নিউইয়র্কে ফুলতলী ইসলামিক সেন্টারের নতুন কমিটি
ইউএসএনিউজঅনলাইন.কম. ডেস্ক : ফুলতলী ইসলামিক সেন্টারের কার্যকরী কমিটির মেয়াদ উত্তীর্ণ সংক্রান্ত বিষয়ে গত ২৩ নভেম্বর ২০২০ এক জরুরী মত বিনিময় কনফারেন্স এর আয়োজন করা হয়। কনফারেন্সে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয় যে, বর্তমান চলমান কোভিড-১৯-এর পরিস্থিতির কারণে ও ফুলতলী ইসলামিক সেন্টারের ভবন ক্রয়ের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায় থাকায় সেন্টারের অগ্রযাত্রার ধারাবাহিকতা সমুন্নত রাখতে বর্তমান কার্যকরী কমিটির মেয়াদ বর্ধিত করার জন্য গত ২৯ নভেম্বর ২০২০ সেন্টারের বোর্ড অফ ট্রাস্টি এর সাথে এক যৌথ সভার আয়োজন করা হয়। উক্ত সভায় কার্যকরী কমিটির প্রস্তাবটি বোর্ড অফ ট্রাস্টি এর কাছে তুলে ধরে বিবেচনা করার অনুরোধ করা হয়। পরবর্তীতে সেন্টারের সার্বিক উন্নয়নের স্বার্থে কোভিড-১৯ সংক্রামণ বৃদ্ধি স্থানীয় সরকার কর্তৃক অর্পিত গণ সমাবেশ এর উপর নিষেধাজ্ঞা থাকায় বর্তমান কার্যকরী কমিটিকে আরেকটি মেয়াদের জন্য বর্ধিত করে কয়েকটি গুরুত্ব পূর্ণ পদে পরিবর্তন এনে একটি নতুন কমিটি গঠনের সিদ্ধান্ত নেয়। গত ২৫ ডিসেম্বর শুক্রবার জুম্মার নামাজের পূর্বে সেন্টারে বোর্ড অফ ট্রাস্টি এর চেয়ারম্যান আজিমুর রহমান (বুরহান) ফুলতলী ইসলামিক সেন্টারের উপস্থিত মুসল্লিয়ানদের উদ্দ্যেশ্যে এক জরুরি বক্তব্যের মাধ্যমে তুলে ধরেন। তিনি বলেন বর্তমান এক্সিকিউটিভ কমিটির মেয়াদ আগামী ৩১ ডিসেম্বর ২০২০ উত্তীর্ণ হবে তাই কমিটির সবাই বোর্ড অফ ট্রাস্টি এর কাছে অনুরোধ জানান বর্তমান কমিটির মেয়াদ বর্ধিত করার জন্য। কারণ বর্তমান চলমান কোভিড-১৯ এর জন্য সেন্টারে মিটিং করা সম্ভব হচ্ছে না, ভাইরাস সংক্রামন দিন দিন বাড়ছে, সেন্টারে গণ সমাবেশ এর উপর স্থানীয় সরকারের নিষেধাজ্ঞা থাকায় কোন কিছুই করা যাচ্ছে না এমতবস্থায় সেন্টারের উন্নয়নের অগ্রযাত্রাকে এগিয়ে নেওয়া এবং নতুন ভবন ক্রয়ের কাজ প্রায় শেষ পর্যায়ে যাতে বাধার সম্মুখীন না হয় এই সব বিবেচনায় নিয়ে বোর্ড অফ ট্রাস্টি এর পক্ষ থেকে একটি প্রস্তাব নিয়ে এসেছি আপনাদের জন্য প্রস্তাবটি হলো বর্তমান কমিটিকে আরেক মেয়াদ জন্য বর্ধিত করা এবং বর্তমান কমিটির কিছু গুরুত্বপূর্ণ দায়িত্বে পরিবর্তন এনে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন।
উক্ত প্রস্তাবে উপস্থিত মুসল্লিয়ানদের পক্ষ থেকে সর্বসম্মতিক্রমে সমর্থন জানানো হয়। এরই ধারাবাহিকতায় গত ডিসেম্বর ২৭ রবিবার বাদ যোহর ফুলতলী ইসলামীক সেন্টারে কমিটিকে শপথ বাক্য পাঠ করান আজিমুর রহমান বুরহান। শপথ অনুষ্ঠানে বক্তব্য রাখেন নতুন দায়িত্বপ্রাপ্ত সভাপতি সৈয়দ মুহিতুর রহমান (সোহেল ), সিনিয়র সহ সভাপতি আলহাজ্ব মোহাম্মদ মকদ্দছ আলী, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলহাজ্ব শরিয়ত খান, সহ সাধারন সম্পাদক ক্বারী মালিক শেখ, কোষাধ্যক্ষ আলহাজ্ব আলমগীর হোসাইন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ এ বদরুল, সহ সাংগঠনিক সম্পদক এইচ এম নুরুজ্জামান, জনসংযোগ সম্পাদক মো: আব্দুল কাদির লিপু, সমাজ কল্যাণ সম্পাদক সৈয়দ কওসার (বাবলু ), শিক্ষা ও সাংস্কিতিক সংম্পাদক আলহাজ্ব মির্জা উজ্জ্বল, দপ্তর সম্পাদক আলহাজ্ব লুৎফুর রহমান (রুহেল), সদস্য হাফিজ মোহাম্মদ এহিয়া (মেন্দি), সৈয়দ সায়েম, আনোয়ার চৌধুরী, রফিক আহমেদ, শাহ জামাল (রহমত), শেখ নুমান। সভার শেষে সেন্টারের প্রিন্সিপাল ইমাম ও খতিব আলহাজ্ব হজরত মাওলানা সৈয়দ সাজিদুল হকের দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়। প্রেস বিজ্ঞপ্তি
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030