Tuesday, 10 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

মিরসরাই অ্যাসোসিয়েশন ইউএসএ কার্যকরী কমিটির মেয়াদ বাড়াল

অনলাইন ডেস্ক পঠিত: 64 বার

প্রকাশিত: January 16, 2021 | 1:56 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : যুুক্তরাষ্ট্রে বসবাসরত মিরসরাইবাসীর অন্যতম সংগঠন মিরসরাই অ্যাসোসিয়েশন ইউএসএ ইন্কের কার্যকরী কমিটির মেয়াদ আরও এক বছর বাড়ানো হয়েছে। সংগঠনের বিশেষ বার্ষিক সাধারণ সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। করোনার বিধিনিষেধের জন্য এবারের সভা বড় পরিসরে করা সম্ভব হয়নি। গত ৪ সিডেসম্বর অনুষ্ঠিত সাধারণ সভায় সংগঠনের কার্যকরী পরিষদ ও উপদেষ্টা পরিষদের প্রায় সকল কর্মকর্তা উপস্থিত ছিলেন। বার্ষিক সভায় বেশ কয়টি সিদ্ধান্ত গৃহীত হয়।
করোনার ভয়াবহতার কথা চিন্তা করে কার্যকরী পরিষদের নির্বাচন না করার সিদ্ধান্ত হয়। এতে আগামী এক বছরের জন্য বর্তমান কমিটি বহাল রাখার প্রস্তাব পাস হয়। এছাড়া একইভাবে উপদেষ্টা পরিষদের মেয়াদও এক বছর বাড়ানো হয়। সেই সাথে কার্যকরী পরিষদের সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেনের জায়গায় দায়িত্ব দেয়া হয় ফারহানা শারমিন সুমিকে। আর মহিলা বিষয়ক সম্পাদক করা হয় সাজেদা বেগমকে।
এ ছাড়া সাধারণ সভায় সমিতির সদস্যরা কমিটির বিগত বছরের নানা বিষয় নিয়ে আলোচনা করেন। সেই সাথে ভবিষ্যৎ কর্মকান্ডও নির্ধারণ করা হয়। সংগঠনটি ভবিষ্যতে আরও বড় পরিসরে মিরসরাই উপজেলার ইতিহাস ও ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরবে। আমেরিকায় প্রবাসী মিরসরাইবাসীর যেকোনো সাহায্যে সবসময় নিয়োজিত থাকবে। বিশেষ করে আমেরিকায় আসা নতুন অধিবাসীদের সব ধরনের সহযোগিতা করতে বদ্ধপরিকর এই সংগঠন। শুধু নিউইয়র্ক কেন্দ্রিক নয়, এ সমিতির কার্যক্রম সমগ্র আমেরিকাজুড়ে পরিচালিত হবে। যা ভবিষ্যতে সমিতিকে অনন্য উচ্চতায় নিয়ে যাবে।
সাধারণ সভায় সভাপতি মেজবাহ উদ্দিন বলেন, গঠনতন্ত্রের সব নিয়ম ও ধারা কঠিনভাবে মেনে আগামী এক বছর কমিটির মেয়াদ বাড়ানো হয়েছে। আগামীতে কমিটির কর্মকান্ড আরও গতিশীল করার জন্য সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
সমিতির সাধারণ সম্পাদক আরিফ ভূঁইয়া বলেন, শুধু কমিটির মেয়াদ বাড়ানো শেষ নয়, কমিটির সকল কর্মকর্তাকে আন্তরিকভাবে মিরসরাই উপজেলাবাসীর স্বার্থে কাজ করতে হবে।
অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন হানিফ চৌধুরী, আবু তাহের, কাওসার চৌধুরী, ফারহানা শারমিন সুমি, ফখরুদ্দিন ভূঁইয়া, হায়দার টিপু, লাকী তাহের, তাহমিনা ফারুক কলি ও হাফিজুল ইসলাম।
সভা শেষে করোনায় মারা যাওয়া সকল বাংলাদেশির জন্য দোয়া করা হয় এবং শোক প্রস্তাবও গৃহীত হয়। সভায় মিরসরাইবাসীসহ সবাইকে করোনাকালীন বিধিনিষেধ মেনে চলার অনুরোধ জানানো হয়।

ট্যাগ:
Situs Streaming JAV