ওয়াশিংটন ডি.সিতে ঢাবি অ্যালামনাই ফোরামের নতুন পরিষদ: শতরূপা সভাপতি, মিতা সাধারণ সম্পাদক
ইউএসএনিউজঅনলাইন.কম. ডেস্ক : যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডি.সিতে ‘ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই ফোরাম’ নতুন পরিষদ ঘোষণা করেছে। শতরূপা বড়ুয়াকে সভাপতি ও ইসরাত সুলতানা মিতাকে সাধারণ সম্পাদক করে এ নতুন পরিষদ ঘোষণা করে ‘ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই ফোরাম’। শতরূপা বড়ুয়া ‘ভয়েস অব আমেরিকায়’ কর্মরত সাংবাদিক ও ইসরাত সুলতানা মিতা একজন অণুজীববিজ্ঞানী। নবনির্বাচিত পরিচালনা পরিষদকে নিয়ে তারা নতুন বছরের প্রথম দিন থেকে কাজ শুরু করেছেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় সংগঠনটি। ২০২১ – ২২ দুই বছর মেয়াদি পাঁচ সদস্যের এ বোর্ডের অন্যান্য সদস্যরা হলেন- সহ সভাপতি মন্টগমারি কলেজের সংযুক্ত অধ্যাপক আব্দুল কাইউম খান, যুগ্ম সম্পাদক ব্যাংকার ইরাজ তালুকদার ও ট্রেজারার ‘ন্যাশনাল ইন্সটিটিউটস অব হেলথ’ এর স্টাফ সায়েন্টিস্ট নাজমুল হক রনি। শতরূপা বড়ুয়া জানান, আগামী দুবছর সংগঠন হিসেবে ফোরামের জন্য গুরুত্বপূর্ণ। বিশেষ করে ২০২১ সাল, কেননা বছরটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ পূর্তি ও বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর বছর। সংবাদ বিজ্ঞপ্তি
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency
- New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes