নিউইয়র্কে জাতীয় পার্টির ৩৫তম বার্ষিকী পালন যুক্তরাষ্ট্র শাখার
ইউএসএনিউজঅনলাইন.কম. ডেস্ক. নিউইয়র্ক: ১লা জানুয়ারী ২০২১ শুক্রবার জাতীয় পার্টির ৩৫তম প্রতিষ্ঠা বার্ষিকীতে যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির উদ্যোগে করোনা ভাইরাসের মাঝে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। এষ্টোরিয়ার ৩৬ এভিনিউ বৈশাখী রেষ্টুরেন্ট মিলনাতনে জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখার সভাপতি হাজী আবদুর রহমান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরী চান্দুর পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ লিয়াকত আলী, বিশেষ অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য শহীদুর রহমান, জাপার সিনিয়র উপদেষ্টা সৈয়দ শওকত আলী, উপদেষ্টা গিয়াস মজুমদার, উপদেষ্টা মাহাবুর রহমান চৌধুরী, জাপার সিনিয়ার সহ সভাপতি জসিম উদ্দিন চৌধুরী, জাপার সহ সভাপতি ও কেন্দ্রিয় সদস্য এডভোকেট হারিস উদ্দিন আহমেদ, জাপার যুগ্ম সাধারণ সম্পাদক আসেফবারী টুটুল, জাপার যুগ্ম সাধারণ সম্পাদক ও কেন্দ্রিয় সদস্য মোঃ লুৎফর রহমান, জাপার যুগ্ম প্রচার সম্পাদক ফেরদৌস ওয়াহিদ, নিউইয়র্ক স্টেট সাধারণ সম্পাদক ফিরোজ হাসান মিলন, জাপার মহিলা সম্পাদক জেসমিন আকতার চৌধরী।বক্তারা বলেন, বিএনপি ও আওয়ামী লীগ গনতন্ত্রের হাতে হাতকরা পড়িয়ে দিয়েছে। পল্লীবন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদ ক্ষমতা হস্তান্তরের পরে আওয়ামী লীগ ও বিএনপি রাষ্ট্রপতি শাসিত সরকার পদ্ধতি থেকে সংসদীয় পদ্ধতি চালু করেছে। কিন্তু সংবিধান সংশোধন করে তারা ৭০ ধারা যোগ করেছে। এতে সংখ্যাগরিষ্টতা পেয়ে যে দল সরকার গঠন করে সেই দলের প্রধানই হল সংসদীয় দলের প্রধান এবং সরকার প্রধান ক্ষমতা নিয়ন্ত্রনহীন হয়ে পরে এবং সরকারের জবাব দিহিতা থাকে না। নিয়ন্ত্রনহীন ক্ষমতায় দূনীতি বেড়ে যায়। তাই বিএনপি ও আওয়মী লীগ সরকারের আমলে মোট ৫ বার বাংলা দেশে দুনীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল। আওয়ামী লীগ ও বিএনপি শাসন আমলে নেতা কর্মী দুনীর্তি করে আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে গেছে। জাতীয় পাটির শাসন আমলে দেশে কোন প্রকার দূনীতি ছিল না। শেষে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয় এবং প্রয়াত নেতা এরশাদ, বর্তমান পার্টির চেয়ারম্যান ও মহাসচিব এর জন্য দোয়া করা হয়।
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030