‘আপনি খাচ্ছেন না কেন?’‘শুধু সালাদ ভাল লাগে’- খাবার টেবিলে ওবামা ও শেখ হাসিনা

এনা: প্রেসিডেন্ট ওবামাকে শেখ হাসিনা বলেন, ‘আজ আপনি অনেক দীর্ঘ বক্তব্য রেখেছেন?’ ওবামার জবাব, ‘আপনি কি তা পছন্দ করেছেন?’ শেখ হাসিনা বলেন, ইয়েস আই লাইক ইট।’ এরপর খাবার টেবিলে শেখ হাসিনা তেমন কিছু খাচ্ছেন না দেখে ওবামা জানতে চান, ‘আপনি খাচ্ছেন না কেন?’ শেখ হাসিনার জবাব, ‘খাচ্ছি তো। শুধু সালাদ আমার ভাল লাগে।’ ওবামা বলেন, ‘দ্যাটস ফাইন।’ উল্লেখ্য যে, সাধারণ অধিবেশনে প্রেসিডেন্ট ওবামা দীর্ঘ বক্তব্য রেখেছেন ২১ সেপ্টেম্বর সকালে।
জাতিসংঘের চলতি সাধারণ অধিবেশনে যোগদানকারী রাষ্ট্র ও সরকার প্রধানদের সম্মানে ২১ সেপ্টেম্বর জাতিসংঘ মহাসচিব বান কি-মুন মধ্যাহ্নভোজ অনুষ্ঠানের আয়োজন করেন। সেখানেই প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে শেখ হাসিনার সাক্ষাত্ হয় এবং হূদ্যতাপূর্ণ পরিবেশে দু’জনে এসব কথা বলেছেন। ঐ ভোজসভায় অংশগ্রহণকারীরা এনাকে এ তথ্য জানান। জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ড. এ কে এ মোমেন বার্তা সংস্থা এনাকে আরো বলেন, যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের মধ্যেকার চমত্কার সম্পর্ক দিনদিন জোরালো হচ্ছে। এদিন সন্ধ্যায় ফার্স্টলেডি মিশেল ওবামা প্রদত্ত নৈশভোজেও ওবামার সাথে শেখ হাসিনার সাক্ষাত্ ঘটেছে এবং তারা প্রাণখোলা পরিবেশে বিভিন্ন বিষয়ে কথা বলেছেন।
বিশ্ববিখ্যাত ৩ পত্রিকায় শেখ হাসিনার সাক্ষাত্কার
ওয়াল স্ট্রিট জার্নাল, নিউইয়র্ক টাইমস এবং ওয়াশিংটন পোস্ট পৃথকভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘ সাক্ষাত্কার নিল। সমসাময়িক পরিস্থিতি বিশেষ করে নারী ক্ষমতায়ন, আঞ্চলিক ও আন্তর্জাতিক সন্ত্রাসবাদ, একাত্তরের যুদ্ধাপরাধীদের বিচার, ডিজিটাল বাংলাদেশ, ভারত-বাংলাদেশের সম্পর্ক, দারিদ্র্য বিমোচন, অর্থনৈতিক প্রবৃদ্ধি, জলবায়ু পরিবর্তন এবং গণতান্ত্রিক পরিবেশ ইত্যাদি বিষয়ে শেখ হাসিনার কাছে এসব পত্রিকা জানতে চায়। ২০ সেপ্টেম্বর ওয়াশিংটন পোস্টের অনুপ কাপলে এবং ২১ সেপ্টেম্বর নিউইয়র্ক টাইমসের ফরেন ডেস্কের এডিটর রিক ব্ল্যাগস্টোন এবং ওয়াল স্ট্রিট জার্নালের নিয়েন্দা সেলভেটেরান ও সাইদেল রোডস শেখ হাসিনার হোটেলে এসে সাক্ষাত্কার নেন। সাক্ষাত্কারের সমন্বয় করেন ওয়াশিংটনে বাংলাদেশের প্রেস মিনিস্টার স্বপন সাহা। উল্লেখ্য যে, জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগদানকালে বাংলাদেশের ইতিহাসে এই প্রথম বিশ্ববিখ্যাত ৩টি মিডিয়া সাক্ষাত্তকার নিলো। এর পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিকভাবে বাংলাদেশের অপরিসীম গুরুত্বের বহিপ্রকাশ ঘটলো বলে অনেকে মনে করছেন।
- নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
- নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান
- BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY”
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল








