বারী চ্যারিটি ফাউন্ডেশনের উদ্যোগে রংপুরে শীতবস্ত্র বিতরণ
ইউএসএনিউজঅনলাইন.কম. ডেস্ক : যুক্তরাষ্ট্রে সফল ব্যবসায়ী আসেফ বারী (টুটুল)। তিনি তার সেবা এবং কর্ম দক্ষতার মাধ্যমে প্রবাসে বাংলা কমিউনিটির জীবনমান উন্নয়নে নিরলস কাজ করে যাচ্ছেন। প্রবাসে থেকেও তিনি ভুলে যাননি দেশের কথা। দেশ এবং দেশের মানুষের জন্য ভালোবাসার টানে আসেফ বারী (টুটুল) ২০১৯ সালে তার বাবা-মা এর নামে প্রতিষ্ঠা করেন “বারী চ্যারিটি ফাউন্ডেশন।”

উল্লেখ্য, আসেফ বারী (টুটুল) এর বাবা মরহুম মো: আব্দুল বারী ছিলেন একজন ধর্মপ্রাণ মুসলমান, সুশিক্ষিত এবং এলাকায় জনদরদী ব্যক্তিত্ব। তিনি মৃত্যুবরন করেন ২০১৯ সালের ৯ সেপ্টেম্বর। আসেফ বারী (টুটুল) এর মা মরহুম মাহফুজা বারী ছিলেন একজন ধর্মপ্রান মহিয়সী নারী। তিনি ২০১৫ সালের ১৭ জানুয়ারী মৃত্যুবরন করেন। বাবা-মা এর রুহের মাগফেরাত কামনা করে, তাদের স্মরনে আসেফ বারী প্রতিষ্ঠা করেছেন “বারী চ্যারিটি ফাউন্ডেশন।” উত্তরবঙ্গের মানুষের সেবায় নিয়মিত কাজ করছে বারী চ্যারিটি ফাউন্ডশন।
সম্প্রতি রংপুরে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণের জন্য রংপুর শিশু নিকেতন বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী পর্ষদের উদ্যোগে বারী ফাউন্ডেশনের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করেন রংপুরের গর্বিত সন্তান আসেফ বারী টুটুল।

নিউইয়র্ক প্রবাসী সফল ব্যবসায়ী আসেফ বারী প্রবাসে বাংলাদেশীদের জন্য অনেক সেবামূলক কাজের উদ্যোক্তা। নিউইয়র্ক আমেরিকান লায়ন্স ক্লাবের এবং রংপুর জেলা সমিতি ইউএসএ ইনক এর সভাপতি তিনি। প্রবাসের পাশাপাশি দেশের মানুষের জন্যও আসেফ বারী প্রসারিত রেখেছেন তার সেবা এবং সহোযোগিতার হাত।

আসেফ বারী (টুটুল) বলেন, রংপুরের শিশু নিকেতন উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী পর্ষদ সফল ভাবে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছে। এই মহতী প্রয়াসের সাথে বারী চ্যারিটি ফাউন্ডেশনের পক্ষ থেকে সহযোগিতা করতে পেরে আমি আনন্দিত। ২০১৭ সাল থেকে এই সংগঠনের পাশে থাকার সুযোগ করে দেবার জন্য আমি সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞ। এই সংগঠনের আহ্বায়ক তাহমিদুর রহমান তুহিন সহ সংশ্লিষ্ট সকলের জন্য রইল আমার কৃতজ্ঞতা এবং ভালোবাসা।
আসেফ বারী টুটুল জানান, ভবিষ্যতে বারী চ্যারিটি ফাউন্ডেশনের পক্ষ থেকে দেশে এবং প্রবাসে নিয়মিত জনহিতকর কাজের পরিকল্পনা রয়েছে। রংপুরের মহীপুর গংগাচড়ায় শীঘ্রই মসজিদ, মাদ্রাসা এবং দাতব্য চিকিৎসালয় প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে বারী চ্যারিটি ফাউন্ডেশন।
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030