Sunday, 7 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

নিউইয়র্কের ব্রঙ্কসে খলিল বিরিয়ানী হাউজের বৃহৎ পরিসরে যাত্রা শুরু (ভিডিও)

অনলাইন ডেস্ক পঠিত: 77 বার

প্রকাশিত: January 15, 2021 | 12:29 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে বাঙালি মালিকানাধীন খলিল বিরিয়ানী হাউজের বৃহৎ পরিসরে যাত্রা শুরু হয়েছে। গত ১৩ জানুয়ারী বুধবার সন্ধ্যায় ব্রঙ্কসের স্টারলিং-বাংলাবাজার এলাকায় ১৪৪৫ ওলমাস্টেড এভিনিউএর ছোট রেষ্টুরেন্ট থেকে পার্শ্ববর্তী ১৪৫৭ ইউনিয়ন পোর্ট রোডে বৃহত্তর পরিসরে উদ্বোধন করা হয়।

মিলাদ-মাহফিল ও দোয়া-মুনাজাতসহ বর্ণাঢ্য আয়োজনে এর উদ্বোধন হয়। খলিল বিরিয়ানী হাউজের কর্ণধার মোঃ খলিলুর রহমানের সভাপতিত্বে এবং মাওলানা শহীদুল্লাহর সঞ্চালনায় মিলাদ ও দোয়া-মাহফিল পরিচালনা করেন বাংলাবাজার জামে মসজিদের খতীব মাওলানা আবুল কাশেম এয়াহইয়া। দোয়া-মুনাজাতে প্রতিষ্ঠানটির শুভ কামনাসহ, দেশ, প্রবাস ও বিশ্ব মানবতার কল্যাণ কামনা করা হয়।

এর পর মোঃ খলিলুর রহমান কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে নিয়ে ফিতা কেটে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
পরে মোঃ খলিলুর রহমানের সভাপতিত্বে এবং কমিউনিটি এক্টিভিস্ট এ ইসলাম মামুনের পরিচালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বাংলাবাজার বিজনেস এসোসিয়েশনের সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল ওয়াহিদ চৌধুরী জাকি, নিউইয়র্ক সিটি কাউন্সিলের আসন্ন ডেমোক্র্যাটিক দলীয় প্রাইমারী নিবার্চনে ডিস্ট্রিক্ট ১৮ থেকে বাংলাদেশি আমেরিকান প্রার্থী মোহাম্মদ এন মজুমদার ও মির্জা মামুনুর রশিদ, বাংলাবাজার বিজনেস এসোসিয়েশনের সহ সভাপতি বিলাল ইসলাম, সহকারী সাধারণ সম্পাদক সুমন চৌধুরী, কার্যকরী সদস্য কামরুজ্জামন বাবু, উপদেষ্টা সৈয়দ আল ওয়াহিদ নাজিম, কমিউনিটি এক্টিভিস্ট মঞ্জুর চৌধুরী জগলুল, মোজাফফর হোসেন, মোহাম্মদ আলী, মেহের চৌধুরী, মোঃ মামুনুর রশিদ, স্বপন তালুকদার প্রমুখ। অনুষ্ঠানে কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

খলিল বিরিয়ানী হাউজের কর্ণধার মোঃ খলিলুর রহমান অনুষ্ঠানে আগত অতিথিদের স্বাগত জানান। বৃহৎ পরিসরে নতুন ঠিকানায় খলিল বিরিয়ানীর উদ্বোধনের ঘটনাটি বেশ সাড়া জাগিয়েছে নিউইয়র্কের বাঙালী কমিউনিটিতে। উদ্বোধন উপলক্ষে এ দিন সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত প্রতিষ্ঠানের তৈরী বিশেষ খাবার দিয়ে বিপুল সংখ্যক অতিথিকে আপ্যায়ন করা হয় বলে ইউএসএনিউজ অনলাইন.কমকে জানিয়েছেন কর্তৃপক্ষ।

খলিলুর রহমান এ অনুষ্ঠানে করোনা ঝুকির কারণে ব্যাপকভাবে আমন্ত্রণ জানাতে পারেননি বলে গভীর দু:খ প্রকাশ করেছেন। তিনি সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।
বক্তারা তার সাফল্য কামনা করে বলেন, আধুনিক রুচি ও স্বাস্থ্য সম্মত নানা খাবার পরিবেশনের মাধ্যমে খলিল বিরিয়ানী হাউজ নতুন প্রজন্মসহ কমিউনিটির মন জয় করেছে। তারা বলেন, প্রবাসে রেষ্টুরেন্ট ব্যবসায় রন্ধন শিল্পী মোঃ খলিলুর রহমান কমিউনিটির জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবেন।
উল্লেখ্য, ব্রঙ্কসের স্টারলিং-বাংলাবাজার এলাকায় ১৪৪৫ ওলমাস্টেড এভিনিউতে যাত্রা শুরু করে মোঃ খলিলুর রহমানের মালিকানাধীন রেষ্টুরেন্ট খলিল বিরিয়ানী হাউজ। বাংলাদেশী ঐতিহ্যবাহী খাবারসহ ইন্ডিয়ান, আমেরিকান, চায়নিজ খাবারের সমন্বয়ে যাত্রা শুরু করে খলিল বিরিয়ানী হাউজ।

খলিল বিরিয়ানী হাউজের স্বত্ত্বাধিকারী মোঃ খলিলুর রহমান ইউএসএনিউজ অনলাইন.কমকে জানান, কাস্টমারদের বিপুল চাহিদার প্রতি লক্ষ রেখে এবং প্রবাসী বাংলাদেশিদের প্রত্যাশা পূরণে খলিল বিরিয়ানী হাউজ প্রতিষ্ঠার ৬ মাসের মধ্যেই ২য় শাখা খোলার সিদ্ধান্ত নিতে হয় তাকে। তিনি জানান, ১৪৪৫ ওলমাস্টেড এভিনিউর খলিল বিরিয়ানী হাউজে স্থানের সংকুলানের অভাবে অনেকেই বাধ্য হয়ে অন্য রেষ্টুরেন্টে চলে যান কিংবা বাসায় খাবার নিয়ে যান। একারণে পার্শ্ববর্তী ১৪৫৭ ইউনিয়ন পোর্ট রোডে বৃহত পরিসরে রেষ্টুরেন্টটি স্থানান্তর করা হয়।
বাঙালী শেফ খলিল বলেন, ’কাস্টমার ফার্স্ট’ এ প্রত্যয়ে সম্মানিত সকল স্তরের গ্রাহকদের কথা বিবেচনা করে কমিউনিটির সেবায় এটি সেভাবে সাজানো হয়েছে।
খলিলুর রহমান বলেন, প্রবাসী বাংলাদেশীদের উন্নতমানের হালাল খাবারের প্রতিষ্ঠান গড়তে পেরে মহান আল্লার নিকট অশেষ শুকরিয়া আদায় করছি। নিজের শিক্ষা ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে কমিউনিটিকে সুলভ মূল্যে বিশুদ্ধ হালাল খাবারের সেবা দেয়াই তার লক্ষ।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV