Sunday, 7 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

সেন্টার ফর এনআরবি’র ওয়ার্ল্ড কনফারেন্স সিরিজ-২০২০ এর সমাপনী : ‘পোস্ট প্যান্ডামিক ওয়ার্ল্ড ইকোনমি: নেসেসিটি অব টুগেদারনেস আন্ডার দ্য আমব্রেলা অব ইউএন’ (ভিডিও)

অনলাইন ডেস্ক পঠিত: 44 বার

প্রকাশিত: December 31, 2020 | 5:45 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : সেন্টার ফর এনআরবি আয়োজিত ওয়ার্ল্ড কনফারেন্স সিরিজ-২০২০ এর সমাপনী অনুষ্ঠিত হয়েছে গত বুধবার সকালে। ৭৫তম জাতিসংঘ সাধারণ অধিবেশনের সাইডলাইনে অনুষ্ঠিত ‘পোস্ট প্যান্ডামিক ওয়ার্ল্ড ইকোনমি: নেসেসিটি অব টুগেদারনেস আন্ডার দ্য আমব্রেলা অব ইউএন’ শীর্ষক এ ভার্চুয়াল অনুষ্ঠানে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে বিশিষ্টজনরা আলোচনায় অংশ নেন। নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের ব্রুকলিনস্থ হলরুম এবং ঢাকার ধানমন্ডিস্থ সিএনআরবি কনফারেন্স হলরুম থেকে যৌথভাবে এ অনুষ্ঠান সম্প্রচার করা হয়।

সেন্টার ফর এনআরবি’র চেয়ারপারসন এমএস সেকিল চৌধুরীর সভাপতিত্ব ও সঞ্চালনায় এ কনফারেন্সে স্বাগত বক্তব্য রাখেন এনআরবি’র বোর্ড মেম্বার ব্যাংকার ইশতিয়াক এ চৌধুরী। সেশনে অংশ নেন বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রী ড. একে আব্দুল মোমেন, পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান, শিক্ষা মন্ত্রী ডা. দীপু মনি, সাবেক মন্ত্রী আবদুল মঈন খান, ফারুক খান এমপি ও শেখ শহীদুল ইসলাম, প্রাক্তন পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরী, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান, বিশিষ্ট অর্থনীতিবিদ ড. কাজী খলীকুজ্জমান আহমেদ, সিপিডি’র রিচার্স ফেলো ড. মোস্তাফিজুর রহমান, ঢাকাস্থ জাতিসংঘের আবাসিক সমন্বয়ক মিয়া সেপ্পো, যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক দাতব্য সংস্থা ইউএসএআইডি’র প্রতিনিধি ডেভিড কোপার, আইওএম-এর মিশন চিফ জর্জিও জিগৌরি, স্পেশাল সিকিউরিটি ফোর্স-এসএসএফ এর মহাপরিচালক মেজর জেনারেল মুজিবুর রহমান, আর্মড ফোর্সেস ডিভিশনের পরিচালক (অপারেশন অ্যান্ড প্ল্যানিং) ব্রিগেডিয়ার জেনারেল আ ন. ম. মঞ্জুরুল হক মজুমদার, কাতার ইউনিভার্সিটির প্রফেসর ড. আনোয়ারুল হাসান, ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (ডিসিসিআই)-এর সাবেক প্রেসিডেন্ট আবুল কাশেম খান, বৃটিশ-বাংলাদেশ চেম্বার অব কমার্স (বিবিসিসিআই)-এর প্রাক্তন প্রেসিডেন্ট ও প্রধান উপদেষ্টা শাহাগির বখত ফারুক, বিবিসিসিআই প্রেসিডেন্ট বশির আহমেদ, জর্ডানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নাহিদা সোবহান, মালয়েশিয়া থেকে যুক্ত ছিলেন প্রফেসর ড. নওশাদ আমিন, ভারত থেকে প্রফেসর ইনামুল হক, ঢাকা থেকে সাবেক ব্যাংকার হেলাল আহমেদ চৌধুরী, ট্রাস্ট ব্যাংকের এমডি ফারুক মঈন উদ্দিন এবং নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের কমান্ডিং অফিসার ভিক্টোরিয়া পেরি প্রমুখ।
অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন সেন্টার ফর এনআরবি’র সহযোগী আব্দুর রহীম। সূচনাপর্বে বাংলাদেশের প্রেসিডেন্ট আবদুল হামিদ প্রদত্ত লিখিত বাণী পাঠ করেন এনআরবি’র ওয়াসেফ চৌধুরী, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ বার্তা পড়ে শোনান জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকার প্রেসিডেন্ট মঈনুল হক চৌধুরী হেলাল। বিষয়ভিত্তিক প্রবন্ধ উপস্থাপন করেন কোভিড-১৯ এর ধরন-প্রকৃতি বিষয়ক রিসার্চার প্রফেসর ড. তারেক আলম, কোভিড-১৯ এর মেডিসিন বিষয়ক প্রবন্ধ উপস্থাপন করেন নিউইয়র্কের ডা. মাসুদুল হাসান, চাইল্ড অ্যান্ড মাদার হেলথ বিষয়ক প্রবন্ধ উপস্থাপন করেন বৃটেনের ড. জাকি রেজওয়ানা আনওয়ার। অনুষ্ঠানের স্পন্সর ছিল টিসিবিএল গ্রুপ বাংলাদেশ আর লজিস্টিক সাপোর্ট দিয়েছে নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্ট।
অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন বলেন, কোভিড-১৯ চারদিকে এক ধরনের অনিশ্চয়তা তৈরি করেছে। বৈশ্বিক এ সংকটে জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে নিযুক্ত বাংলাদেশি শান্তিরক্ষী ও প্রবাসীরা হুমকির মুখে রয়েছেন। তাদের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি।
পররাষ্ট্রমন্ত্রী তার বক্তৃতায় বলেন, মহামারির কারণে বিমান চলাচল, পর্যটন, গার্মেন্ট, পরিষেবা, রেমিট্যান্সসহ সবধরনের ব্যবসায় বড় ধরনের ক্ষতি হয়েছে। এতে বহু শ্রমিক তার জীবিকা হারিয়েছেন। উদ্ভূত পরিস্থিতির উন্নয়নে বেসরকারি খাত এবং জাতিসংঘের অধীন সংস্থাগুলোর বড় দায়িত্ব রয়েছে। কোভিড পরবর্তী সময়েও আর্থিক সহযোগিতা প্রয়োজন উল্লেখ করে মন্ত্রী বলেন, এ জন্য শুধু রাষ্ট্রগুলোই নয়, বিশ্বব্যাংক, আইএমএফসহ অন্যান্য আন্তর্জাতিক সংস্থাকেও এগিয়ে আসতে হবে। করোনা মোকাবিলায় আঞ্চলিক ও বৈশ্বিক সহযোগিতার কোনো বিকল্প নেই।
অনুষ্ঠানে সেন্টার ফর এনআরবি’র চেয়ারপারসন সেকিল চৌধুরী সংগঠনের কার্যক্রম তুলে ধরে বলেন, সেন্টারটি ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে বৈদেশিক মুদ্রা পাঠাতে প্রবাসীদের আগ্রহী করতে কাজ করে। একই সঙ্গে বাংলাদেশি নাগরিক ও নন-রেসিডেন্ট বাংলাদেশিদের (এনআরবি) দেশে বিনিয়োগে উৎসাহিত করে থাকে। সেন্টারটি দেশে এবং দেশের বাইরে সচেতনতা বৃদ্ধিতে সেমিনার ও গোলটেবিল বৈঠক আয়োজন করে থাকে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV