Sunday, 7 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

করোনায় কিংবদন্তি উপস্থাপক সিএনএন’র সাবেক সাংবাদিক ল্যারি কিং এর মৃত্যু

অনলাইন ডেস্ক পঠিত: 87 বার

প্রকাশিত: January 23, 2021 | 2:57 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : মার্কিন টকশো কিংবদন্তি ও সিএনএন’র সাবেক সাংবাদিক ল্যারি কিং মারা গেছেন। শনিবার লস এঞ্জেলস সময় সকালে ৮৭ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার পরিবারের ঘনিষ্ঠ সূত্রগুলো এবং তার সাবেক কর্মস্থল সিএনএন জানিয়েছে, মৃত্যুর আগে তিনি সিডার্স-সিনাই মেডিকেল সেন্টারে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন। বেশ কিছুদিন ধরে তিনি সেডারস-সিনাই মেডিকেল সেন্টারে অবস্থান করছেন। মৃত্যুর আগের বছরগুলোতে হৃদরোগসহ বিভিন্ন ধরনের শারীরিক জটিলতায় ভুগছিলেন ল্যারি কিং। 
দীর্ঘ ছয় দশকের বেশি সময়ের পেশাজীবনে নানা রকমের স্বীকৃতি পেয়েছেন তিনি। এর মধ্যে রয়েছে পিবডি ও অ্যামি অ্যাওয়ার্ডও। সত্তরের দশকে তার ‘দ্য ল্যারি কিং শো’ বেশ জনপ্রিয় হয়ে ওঠে। ১৯৮৫ থেকে ২০১০ সালের মধ্যে সিএনএনে ‘ল্যারি কিং লাইভ অন সিএনএন’ নামের অনুষ্ঠান উপস্থাপনা করেন। রাজনীতিবিদ, ক্রীড়াবিদ, বিনোদনজগতের তারকা ও ষড়যন্ত্র তত্ত্বের প্রবক্তাসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্টজনদের সাক্ষাৎকার নিয়েছেন তিনি।
কর্মজীবনে তিনি ইউএসএ টুডে পত্রিকায় ২০ বছরের বেশি সময় ধরে লিখে গেছেন। এছাড়া তিনি রাশিয়ার সরকারি সম্প্রচার মাধ্যম হুলু ও আরটিতে ‘ল্যারি কিং নাউ’ নামে অনুষ্ঠান উপস্থাপনা করেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV