Friday, 24 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি বিজ্ঞানী জাহিদ হাসান আর্নেস্ট অরল্যান্ডো লরেন্স অ্যাওয়ার্ডে ভূষিত

অনলাইন ডেস্ক পঠিত: 197 বার

প্রকাশিত: January 17, 2021 | 7:36 PM

ইউএসএনিউজঅনলাইন.কম, ডেস্ক : বাংলাদেশি বিজ্ঞানী ড. এম জাহিদ হাসান তাপস যুক্তরাষ্ট্রের ‘আর্নেস্ট অরল্যান্ডো লরেন্স অ্যাওয়ার্ড’ লাভ করেছেন। যুক্তরাষ্ট্রের জ্বালানী মন্ত্রণালয়ের জাতীয় অর্থনীতি এবং জাতির জ্বালানী নিরাপত্তা এগিয়ে নেয়ার মিশনে গবেষণা ও উন্নয়নে অসাধারণ অবদানের জন্যে তাকে এ অ্যাওয়ার্ডে ভূষিত করা হয়। প্রথিতযশা এ পদার্থ বিজ্ঞানী যুক্তরাষ্ট্রের প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক।

যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকার প্রদত্ত এ পুরস্কার প্রদান করে শক্তি বিভাগ (ডিওই)। মর্যাদাপূর্ণ এ পুরস্কারের মাধ্যমে জাতীয়, অর্থনৈতিক ও আধুনিক জ্বালানিশক্তির গবেষণার বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রাখা মার্কিন বিজ্ঞানী ও প্রকৌশলীদের সম্মানিত করা হয়। গত ১২ জানুয়ারি প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়।

যুক্তরাষ্ট্রের শক্তি বিভাগ নোবেল বিজয়ী পদার্থ বিজ্ঞানী আর্নেস্ট লরেন্সকে সম্মান জানানোর জন্য ১৯৫৯ সালে এ পুরস্কার চালু করে। আগামী ১৯ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে বিজ্ঞানী ড. এম জাহিদ হাসান তাপসের হাতে পুরস্কারটি তুলে দেওয়া হবে। এর আগে ২০১৫ সালে ভাইল ফার্মিয়ন কনা আবিস্কার করে জাহিদ হাসান কৃতিত্বের স্বাক্ষর রাখেন। আর্নেস্ট অরল্যান্ডো লরেন্স অ্যাওয়ার্ড অর্জনকারীদের কয়েকজন ইতিপূর্বে নোবেল পুরস্কার লাভ করেছেন। জাহিদ হাসান তাপস গাজীপুর-৩ আসনের প্রয়াত এমপি এডভোকেট রহমত আলীর বড় সন্তান। তার বাড়ি গাজীপুরের শ্রীপুর পৌর শহরে। তার ছোট বোন সংরক্ষিত সংসদ সদস্য অধ্যাপক রুমানা আলী টুসি। ধানমন্ডি সরকারি বালক উচ্চ বিদ্যালয় ও ঢাকা কলেজের প্রাক্তন শিক্ষার্থী তিনি। ঢাকা বোর্ডের অধীন ১৯৮৬ সালে এসএসসিতে ২য়, ও ১৯৮৮ সালে এইচ এস সিতে সারাদেশের মধ্যে প্রথম স্থান অর্জন করেছিলেন তাপস। ইউনিভার্সিটি অব টেক্সাসে অংক ও পদার্থ বিজ্ঞানে উচ্চতর ডিগ্রি নেন জাহিদ হাসান। ২০০২ সালে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি থেকে ডক্টরেট করেছেন। আমেরিকান একাডেমি অব আর্টস এ্যান্ড সায়েন্সের নির্বাচিত ফেলো হাসান ২০১৪ সাল থেকেই ওয়াশিংটন ডিসিতে ‘এ্যাসপেন ইন্সটিটিউট’রও ফেলো। হাসানের গবেষণা এবং উদ্ভাবন সম্পর্কিত অনেক লেখা বিশ্বখ্যাত জার্নালে প্রকাশিত হয়েছে। 

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV