Sunday, 7 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পরই ১৫টি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন বাইডেন

অনলাইন ডেস্ক পঠিত: 23 বার

প্রকাশিত: January 21, 2021 | 1:15 AM

ইউএসএনিউজঅনলাইন.কম, ডেস্ক : ৪৬তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পরই ১৫টি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন জো বাইডেন। সেগুলোর মধ্যে রয়েছে- ডোনাল্ড ট্রাম্প প্যারিস জলবায়ু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে বের করে নেওয়ার যে সিদ্ধান্ত ঘোষণা করেছিলেন সেটা বাতিল করা, প্রেসিডেন্ট ট্রাম্পের অভিবাসন সংক্রান্ত নীতিমালা বাতিল, মেক্সিকোর সাথে সীমান্তে প্রাচীর নির্মাণের জন্য অর্থ সংগ্রহে  ট্রাম্পের দেওয়া জরুরি ঘোষণা প্রত্যাহার, কেন্দ্রীয় সরকারের চাকরিজীবীদের জন্য এবং ফেডারেল ভবন ও হোয়াইট হাউজে করোনাভাইরাস সংক্রান্ত নতুন অফিসে মাস্ক ব্যবহার ও সামাজিক দূরত্ব বজায় রাখার নির্দেশ, কিছু দেশ, বিশেষ করে মুসলিম দেশ থেকে ভ্রমণের ওপর যে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল তার অবসান ঘটানো ও কিস্টোন এক্সএল পাইপলাইন বিষয়ে দেওয়া প্রেসিডেন্টের অনুমোদন প্রত্যাহার। বিবিসি

বুধবার (২০ জানুয়ারি) শপথের পরই মাস্ক পরে ওভাল অফিসে ঢুকেন বাইডেন। সেখানে বসে কিছুক্ষণ সাংবাদিকদের সঙ্গে আলাপ করেন তিনি। তারপর ডোনাল্ড ট্রাম্পের রেখে যাওয়া নীতিতে আঘাত করেন প্রেসিডেন্ট বাইডেন। প্যারিস জলবায়ুর চুক্তিতে ফেরার বিষয়ে জাতিসংঘে নোটিশ পাঠানো হয়েছে। ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে গত বছর ওই চুক্তি থেকে বের হয়ে গিয়েছিল যুক্তরাষ্ট্র। শপথগ্রহণের পর ওভাল অফিসে গিয়েই নির্বাহী আদেশে স্বাক্ষর করে বাইডেন বলেন, ‘অপচয় করার মতো সময় নেই। অবিলম্বে কাজ করতে হবে।’ করোনা মহামারির সংক্রমণরোধে কেন্দ্রীয় সরকারের দফতরে মাস্ক পড়া বাধ্যতামূলক করেছেন বাইডেন। সংক্রমণ রোধে সবাইকে মাস্ক পড়ার আহ্বান জানান সদ্য দায়িত্ব নেওয়া মার্কিন প্রেসিডেন্ট।

বেশ কয়েকটি মুসলিম দেশের পর্যটকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে ট্রাম্পের জারি করা ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে জানিয়েছে বাইডেন প্রশাসন। অবৈধ অভিবাসীদের ঢল ঠেকাতে যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণে ট্রাম্পের আদেশ স্থগিত করার কথা চলছে। এর আগে ৪৬তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েই রাজনৈতিক উগ্রবাদ, শ্বেতাঙ্গ আধিপত্য এমনকি ঘরোয়া সন্ত্রাসবাদের শেকড় উপরে ফেলার আহ্বান জানিয়েছেন জো বাইডেন। একইসঙ্গে নতুন করে শুরুর ডাক দিয়ে মার্কিন রাজনীতিতে যে বিভেদ সৃষ্টি হয়েছে তা দূর করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। 

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV