Sunday, 7 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

নজিরবিহীন নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট বাইডেনের শপথ ২০ জানুয়ারি

অনলাইন ডেস্ক পঠিত: 187 বার

প্রকাশিত: January 19, 2021 | 3:58 PM

ইউএসএনিউজঅনলাইন.কম, ডেস্ক : ৪৬তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ২০ জানুয়ারি শপথ নিচ্ছেন জো বাইডেন। আমেরিকার সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট হিসেবে শপথ নিচ্ছেন বাইডেন। ট্রাম্পকে টা-টা-বাই-বাই জানাচ্ছে যুক্তরাষ্ট্র, স্বাগত জানাচ্ছে বাইডেনকে। নভেম্বরের নির্বাচনে ‘আগে আমেরিকা’র বদলে ‘সামনে আচ্ছা দিন’কে বেছে নিয়েছিলেন মার্কিন ভোটাররা। সেই ‘সুদিন’ শুরু হচ্ছে ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে প্রবীণ ডেমোক্র্যাট নেতার শপথগ্রহণের মধ্য দিয়ে। বাইডেনের এ যাত্রা নতুন আশা নিয়ে পুরো মার্কিন মুল্লুকেরই যাত্রা। সুদিন-পিয়াসী এ যাত্রার পানে নতুন আশা নিয়ে তাকিয়ে আছে সারা বিশ্বও। নানা নাটকীয়তার পর ক্ষমতা ছাড়ছেন বিদায়ী প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। ক্ষমতা হস্তান্তরকে কেন্দ্র করে টানটান উত্তেজনা মার্কিন মুল্লুকে। উদ্বেগ-আতঙ্ক চারপাশে। ক্যাপিটল হাউসের ঘটনা এই উদ্বেগ আরো বাড়িয়েছে জনমনে। তাই বাইডেনের শপথ অনুষ্ঠান ঘিরে নেয়া হয়েছে নজিরবিহীন নিরাপত্তা।

প্রেসিডেন্ট বাইডেনের কন্যা অ্যাশলি বাইডেন শপথ অনুষ্ঠানের নিরাপত্তার বিষয়ে তার উদ্বেগ প্রকাশ করেছেন। তবে ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী ক্রিস্টোফার মিলার বলেছেন, বাইডেনের শপথ অনুষ্ঠান ঘিরে ভেতরের কোনো হুমকি রয়েছে- গোয়েন্দা তথ্যে এমন কিছুই পাওয়া যায়নি। তার পরও নিরাপত্তা ব্যবস্থায় কোনো ধরনের ত্রুটি রাখা হয়নি। ইউএস আর্মি সেক্রেটারি রায়ান ম্যাকারথি ন্যাশনাল গার্ড কমান্ডারের প্রতি বাহিনীর ভেতর থেকে শপথ অনুষ্ঠানে কোনোরকমের নিরাপত্তার হুমকি আছে কিনা তা সতর্কতার সঙ্গে খতিয়ে দেখার আহ্বান জানিয়েছেন। তবে ন্যাশনাল গার্ড কর্মকর্তারা এমন আশঙ্কা উড়িয়ে দিয়েছেন।

বাইডেনের শপথ অনুষ্ঠানকে কেন্দ্র করে রাজধানী ওয়াশিংটন ডিসিতে সর্বোচ্চ সতর্ক অবস্থা জারি করা হয়েছে। সম্ভাব্য ড্রোন হামলার জন্য সজাগ রয়েছে নিরাপত্তা বাহিনী। এফবিআই-এর জারি করা এলার্টের প্রেক্ষিতে ২১টি রাজ্যে ন্যাশনাল গার্ড নামানো হয়েছে। এফবিআই বলছে এখনো হুমকির মাত্রা রয়েছে সর্বোচ্চ পর্যায়ে। মার্কিন প্রেসিডেন্টের শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয় ওয়াশিংটন ডিসিতে। এ অনুষ্ঠানের একমাত্র বাধ্যবাধকতা হলো, প্রেসিডেন্ট-নির্বাচিত যিনি, তিনি প্রেসিডেনশিয়াল শপথ পাঠ করবেন। শপথে বলা হয়, ‘আমি শপথ করছি যে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে আমি বিশ্বস্ততার সঙ্গে দায়িত্ব পালন করব। যুক্তরাষ্ট্রের সংবিধানকে সুরক্ষা, সংরক্ষণ ও মর্যাদা ধরে রাখার জন্য আমি আমার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাব।’ জো বাইডেন এই শপথ পাঠ করার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব শুরু করবেন।
বিবিসির প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশ সময় আজ বুধবার রাত সাড়ে দশটার দিকে শপথ অনুষ্ঠান শুরু হবে। ট্রাম্পের উগ্র সমর্থকদের হামলার আশঙ্কায় এবার শপথ অনুষ্ঠানেও বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে। পাশাপাশি করোনা ভাইরাসের সংক্রমণ রোধে নিরাপদ দূরত্ব বজায় রেখে শপথ অনুষ্ঠানে অংশীজনেরা (প্রায় ২০০ জন) উপস্থিত থাকবেন। প্রথা ভেঙে এবার শপথ অনুষ্ঠানে থাকছেন না বিদায়ী প্রেসিডেন্ট ট্রাম্প।
এ ছাড়া সাধারণ জনতা প্রেসিডেন্টের শপথ দেখতে সরাসরি উপস্থিত হন। বারাক ওবামার বেলায় উপচে পড়া ভিড় দেখা গিয়েছিল। কিন্তু এবার বাইডেনের দল জনতাকে অনুরোধ করেছে, তারা যেন ক্যাপিটল অভিমুখে ভিড় না জমায়।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV