Thursday, 22 October 2026 |
শিরোনাম
New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের ভার্জিনিয়ায় অসুস্থ মুক্তিযোদ্ধা সাংবাদিক হারুন চৌধুরীকে দেখতে গেলেন বাংলাদেশি কমিউনিটি নেতৃবৃন্দ New York Attorney General James Issues Voter Guidance to Inform New Yorkers of Their Rights Ahead of November Election
সব ক্যাটাগরি

আমেরিকার ইতিহাসে নতুন সূর্যোদয়! অভিনন্দন বাইডেন-হ্যারিস: আসেফ বারী, সিইও, বারী হোম কেয়ার

অনলাইন ডেস্ক পঠিত: 102 বার

প্রকাশিত: January 20, 2021 | 11:59 PM

ইউএসএনিউজঅনলাইন.কম, ডেস্ক. নিউইয়র্ক: মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং ভাইস প্রেসিডেন্ট কমালা হ্যারিস এর ঐতিহাসিক দায়িত্ব গ্রহণে অভিনন্দন জানিয়েছেন নিউইয়র্কের বারী হোম কেয়ার সিইও আসেফ বারী। অভিনন্দন বার্তায় তিনি বলেন, কোভিড বিধি নিষেধ মেনে ছিমছাম অনুষ্ঠানে আগামী চার বছরের জন্য এই গুরুদায়িত্ব গ্রহণ করলেন বাইডেন-হ্যারিস।

এর আগে ওবামার ভাইস প্রেসিডেন্ট হিসেবে ২০০৮-২০১৬ দায়িত্ব সামলেছেন জো বাইডেন। কিন্তু এবার চ্যালেঞ্জ অনেক বেশি। কোভিডের লড়াই তো আছেই, সামলাতে হবে দুর্বল হয়ে পড়া অর্থনীতিকে। আমি বিশ্বাস করি, তিনি (বাইডেন) যুক্তরাষ্ট্রকে ঐক্যবদ্ধ করবেন এবং কার্যকরী দিকনির্দেশনা দেবেন।’ ট্রাম্প আমলে কলেবরে বেড়েছে বিশ্বে চিনের শক্তি। একই সঙ্গে আছে রাশিয়ার রক্তচক্ষু। এছাড়াও ট্রাম্পের জমানায় সারা বিশ্বেই কমেছে মার্কিন প্রভাব।।

একের পর এক সিদ্ধান্তের মাধ্যমে আমেরিকাকে হাসির খোরাক করে তুলেছিলেন ট্রাম্প। এই সবকে সামলে এগোতে হবে জো-কে। আসেফ বারী বলেন, প্রথমবার কোনও ভারতীয় ও আফ্রিকান বংশোদ্ভূত ভাইস প্রেসিডেন্ট হলেন। এই প্রথমবার কোনও নারী হলেন ভাইস প্রেসিডেন্ট। আজ এই ঐতিহাসিক মুহূর্তেও তাঁর মা-র কথা স্মরণ করেছেন কমলা। সব ছেড়ে অনিশ্চিতের পথে যেদিন তামিলনাড়– থেকে আমেরিকা যান শ্যামলা গোপালন, সেদিন তিনি স্বপ্নেও ভাবতে পারেননি যে তাঁর মেয়ে একদিন ইতিহাস গড়বে। সেই জন্যই হয়তো ল্যান্ড অফ ড্রিমস বলা হয় আমেরিকাকে।

আসেফ বারী বলেন, নতুন প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেন শপথ গ্রহণ করার আগেই মুসলমানদের জন্য স্বস্তির খবর আসতে শুরু করে। ডেমোক্রেট নিয়ন্ত্রিত কংগ্রেসে ‘নো ব্যান অ্যাক্ট’ নামের আইন প্রস্তাব পাস হয়েছে। মুসলমান প্রধান ১৩টি দেশ থেকে যুক্তরাষ্ট্রে প্রবেশের ওপর নিষেধাজ্ঞা উঠে যাবে জো বাইডেনের ক্ষমতা গ্রহণের সাথে সাথেই, বিলটি আইনে পরিণত হলে ধর্মীয় কারণে কোনো ভবিষ্যৎ মার্কিন প্রেসিডেন্টও অভিবাসন নিয়ে বৈষম্য করতে পারবেন না বলে বলা হচ্ছে।

আমেরিকার ইতিহাসে আজ তাই স্মরনীয় একটি দিন! বাইডেন-হ্যারিসের সরকার অভিবাসন, স্বাস্থ্যনীতি, অর্থনীতি সব ক্ষেত্রেই আশার আলো জ্বালাবেন এবং সে আলোয় আরো সুসুংহত হবে এদেশে বাংলাদেশী-আমেরিকান মুসলিম কমিউনিটি, সেই প্রত্যাশা।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ