Friday, 24 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি
সব ক্যাটাগরি

৩৫তম ফোবানা সম্মেলন ২০২১ সাংস্কৃতিক কমিটির বৈঠক

অনলাইন ডেস্ক পঠিত: 170 বার

প্রকাশিত: January 19, 2021 | 2:56 PM

ইউএসএনিউজঅনলাইন.কম, ডেস্ক, ওয়াশিংটন ডিসি: ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিতব্য ৩৫তম ফোবানা সম্মেলন ২০২১ সাংস্কৃতিক কমিটির বৈঠক ১৭ জানুয়ারি রোববার সন্ধ্যায় জুমে অনুষ্ঠিত হয়। সম্মেলনের সদস্য সচিব শিব্বীর আহমেদের সঞ্চালনায় উক্ত বৈঠকে উপস্থিত ছিলেন উপদেষ্টা কবির পাটোয়ারী, সিনিয়র কো-কনভেনার পারভিন পাটোয়ারী, সাংস্কৃতিক কমিটির চেয়ারপার্সন আকতার হোসাইন, সিনিয়র কো-চেয়ারপার্সন আরিফুর রহমান স্বপন, শতবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় উদযাপন কমিটির চেয়ারপার্সন শতরূপা বড়ুয়া, শব্দনিয়ন্ত্রন কমিটির চেয়ারপার্সন জামিল খান, শেখ মাওলা মিলন, ভাইস প্রেসিডেন্ট শফিকুল ইসলাম, আর্ন্তজাতিক সম্পর্ক বিষয়ক কমিটির চেয়ারপার্সন কামরুল ইসলাম কামাল, সাংস্কৃতিক কমিটির প্রধান উপদেষ্টা শামীম চৌধুরী, সিনিয়র উপদেষ্টা হিরন চৌধুরী প্রমুখ।বৈঠকে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এবং শতবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় এই দুটি বিষয় নিয়ে ৩৫তম ফোবানায় সাংস্কৃতিক অনুষ্ঠান সাজানোর সিদ্ধান্ত গ্রহন করা হয়। অনুষ্ঠানের প্রথমদিন স্বাধীনতা মুক্তিযুদ্ধ দেশ মাটি ও মানুষ, দ্বিতীয় দিন পঞ্চকবি হারানো দিন, ব্যান্ড সঙ্গীত এবং সম্মেলনের তৃতীয় দিন বাংলার লোকজ সঙ্গীত পল্লী ভাটিয়ালী জারীসারি, আউল বাউল দিয়ে সাজানোর বিষয় নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। এছাড়া সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ উদযাপন উপলক্ষ্যে সেমিনার, আলোচনা, ও বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান নিয়েও বিস্তারিত আলোচনা করা হয়। ৩৫তম ফোবানায় মিউজিক আইডল, ড্যান্স আইডল এবং মিস ফোবানা ২০২১ নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, আগামী সেপ্টেম্বর মাসের ২, ৩ ও ৪ তারিখ শুক্র শনি ও রবিবার তিন দিনব্যাপী ওয়াশিংটনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৩৫তম ফোবানা সম্মেলন ২০২১। সম্মেলনের হোষ্ট আমেরিকান বাংলাদেশ ফ্রেন্ডশীপ সোসাইটি (এবিএফএস)। সম্মেলনের সভাপতি ইনারা ইসলাম, কনভেনার জি আই রাসেল, এবং সদস্য সচিব শিব্বীর আহমেদ। সম্মেলনর ভেন্যু ওয়াশিংটনের নয়নাভিরাম গেলর্ড রিসোর্ট এন্ড ন্যাশনাল কনভেনশন, ন্যাশনাল হারবার, মেরিল্যান্ড। বিজ্ঞপ্তি

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV