Sunday, 7 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের নবনিযুক্ত রাষ্ট্রদূত এম শহীদুল ইসলামের আনুষ্ঠানিকভাবে যোগদান

অনলাইন ডেস্ক পঠিত: 174 বার

প্রকাশিত: January 16, 2021 | 2:10 PM

ইউএসএনিউজঅনলাইন.কম, ওয়াশিংটন ডি.সি.: যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের নবনিযুক্ত রাষ্ট্রদূত এম শহীদুল ইসলাম ১৫ জানুয়ারি বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে ওয়াশিংটনস্থ বাংলাদেশ দূতাবাসে যোগদান করেছেন।
দূতাবাসের কর্মকর্তা এবং কর্মচারীবৃন্দ তাঁকে ফুলের তোড়া দিয়ে অভ্যর্থনা জানান। তিনি রাষ্ট্রদূত মোহাম্মদ জিয়াউদ্দিন-এর স্থলাভিষিক্ত হলেন।

দূতাবাসে আগমনের পর রাষ্ট্রদূত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আবক্ষ মূর্তিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
পরে বঙ্গবন্ধু অডিটরিয়ামে রাষ্ট্রদূত দূতাবাসের কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে সাধারণ সভায় বক্তব্য রাখেন।

রাষ্ট্রদূত ইসলাম সকলকে নিজ নিজ অবস্থান থেকে বাংলাদেশের স্বার্থ রক্ষায় সর্বোচ্চ অবদান রাখার আহ্বান জানান।
তিনি কর্মকর্তাদের সাথে পৃথক সভা করেন এবং বিভিন্ন বিষয় নিয়ে মত বিনিময় করেন।
রাষ্ট্রদূত কনস্যুলার সেবার অধিকতর উন্নয়নের উপর গুরুত্ব আরোপ করেন।

তিনি বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের মধ্যে ব্যবসা-বাণিজ্য এবং অর্থনৈতিক কার্যক্রম বৃদ্ধির উপরও বিশেষ গুরুত্ব প্রদান করেন।
রাষ্ট্রদূত ইসলাম নতুন দায়িত্ব গ্রহণের জন্য ৮ জানুয়ারি ওয়াশিংটন আগমন করেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV