Friday, 24 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি
সব ক্যাটাগরি

ওয়াশিংটন ডিসিতে হওয়া নিন্দনীয় ঘটনার পরেও মার্কিন কংগ্রেস তার সাংবিধানিক দায়িত্ব পালন করেছে: ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মিলার

অনলাইন ডেস্ক পঠিত: 92 বার

প্রকাশিত: January 9, 2021 | 4:17 PM

ইউএসএনিউজঅনলাইন.কম. ডেস্ক : যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে হওয়া নিন্দনীয় ঘটনার পরেও মার্কিন কংগ্রেস তার সাংবিধানিক দায়িত্ব পালন করেছে এবং আইনসম্মত নির্বাচনে জোসেফ আর বাইডেন ও কমালা ডি হ্যারিসকে যথাক্রমে প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্ট হিসেবে অনুমোদন দিয়েছে। কঠিন পরিস্থিতিতে সমর্থন জানানোয় বাংলাদেশি নাগরিকদের ধন্যবাদ জানিয়ে বিশেষ বার্তা দিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার। শনিবার বিকেল ৪ টায় ঢাকার মার্কিন দূতাবাসের নিজস্ব ওয়েবসাইটে ওই বার্তা প্রকাশিত হয়। এতে তিনি বলেন, আগামি ২০শে জানুয়ারি নির্বাচিতদের শপথ অনুষ্ঠিত হবে। যারা মার্কিন গণতন্ত্রের বিরুদ্ধে সহিংস ও অপরাধমূলক কার্যক্রম চালিয়েছে তাদের গ্রেপ্তার করা হচ্ছে। একইসঙ্গে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
বার্তায় বাংলাদেশিদের ধন্যবাদ জানান মিলার। বলেন, যারা এই কঠিন সময়ে আমাদের সমর্থনে বার্তা পাঠিয়েছেন, আমি সেসব বাংলাদেশের নাগরিকদের ধন্যবাদ জানাই। আপনাদের বন্ধুত্ব, অংশীদারিত্ব ও গণতন্ত্র বাস্তবায়নের অঙ্গীকারের জন্য ধন্যবাদ। প্রতিটি গণতান্ত্রিক জাতির গল্প হলো সংগ্রাম, অসম্পূর্ণতা ও চলমান আদর্শ প্রতিষ্ঠার ভিত্তি স্থাপন। গণতন্ত্রে পরীক্ষা হয়। এতে মাঝে মাঝে আমরা হোঁচট খাই। একইসঙ্গে প্রতিশ্রুতিবদ্ধ নাগরিক হিসেবে কাজের মধ্য দিয়ে আমরা আবার ফিরে আসি, সর্বদা আমাদের যে নীতিগুলো লালন করি সেগুলো অনুসরণ করার চেষ্টা করি। আমেরিকাতেই আবার আমরা তাই করবো। আমি প্রত্যাশা করি, জাতি হিসেবে একে অপরকে শ্রদ্ধা ও ন্যায়বিচারের সঙ্গে অগ্রযাত্রার পথে এগিয়ে যাব।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV