আইটিভি ইউএস’র সিও শহীদুল্লাহ স্বপরিবারে সড়ক দুর্ঘটনার শিকার
ইউএসএনিউজঅনলাইন.কম. ডেস্ক. নিউইয়র্ক: নিউইয়র্কের বাফেলো সিটিতে ৩১ ডিসেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় স্বপরিবারে সড়ক দুর্ঘটনার শিকার হন আইটিভি ইউএস ও এফএম-৭৮৬ এর সিও মুহাম্মদ শহীদুল্লাহ। দুর্ঘটনার পর পরিবারের অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় ফিরে যান কিছুক্ষণের মধ্যেই। তবে প্রায় ১৬ ঘণ্টা হাসপাতালে থাকার পর ছাড়া পান এই ইন্টারফেইথ স্কলার।
দুর্ঘটনা সম্পর্কে মুহাম্মদ শহীদুল্লাহ জানান, কমিউনিটির একজন ইমামকে সহায়তার জন্য ৩০ ডিসেম্বর নিউইয়র্ক থেকে বাফেলোতে এসেছিলেন তিনি। পরের দিন সন্ধ্যায় ফেরার পথে তার গাড়িটি ইন্টারসেকশনে দাঁড়ানো ছিল। তখন ঘঊড ণঙজক কএট-৫৩১২ নাম্বারের গাড়িটি পেছন থেকে তার গাড়িকে ধাক্কা দিলে ড্রাইভিং সিটে থাকা মুহাম্মদ শহীদুল্লাহসহ গাড়িতে থাকা তার পরিবারের অন্যান্য সদস্যরা দুর্ঘটনার শিকার হয়ে আঘাত প্রাপ্ত হন।
তিনি আরো জানান, এরপর স্থানীয় একটি এম্বুলেন্সে করে দ্রুত তাদেরকে ইসিএমসি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে ডা. লোবিক ক্যারির তত্ত্বাবধানে তিনি ও তার পরিবার চিকিৎসা গ্রহণ করেন। তার পরিবারের অন্যান্যদের প্রাথমিক চিকিৎসা শেষে ছাড়পত্র দেয়া হয়। কিন্তু মুহাম্মদ শহীদুল্লাহ দীর্ঘ ১৬ ঘণ্টা ট্রিটমেন্ট নেয়ার পর ছাড়পত্র পান। এবং স্থানীয় একজনের বাসায় ফেরেন।
এরপর ডাক্তারের পরামর্শে দু’দিন পর তার নিউইয়র্কের বাসায় ফেরেন। বর্তমানে তিনি তার নিজ বাসায় চিকিৎসাধীন আছেন।
- New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার
- ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি
- New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections
- Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity
- নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান
- সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের