Friday, 24 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি
সব ক্যাটাগরি

পারিবারিক মূল্যবোধ ও ধর্মীয় মূল্যবোধের চর্চা সাংবধিানিক অধিকার: নিউইয়র্ক সিটি কাউন্সিলম্যান প্রার্থী মুজিব রহমান (ভিডিও)

অনলাইন ডেস্ক পঠিত: 114 বার

প্রকাশিত: January 22, 2021 | 1:04 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক. নিউইয়র্ক : নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটির পরীক্ষিত ও মূলধারার রাজনীতিতে দীর্ঘদিনের সক্রিয় সংগঠক মুজিব রহমান নিউইয়র্কের ডিস্ট্রিক্ট ২৪ থেকে সিটি কাউন্সিলের বিশেষ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই নির্বাচনের ভোট গ্রহণ আগামী ২ ফেব্রুয়ারী। কাউন্সিলম্যান রোরি ল্যান্সমেনের পদত্যাগের পর এই পদটি খালি হয়। মুজিব রহমান ২০১৩ সালের নির্বাচনে রোরির সঙ্গে নির্বাচনে লড়েছিলেন। বাংলাদেশী অন্যন্য প্রার্থী যারা এই পদে এবার প্রার্থী হয়েছেন, তাঁদের কেউই তখন রোরির বিরুদ্ধে যাননি। বরং কেউ কেউ মুজিবের বিরুদ্ধে অবস্থান নিয়ে রোরির পক্ষে কাজ করেছিলেন।

বাংলাদেশ সোসাইটির ইতিহাসে সর্বাধিক ভোট পেয়ে নির্বাচিত সভাপতি মুজিব রহমান। সিটি ইউনিভার্সিটি অব নিউইয়র্ক থেকে স্নাতক সম্পন্ন করা মুজিব রহমান ইউএস সেনসাস ব্যুরো, ইউএসবিএ ও আইআরএসে কর্মরত ছিলেন। মুজিব মূলধারার রাজনীতিতে একজন নিবন্ধিত ডেমোক্রেট হিসেবে সক্রিয় হলেও তার গ্রহণযোগ্যতা সর্ব মহলে। পারিবারিক মূল্যবোধ ও ধর্মীয় মূল্যবোধের প্রতি একনিষ্ঠ মুজিবকে প্রতিদ্বন্দ্বি রাজনৈতিক দলের সমর্থকরাও পছন্দ করেন তার এই অবস্থানের জন্য। পারিবারিক মূল্যবোধ ও ধর্মীয় মূল্যবোধের চর্চার বিষয়টি যুক্তরাষ্ট্রের সাংবধিানিক অধিকার হিসাবে নিশ্চিত রয়েছে। আর তাই যারা এর বিরুদ্ধ অবস্থানে রয়েছেন তাদের বিরুদ্ধে মুজিব সোচ্চার কণ্ঠ। স্ত্রী ও সন্তান নিয়ে সুন্দর পারিবারিক জীবন যাপনকারী মুজিব বাংলাদেশীদের স্বাভাবিক পারিবারিক জীবন ও ধর্মীয় মূল্যবোধ চর্চার বিষয়টিকে গুরুত্ব দিয়ে বলেন, যারা এর বিরুদ্ধে প্রচারণা করেন তাদের সাথে দ্বিমত করারও স্বাধীনতা আমাদের রয়েছে। কমিউনিটির নেতৃস্থানীয় ও ধর্মীয় নেতাদের দায়িত্ব হচ্ছে স্বাভাবিক পারিবারিক জীবন যাপনেও ধর্মীয় মূল্যবোধের প্রতি একনিষ্ঠদের সমর্থন করা।’

মুজিব রহমান আরো বলেন, শুধুমাত্র ভোটের রাজনীতিতে জেতার নেশায়-আশায় আমাদের পবিত্র ধর্মকে জলাঞ্জলি দিয়ে এবং স্বাভাবিক পারিবারিক জীবন প্রথাকে বিসর্জন দেয়া কতটুকু সমীচিন তা ভেবে দেখার সময় এসেছে। ডেমোক্রেট বা রিপাবলিকান রাজনীতি করতে হলে এসবের কোন কিছুই বিসর্জন দেবার প্রয়োজন হয় না।
প্রকৃত বাংলাদেশী একজনকে সিটি কাউন্সিলে পাঠানো কমিউনিটির দায়িত্ব। আর তাই ২ ফেব্রুয়ারীর নির্বাচনে ব্যালটে প্রথমে তাকে চিহ্নিত করে পরবর্তী প্রার্থীদের পছন্দ করার আহ্বান জানিয়েছেন মুজিব রহমান। ২৩ জানুয়ারী থেকে ৩১ জানুয়ারী আগাম ভোটে অংশ নিতে আহ্বান জানিয়ে মুজিব বলেন, করোনাকালীন সময়ে স্বাস্থ্যবিধি মানার তাগিদে সবার উচিৎ আগাম ভোটে অংশ নেয়া। আগাম ভোট ও নির্বাচন সংক্রান্ত যেকোন বিষয়ে জানতে ৯১৭-৮৩৩-৩৪৭৮ নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করেছেন মুজিব রহমান। বিজ্ঞপ্তি

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV