন নবী বাকী, নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শাহীন আজমল, সহ সভাপতি মহি উদ্দিন মাহি, শেখ আতিক, আহমেদ জিল¬ু, কফিল আহমদ চৌধুরী, শ্যামল কান্তি চন্দ, কানেকটিকাট স্টেট আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুল মোমিত মামুন, আব্দুল জলিল জায়গীরদার খোকন, মোয়াজ্জিম হোসেন বাবুল, চান মাহমুদ তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুর রহমান, হাবিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রহমান স্বপন, সাঈদ ইব্রাহীম, দপ্তর সম্পাদক এম এ আজিজ, মুক্তিযুদ্ধা বিষয়ক সম্পাদক এল্ডার মাইকেল শাহ, অর্থ সম্পাদক আবুল কালাম, সাংস্কৃতিক সম্পাদক রেখা রোজারিও, প্রবাসী কল্যাণ সম্পাদক ফকির সিদ্দিকী, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জসিম উদ্দিন, পাবেন করীম, সাঈদ হাবিবুল বাকী পারভেজ, মহিলা বিষয়ক সম্পাদ মাইছেডা বেগম, যুক্তরাষ্ট্র যুবলীগ নেতা শাহরিয়ার খান, ফিলাডেলফিয়া স্টেট যুবলীগের সভাপতি আলীম উদ্দিন, কানেকটিকাট স্টেট যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি এ কে এম মেজবাহ উদ্দিন, নিউ ইংল্যান্ড যুবলীগের সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান সাজু, শেখ হাসান, সুমন আহমদ, জামাল আহমদ, শাহ রহমান সুজন, কে কে শ্যামল প্রমুখ।

সংগীত পরিবেশন করেন উত্তর আমেরিকার জনপ্রিয় শিল্পী শাহ মাহবুব, রায়হান তাজ, প্রমীতা খান প্রমী এবং বাংলাদেশ টেলিভিশনের প্রাক্তন শিল্পী ফারজানা হক এনি। জনপ্রিয় সংগীত শিল্পীদের মনমুগ্ধকর পরিবেশনা দর্শকরা দারুণভাবে অউপভোগ করেন।

প্রধান অতিথি ড. সিদ্দিকুর রহমান বলেন, ৪৯ বছর আগে বিশ্বের মানচিত্রে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয় বাঙালি জাতিকে এনে দিয়েছিল আত্মপরিচয়ের ঠিকানা। জাতি কৃতজ্ঞ চিত্তে স্মরণ করছে দেশের সেই বীর সন্তানদের। তিনি বলেন, এবারের বিজয় দিবস এসেছে ভিন্ন এক প্রেক্ষাপটে ২০২০ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং সামনের বছর ২০২১ সালে স্বাধীনতা অর্জনের সুবর্ণজয়ন্তী পালন করবে বাংলাদেশ।
তিনি বলেন, বিগত দিনের চতুর্মুখী দেশি-বিদেশি ষড়যন্ত্র আমাদের উন্নয়ন ও অগ্রগতি কে বাধাগ্রস্ত করতে পারেনি, ভবিষ্যতেও পারবে না- তার বড় প্রমাণ পদ্মা সেতু। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী সিদ্ধান্তে বিজয়ের মাসে আরেকবার বাঙালিরা মাথা উঁচু করে দাঁড়িয়েছে বিশ্বের বুকে। সকলকে জাতির জনকের কন্যা শেখ হাসিনার উপর আস্থা রাখার আহবান জানান তিনি। সুন্দর এবং সূংস্খল বিজয় দিবস অনুষ্ঠানের আয়োজনের জন্য কানেকটিকাট স্টেট আওয়ামী লীগের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান তিনি।

আব্দুস সামাদ আজাদ বলেন, ৪৯ বছর আগে এক সাগর রক্তের বিনিময়ে এই ১৬ই ডিসেম্বরে এসেছিল বাংলার স্বাধীনতা। যে সোহরাওয়ার্দী উদ্যানে একাত্তরের ৭ই মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ‘এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম’বলে জাতিকে লড়াইয়ের ডাক দিয়েছিলেন, সেই সোহরাওয়ার্দী উদ্যানেই পরাজয় মেনে নিয়ে মাথা নত করে ৯৩ হাজার পাকিস্তানি সৈন্য অস্ত্র সমর্পণ করেছিল বাঙালি জাতির বীর মুক্তিযোদ্ধাদের কাছে। পুরো অনুষ্ঠানটি ইউএসএনিউজঅনলাইন.কমের পেইজবুকে লাইভ প্রচারিত হয়।
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030