Tuesday, 10 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

আটলান্টিক সিটি বোর্ড অব এডুকেশন এর সদস্য লেখক-সাংবাদিক সুব্রত চৌধুরী চিকিৎসা শেষে বাসায় ফিরেছেন

অনলাইন ডেস্ক পঠিত: 96 বার

প্রকাশিত: January 13, 2021 | 12:22 AM

ইউএসএনিউজঅনলাইন.কম. ডেস্ক. নিউইয়র্ক: হৃদযন্ত্রের ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া লেখক-সাংবাদিক সুব্রত চৌধুরী বাড়ি ফিরেছেন। আটলান্টিক সিটি বোর্ড অব এডুকেশন এর নির্বাচিত সদস্য সুব্রত চৌধুরী গত ২ জানুয়ারী শনিবার রাতে হৃদযন্ত্রে ব্যথা বোধ করায় ঐদিন ভোরবেলা আটলান্টিক সিটির স্হানীয় হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়। সেখানে নিবিড় পর্যবেক্ষণ ও পরীক্ষা নিরিক্ষার পর তাঁর শরীরের হৃদযন্ত্রে তিনটি ব্লক ধরা পড়ে। জরুরী অস্ত্রোপচার এর জন্য রবিবার সকালে তাকে আটলান্টিক সিটির পার্শ্ববর্তী শহরের আটলান্টিক কেয়ার করোনারী বিশেষায়িত ইউনিটে স্থানান্তর করা হয় এবং বিশিষ্ট করোনারী সার্জন ডা: জিম ড্রেল এর নেতৃত্বে সফল অস্ত্রোপচার শেষে তাঁকে হাসপাতালের কেবিনে স্থানান্তর করা হয়। এরপর তিনি আটদিন পর্যন্ত বিশেষজ্ঞ করোনারী ডাক্তারদের নিবিড় পর্যবেক্ষণে থাকেন এবং শারীরিক অবস্হার ক্রমাগত উন্নতির পরিপ্রেক্ষিতে গত ১১.১.২০২১ সোমবার আটলান্টিক সিটির নিজ বাসভবনে  স্থানান্তর করা হয়। হাসপাতাল থেকে ছাড়পত্র দিলেও তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকবেন। তাঁকে মেনে চলতে বলা হয়েছে বিভিন্ন স্বাস্হ্যবিধি। এই সময়ের মধ্যে তার নানান শারীরিক পরীক্ষা চালিয়ে যাবেন চিকিৎসকরা। বর্তমানে তিনি নিজ বাসভবনে করোনারী বিশেষজ্ঞ ডাক্তার ও সেবিকাদের পর্যবেক্ষণ ও পরিচর্যার মধ্যে আছেন।

উল্লেখ্য, সুব্রত চৌধুরী আটলান্টিক কাউন্টির সংস্কৃতি ও ঐতিহ্য বিষয়ক পরামর্শক পর্ষদের সদস্য, বাংলাদেশ এসোসিয়েশন অব আটলান্টিক কাউন্টির উপদেষ্টা ও আ্যসাল নিউজারসি চ্যাপটারের সহসভাপতি সহ বিভিন্ন কমিউনিটি সংগঠনের গুরুত্বপূর্ণ সদস্য হিসাবে দায়িত্ব পালন করছেন। তিনি দীর্ঘদিন যাবত বাংলাদেশ, ভারত, যুক্তরাষট্র, কানাডা, ফ্রান্স ও ইংল্যান্ড এর বাংলাভাষী পএ-পএিকা, সংকলনে নিয়মিত লেখালেখি করে চলেছেন।কর্মজীবনে তিনি আটলান্টিক কাউন্টি গভর্নমেন্ট এর হিউম্যান সার্ভিসেস স্পেশালিষট হিসাবে দায়িত্ব পালন করছেন।সুব্রত চৌধুরী হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্মীদের আন্তরিক ধন্যবাদ জানান। তিনি তাঁর রোগমুক্তি ও সুস্হতা কামনায় বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে যারা দোয়া, প্রার্থনা ও শুভ কামনা জানিয়েছেন ও তাঁর পরিবারের পাশে থেকে সাহায্য সহযোগীতা করেছেন তাদের সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন। সুব্রত চৌধুরীর সুস্হতার সংবাদে কমিউনিটিতে স্বস্তি ফিরে এসেছে।

ট্যাগ:
Situs Streaming JAV