Friday, 24 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি
সব ক্যাটাগরি

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের জয়ের আনুষ্ঠানিক অনুমোদন কংগ্রেসের যৌথ অধিবেশনে

অনলাইন ডেস্ক পঠিত: 12 বার

প্রকাশিত: January 7, 2021 | 12:10 PM

ইউএসএনিউজঅনলাইন.কম. ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের জয়ের আনুষ্ঠানিক স্বীকৃতি দিল কংগ্রেস। স্থানীয় সময় গতকাল বুধবার কংগ্রেসের এক যৌথ অধিবেশনে বাইডেনকে যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট ও কমলা হ্যারিসকে ভাইস প্রেসিডেন্ট হিসেবে সরকারিভাবে স্বীকৃতি দেওয়া হয়।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, পেনসিলভেইনিয়া ও আরিজোনা রাজ্যের ভোট নিয়ে রিপাবলিকানদের তোলা আপত্তি সেনেট ও প্রতিনিধি পরিষদ, কংগ্রেসের এই উভয়কক্ষ প্রত্যাখ্যান করার পর ইলেকটোরাল ভোটের ফলাফল অনুমোদন করা হয়।

কংগ্রেস রাজ্যগুলোর ফলাফলের ইলেকটোরাল কলেজ টালি নিশ্চিত করেছে আর তাতে ৩ নভেম্বরের প্রতিদ্বন্দ্বিতায় ক্ষমতাসীন ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে বাইডেন জয়ী হয়েছেন, এমনটি দেখা গেছে বলে ঘোষণা করেন কংগ্রেসের যৌথ অধিবেশনে সভাপতিত্ব করা যুক্তরাষ্ট্রের বর্তমান ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স। ইলেকটোরাল কলেজে বাইডেন ৩০৬ ও ট্রাম্প ২৩২ ভোট পেয়েছেন বলে অধিবেশন স্বীকৃতি দেয়।

প্রসঙ্গত, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকরা ক্যাপিটল ভবনে হামলা চালানোয় কংগ্রেসের এই নিয়মতান্ত্রিক অধিবেশন বিঘ্নিত হয়েছিল। এ সময় অধিবেশন কয়েক ঘণ্টা স্থগিত ছিল।

পুলিশ হামলাকারীদের ভবনটি থেকে সরিয়ে দেওয়ার পর অধিবেশন ফের শুরু করা হয় এবং যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী কংগ্রেস সদস্যরা তাদের ওপর অর্পিত দায়িত্ব সুষ্ঠুভাবে শেষ করেন।

নবনির্বাচিত প্রেসিডেন্ট বাইডেন ওই হামলার ঘটনাকে ‘বিদ্রোহ’ অভিহিত করে এর নিন্দা জানিয়েছেন। হামলার ঘটনার পর প্রেসিডেন্ট ট্রাম্প তার উগ্র সমর্থকদের ‘বাড়ি ফেরার’ আহ্বান জানালেও নির্বাচনে কারচুপির মিথ্যা অভিযোগ করে যেতে থাকেন।

এদিকে ট্রাম্পের এসব অভিযোগ ও সমর্থকদের প্রতি করা বিভিন্ন উক্তির কারণে টুইটার ও ফেইসবুক কর্তৃপক্ষ তার একাউন্ট কয়েক ঘণ্টার জন্য স্থগিত করে রাখে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV