ওয়াশিংটনে ৩৫তম ফোবানা সম্মেলনের ফান্ডরেইজ ও টাউনহল সভা ২০ মার্চ
ইউএসএনিউজঅনলাইন.কম. ডেস্ক. ওয়াশিংটন ডিসি: ওয়াশিংটনে আগামী ২০ মার্চ শনিবার সন্ধ্যায় অনুষ্ঠিত হবে ৩৫তম ফোবানা সম্মেলন ২০২১ এর ফান্ডরেইজ ডিনার ও টাউনহল সভা। সন্ধ্যা ৬ ঘটিকার সময় এই সভা ভার্জিনিয়ার হলিডে ইন এক্সপ্রেস হোটেল, ৬৪০১ ব্রান্ডন এভিনিউ, ষ্প্রাংফিল্ড, ভার্জিনিয়া ২২১৫ এ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ৩৫তম ফোবানা সম্মেলন ২০২১ এর কনভেনার জি আই রাসেল ও সদস্য সচিব শিব্বীর আহমেদ। অনুষ্ঠানে ফোবানা সেন্ট্রাল কমিটির কর্মকর্তা সহ ফোবানার সর্বস্তরের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে। মাস্ক পরিধান বাধ্যতামুলক ও সামাজিক দুরুত্ব বজায় রেখে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। ওয়াশিংটনে অনুষ্ঠিতব্য ৩৫তম ফোবানা সম্মেলন ২০২১ এর স্বাগতিক কমিটির পক্ষ থেকে অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য সবাইকে সাদও অমন্ত্রন জানিয়েছেন সভাপতি ইনারা ইসলাম, কনভেনার জি আই রাসেল ও সদস্য সচিব শিব্বীর আহমেদ। অনুষ্ঠান সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য ৫৭১-৪৩৫-৬৭২৮, ২০২-৫৭৭-১৪০০, ৭০৩-৩৮৯-৬৭৮৯, ৭০৩-২০৩-৬৭৪২, ৫৭১-২১৪-৮৭৮৯, ৫৭১-৩৩৭-৭২৭১ ও ২০২-৭০৫-৭৯০০ এ যোগাযোগ করবার জন্য বিনীত অনুরোধ জানানো হয়েছে।
উল্লেখ্য, আগামী সেপ্টেম্বর মাসের ২, ৩ ও ৪ তারিখ শুক্র শনি ও রবিবার তিন দিনব্যাপী ওয়াশিংটনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৩৫তম ফোবানা সম্মেলন ২০২১। সম্মেলনের হোষ্ট আমেরিকান বাংলাদেশ ফ্রেন্ডশীপ সোসাইটি (এবিএফএস)। সম্মেলনর ভেন্যু ওয়াশিংটনের নয়নাভিরাম গেলর্ড রিসোর্ট এন্ড ন্যাশনাল কনভেনশন, ন্যাশনাল হারবার, মেরিল্যান্ড।
সম্মেলনে দেশের ও প্রবাসের লেখক সাংবাদিক বুদ্ধিজীবী, শিল্পীসহ গুণীজনেরা অংশ নেবেন। সম্মেলনে বিভিন্ন ক্যাটাগোরিতে থ্কাবে প্রতিযোগিতা, সেমিনার, বাংলাদেশের সুবর্ণজয়ন্তী উদ্যাপন, মুভি ম্যারাথন, ফ্যাশন শো, সায়েন্স অ্যান্ড টেক ফেয়ার, জব ফেয়ার, ঢাকা বিশ্ববিদ্যালয় শতবর্ষ পুর্তী, বিশ্ববিদ্যালয় মিলনমেলা, মুক্তিযোদ্ধা সম্মাননা, বইমেলা, পুথি ও ছড়া পাঠের আসর, সাহিত্য আড্ডা, ফোবানা ম্যাগাজিন, ফোবানা নিউজ বুলেটিন, ফোবানা ম্যারাথন, ফোবানা প্যারেডসহ নানামুখী আয়োজন। বিজ্ঞপ্তি।
- New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার
- ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি
- New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections
- Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity
- নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান
- সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের