Friday, 5 June 2026 |
শিরোনাম
Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের ঐতিহাসিক বিজয় নিউইয়র্কে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবার নিউইয়র্ক সিটি’র উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালন নিউইয়র্ক স্টেট এসেমব্লি ডিস্ট্রিক্ট ৮৭’র নির্বাচনে কারিনা-জাকির মুখোমুখি NYIC Action Endorses Immigrant Champions and New Voices for NYS Legislature নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা ২০২৬ সম্পন্ন, ২০২৭ সালের বইমেলা ২১-২৪ মে নিউ জার্সিতে এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটি ইউএসএ’র সাধারণ সম্পাদক জাবেদ উদ্দিনকে বিশেষ সম্মাননা প্রদান
সব ক্যাটাগরি

করোনায় নবনির্বাচিত মার্কিন কংগ্রেসম্যান লুক লেটলোর মৃত্যু

অনলাইন ডেস্ক পঠিত: 95 বার

প্রকাশিত: December 31, 2020 | 7:55 PM

ইউএসএনিউজঅনলাইন.কম. ডেস্ক : যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে নবনির্বাচিত কংগ্রেসম্যান লুক লেটলোর মৃত্যু হয়েছে। করোনায় মার্কিন কংগ্রেসের কোনো সদস্যের এটিই প্রথম মৃত্যুর ঘটনা। খবর বিবিসির।
৪১ বছর বয়স্ক লেটলো নভেম্বরের নির্বাচনে লুইসিয়ানা অঙ্গরাজ্যের পঞ্চম জেলার প্রতিনিধি নির্বাচিত হয়েছিলেন। রোববার তার শপথ নেয়ার কথা ছিল। গত ১৮ ডিসেম্বর তিনি জানিয়েছিলেন, করোনাভাইরাস পরীক্ষায় তার ফলাফল পজিটিভ এসেছে। এর পরপরই তিনি হাসপাতালে ভর্তি হন। ২৩ ডিসেম্বর অবস্থা আরও খারাপের দিকে গেলে তাকে শ্রেভপোর্ট হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। মঙ্গলবার সেখানেই তিনি মৃত্যুবরণ করেন।
লেটলোর অন্ত্যেষ্টিক্রিয়ার দিন জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দিয়েছেন লুইসিয়ানার গভর্নর জন বেল এডওয়ার্ডস। টুইটারে শোক বার্তায় তিনি লেখেন, ‘কোভিড-১৯ এর সঙ্গে লড়াই শেষে নবনির্বাচিত কংগ্রেসম্যান লুক লেটলো মারা যাওয়ায় তার পরিবারের প্রতি দুঃখভারাক্রান্ত মন নিয়ে আমি ও লুইসিয়ানার ফার্স্ট লেডি সমবেদনা জানাচ্ছি।’

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV