Friday, 24 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্র প্রবাসী সম্মিলিত বঙ্গবন্ধু জন্মশত বার্ষিকী উদযাপন পরিষদের উদ্যোগে বাংলাদেশের বিজয় দিবস উদযাপন (ভিডিও)

অনলাইন ডেস্ক পঠিত: 5 বার

প্রকাশিত: December 31, 2020 | 12:44 PM

https://www.facebook.com/USANewsNY/videos/234546368181169

ইউএসএনিউজঅনলাইন.কম : যুক্তরাষ্ট্র প্রবাসী সম্মিলিত বঙ্গবন্ধু জন্মশত বার্ষিকী উদযাপন পরিষদের উদ্যোগে গত ৩০শে ডিসেম্বর বুধবার বাংলাদেশের মহান বিজয় দিবস ও গণতন্ত্রের বিজয় দিবস উদযাপিত হয়েছে। নিউইয়র্কে ব্রঙ্কসের স্টার্লিং-বাংলাবাজার এলাকায় এশিয়ান ড্রাইভিং স্কুলের দেয়ালে অঙ্কিত বাংলাদেশ ম্যুরালের সামনে অনুষ্ঠিত কর্মসূচির মধ্যে ছিল আলোচনা, বিনামূল্যে ফেস মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ। খবর ইউএসএনিউজঅনলাইন’র।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নিউইয়র্ক স্টেট সিনেটর লুইস সেপুলভেদা। ইভেন্ট কমিটির আহ্বায়ক মো. নূর উদ্দিনের সভাপতিত্বে এবং যুক্তরাষ্ট্র প্রবাসী সম্মিলিত বঙ্গবন্ধু জন্মশত বার্ষিকী উদযাপন পরিষদের মেম্বার সেক্রেটারী যুবলীগ নেতা শেখ জামাল হোসেনের পরিচালনায় অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশী বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী উদযাপন পরিষদের আহ্বায়ক আওয়ামীলীগ নেতা আব্দুর রহিম বাদশা, প্রধান সমন্বয়কারী সাইদুর রহমান লিংকন, ইভেন্ট কমিটির সমন্বয়কারী নূরুল ইসলাম এবং সদস্য সচিব রাহেল হোসেন।

মুক্তিযুদ্ধের সম্মিলিত স্বপক্ষ শক্তি’র সহযোগিতায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের উপদেষ্টা মুক্তিযোদ্ধা তোফায়েল চৌধুরী, মূলধারার রাজনীতিক আব্দুস শহীদ, মুক্তিযোদ্ধা মঞ্জুর আহমেদ, কমিউনিটি এক্টিভিস্ট মিয়া মো. দাউদ, সালেহ আহমেদ, আবদুর রহমান, আরশাদ আলী বাবুল, আরমান আলী মনির, স্বপন প্রমুখ।

শুরুতে ’৭১ এর মুক্তিযুদ্ধ ও ১৫ আগস্টে বঙ্গবন্ধু সহ শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ১মিনিট নিরবতা পালন করা হয়।
সিনেটর লুইস সেপুলভেদা বাংলাদেশ সফরের অভিজ্ঞতার কথা তুলে ধরে বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুর বাংলাদেশ সফর করতে পেরে আমি গর্ববোধ করছি।
অনুষ্ঠানে বক্তারা স্ব স্ব অবস্থান থেকে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে ভূমিকা রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। তারা বলেন, ২০২০ সালে বাংলাদেশের সবচেয়ে বড় অর্জন নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু প্রায় হয়ে গেছে।
অনুষ্ঠান শেষে কমিটির পক্ষ থেকে বিনামূল্যে ফেস মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV