Tuesday, 10 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

মডার্নার করোনার ভ্যাকসিন দুই বছর কার্যকর থাকবে!

অনলাইন ডেস্ক পঠিত: 33 বার

প্রকাশিত: January 11, 2021 | 2:01 AM

ইউএসএনিউজঅনলাইন.কম. ডেস্ক : মডার্নার করোনার ভ্যাকসিন দুই বছর কার্যকর থাকবে। কো¤পানিটির সিইও স্টেফান বানসেল নিজেই এ তথ্য দিয়েছেন। যদিও অন্যান্য ভ্যাকসিনগুলোর কার্যকর থাকার সময় আরো কম ধারণা করা হচ্ছে। এরইমধ্যে বিশ্বের বিভিন্ন দেশে করোনার টিকাকরণ শুরু হয়েছে। এরইমধ্যে টিকা প্রস্তুতকারক সংস্থা মডার্না জানিয়েছে, তাদের টিকা দুই বছর পর্যন্ত কার্যকরী হবে। যদিও এই তথ্যের পক্ষে কোনো তথ্যপ্রমাণ তারা দেয়নি। এ খবর দিয়েছে ডয়েচে ভেলে।
সংবাদমাধ্যমের কাছে স্টেফান বানসেল বলেন, করোনার ভ্যাকসিন কয়েক মাস কার্যকর থাকবে বলে যে খবর প্রচারিত হয়েছে তা ঠিক নয়। মডার্নার ভ্যাকসিন দুই বছর পর্যন্ত সক্রিয় থাকবে। তবে স্টেফান নিজেই জানিয়েছেন, এই বক্তব্যের পক্ষে তার কাছে নির্দিষ্ট কোনো তথ্যপ্রমাণ নেই। নিশ্চিত হতে টিকার সক্রিয়তা কতদিন থাকবে, তা দেখতে হবে। গত ৮ই ডিসেম্বর বায়োএনটেক ও ফাইজারের টিকার প্রথম ডোজ নেন ৯০ বছরের মার্গারেট। বৃটেনে প্রথম আট লাখ ভ্যাকসিন পাবেন তার মতো প্রবীণ, সামনের সারির স্বাস্থ্যকর্মীসহ বাকি বয়স্ক নাগরিকরা। ফাইজারের কাছে মোট চার কোটি ডোজ টিকার অর্ডার দিয়েছে দেশটি। ৫ কোটি ৩০ লাখ নাগরিকের সবাইকে টিকা দিতে বৃটেনকে নির্ভর করতে হবে অন্য কোম্পানিগুলোর উপরেও। ফলে দেশটি কিনেছে মডার্নার ভ্যাকসিনও। দেশটি এ সপ্তাহে এই ভ্যাকসিন অনুমোদন দিয়েছে। যুক্তরাষ্ট্র ও বৃটেনে এরইমধ্যে মডার্নার ভ্যাকসিন দেয়া শুরু হয়ে গেছে। বুধবার ইউরোপীয় ইউনিয়নেও মডার্নার ভ্যাকসিন ছাড়পত্র পেয়েছে। মডার্না জানিয়েছে, তাদের ভ্যাকসিন কোভিড-১৯ ঠেকাতে ৯৪.১ শতাংশ কার্যকর।

ট্যাগ:
Situs Streaming JAV