Friday, 24 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি
সব ক্যাটাগরি

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প দ্বিতীয় দফা অভিশংসিত

অনলাইন ডেস্ক পঠিত: 86 বার

প্রকাশিত: January 14, 2021 | 1:39 AM

ইউএসএনিউজঅনলাইন.কম : মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে দ্বিতীয় দফা অভিশংসন করা হয়েছে। নিজ সরকারের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহে উস্কানী দেয়ার অভিযোগ আনা হয়েছে বিদায়ী প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে। স্থানীয় সময় বুধবার কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে ২৩২-১৯৭ ভোটে ট্রাম্পকে অভিশংসনের (ইমপিচমেন্ট) প্রস্তাব পাস হয়। যুক্তরাষ্ট্রের ইতিহাসে এই প্রথম দ্বিতীয় দফা কোনো প্রেসিডেন্টকে অভিশংসন করা হলো। দেশের ইতিহাসে ট্রাম্পই একমাত্র প্রেসিডেন্ট, যিনি চার বছর মেয়াদকালে দু’বার অভিশংসনের মুখে পড়লেন। এবার তার নিজের দলেরও এতে সমর্থন রয়েছে। ট্রাম্পের নিজের দল রিপাবলিকান পার্টির ১০ জন ক্ষুব্ধ কংগ্রেস সদস্য এই অভিশংসনের পক্ষে ভোট দিয়েছেন। মোট ২শ ৩২ ভোট পেয়ে প্রতিনিধি পরিষদে এই প্রস্তাব পাস হয়েছে। প্রস্তাবের বিপক্ষে ভোট পড়েছে ১শ ৯৭টি। এখন এই প্রস্তাবটি পাঠানো হবে সিনেটে। সেখানে তার বিরুদ্ধে ট্রায়াল বা শুনানি হবে। যদি সেখানে তিনি অভিযুক্ত হন, তাহলে জীবনে দ্বিতীয়বার সরকারি পদ বা প্রেসিডেন্টের পদে আসার ক্ষেত্রে নিষেধাজ্ঞা থাকবে তার বিরুদ্ধে। অর্থাৎ, তিনি আর প্রেসিডেন্ট হতে পারবেন না কোনোদিন। তবে যেহেতু তার ক্ষমতার মেয়াদ আর মাত্র এক সপ্তাহ আছে, তাই অভিযুক্ত হওয়ার কারণে হোয়াইট হাউজ ত্যাগ করার কোনো ঝুঁকি নেই। কারণ, সিনেট অধিবেশনের জন্য পর্যাপ্ত সময় নেই। এ অবস্থায় ট্রাম্পকে ২০ শে জানুয়ারি হোয়াইট হাউজ ত্যাগ করতে হচ্ছে। প্রতিনিধি পরিষদে ডেমোক্রেটিক পার্টির নেতা স্টেনি হয়ার যুক্তরাষ্ট্রের স্বার্থে ট্রাম্পকে প্রেসিডেন্ট পদ থেকে সরাতে কংগ্রেসকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। তবে সেনেটে রিপাবলিকানদের নেতা মিচ ম্যাককনেল প্রেসিডেন্ট পদ থেকে ট্রাম্পকে সরাতে অভিসংশন নিয়ে সেনেটের জরুরি অধিবেশন ডাকার সম্ভাবনা নাকচ করেছেন বলে রয়টার্স জানিয়েছে। তার মানে দাঁড়ায়, বিদায়ের আগে ট্রাম্পের পদ হারানোর সম্ভাবনা ক্ষীণ অর্থাৎ ভবিষ্যতে যাই হোক না কেন, এই দফায় তিনি মেয়াদ পূর্ণ করতে যাচ্ছেন।

অন্যদিকে ডেমোক্রেট দল থেকে নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের হাতে উঠবে হোয়াইট হাউজের চাবি। এ খবর দিয়েছে বিভিন্ন সংবাদ মাধ্যম।
উল্লেখ, ২০১৯ সালে ইউক্রেন কেলেঙ্কারিতে জড়িত থাকায় প্রথম বার ট্রাম্পকে ইমপিচ করা হয়েছিল। এই ইমপিচ প্রস্তাব গ্রহণের অব্যবহিত পর প্রেসিডেন্ট ট্রাম্প এক ভিডিওবার্তায় ক্যাপিটল হিলে হামলায় দায়ীদের বিচারের মুখোমুখি হতে হবে বলে জানান। তবে তিনি তার ইমপিচ নিয়ে কিছু বলেননি। ট্রাম্প বলেন, নতুন প্রশাসনের শপথ গ্রহণের অনুষ্ঠান নির্বিঘœ করতে সকল ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
প্রেসিডেন্ট ট্রাম্পের ক্ষমতার মেয়াদ যদিও আর মাত্র এক সপ্তাহেরও কম। এই প্রস্তাবের উপর আলোচনায় অংশ নিয়ে আইনপ্রণেতারা বলেন, এখন রাজনীতি করার সময় নয়। আজ আমাদের অস্তিত্ব বিপন্ন। আমেরিকার গণতন্ত্রের উপর নগ্ন হামলা হয়েছে। প্রেসিডেন্ট তার শপথ ভঙ্গ করেছেন। ট্রাম্প দেশের গণতন্ত্রকে পদদলিত করেছেন। ক্যাপিটল হিল হামলা যুক্তরাষ্ট্রের ইতিহাসে কালো অধ্যায় হয়ে থাকবে। প্রতিনিধি পরিষদে রিপাবলিকান পার্টির যে ক’জন সদস্য ট্রাম্পকে অভিশংসন প্রস্তাবের পক্ষে ভোট দেন, তারা দলটির গুরুত্বপূর্ণ নেতা বলে জানিয়েছে নিইয়র্ক টাইমস। ট্রাম্পের বিপক্ষে তার নিজের রিপাবলিকান পার্টির যেসব কংগ্রেসের সদস্য অভিশংসনে ভোট দেন তারা হচ্ছেন- আ্যডাম কিন্জিন্গার (ইলিনয়), লিজ চেনি (ওয়োমিং), জন কাটকো (নিউইয়র্ক), ফ্রেড আপটন ও পিটার মায়ার (মিশিগান), জেইম বিউটলার এবং ড্যান নিউহাউস (ওয়াশিংটন), এ্যান্টনি গন্জালেস (ওহাইয়ো), টম রাইস (সাউথ ক্যারোলাইনা) ও ডেভিড ভালাডো (ক্যালিফোর্নিয়া)।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV