Friday, 5 June 2026 |
শিরোনাম
Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের ঐতিহাসিক বিজয় নিউইয়র্কে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবার নিউইয়র্ক সিটি’র উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালন নিউইয়র্ক স্টেট এসেমব্লি ডিস্ট্রিক্ট ৮৭’র নির্বাচনে কারিনা-জাকির মুখোমুখি NYIC Action Endorses Immigrant Champions and New Voices for NYS Legislature নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা ২০২৬ সম্পন্ন, ২০২৭ সালের বইমেলা ২১-২৪ মে নিউ জার্সিতে এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটি ইউএসএ’র সাধারণ সম্পাদক জাবেদ উদ্দিনকে বিশেষ সম্মাননা প্রদান
সব ক্যাটাগরি

নিউইয়র্ক সিটি কাউন্সিল ডিস্ট্রিক-২৪ এর বিশেষ নির্বাচনে ডেমোক্রেট প্রার্থী ড. দিলীপ নাথের প্রাধান্য শিক্ষা-স্বাস্থ্য-পরিবহন খাত (ভিডিও)

অনলাইন ডেস্ক পঠিত: 65 বার

প্রকাশিত: January 23, 2021 | 4:04 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্ক সিটি কাউন্সিল ডিস্ট্রিক-২৪ কুইন্স এর বিশেষ নির্বাচনে
শিক্ষা-স্বাস্থ্য-পরিবহন খাতকে গুরুত্ব দিয়ে এগুচ্ছেন ড. দিলীপ নাথ। আগামী ২ ফেবুয়ারির বিশেষ নির্বাচনে বিপুলসংখ্যক বাংলাদেশি তাঁর পক্ষে গণসংযোগ করছেন। ডিস্ট্রিক্ট ২৪ এলাকার বিভিন্ন স্থানে দিলীপ নাথের পোস্টার, লিফলেট ও তাঁর বর্ণাঢ্য কর্মময় জীবনের প্রচারপত্র বিতরণ চলছে।
ডিস্ট্রিক্ট ২৪ থেকে চারজন বাংলাদেশি-আমেরিকান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ড. দিলীপ নাথ ছাড়া অন্য প্রার্থীরা হলেন এটর্নী সোমা সাইদ, মুজিবুর রহমান ও মৌমিতা আহমেদ।
সাবেক কাউন্সিলম্যান ররি ল্যান্সম্যান আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করায় আসনটি শূন্য হয়। এই আসনে বিজয়ী প্রার্থী আগামী বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত দায়িত্ব পালন করবেন।
এর আগে ২০০৫ সালে প্রথম নির্বাচনে দিলীপ নাথ জেমস গেনারোর কাছে হেরেছিলেন। দুজন আবার মুখোমুখি হচ্ছেন এবার।
ডেমোক্রেটিক দলের সমর্থক ড. দিলীপ নাথ ১৬ বছর বয়সে বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে আসেন। দিলীপ নাথের বাড়ি চট্টগ্রাম জেলার মিরসরাই উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নে। তিনি এমবিএ করার পর পিএইচডি করেন। প্রথমে এ দেশে এসে অড জব করলেও ২৫ বছর ধরে পাবলিক সেক্টরে কাজ করছেন। বর্তমানে নিউইয়র্ক স্টেট ইউনিভার্সিসিটিতে ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি।

এবারের বিশেষ নির্বাচনে শিক্ষা, স্বাস্থ্যসেবা ও পরিবহন এই তিনটি মূল বিষয়কে প্রাধান্য দিয়েছেন ড. দিলীপ।
ডিস্ট্রিক্ট ২৬ কমিউনিটি এডুকেশন কাউন্সিলের সদস্য ও পিটিএর সাবেক সভাপতি ড. দিলীপ বলেন, শিশুদের শিক্ষিত করা আমার প্রথম অগ্রাধিকার। দিলীপ নাথ বলেন, ইউনাইটেড ফেডারেশন অব টিচার্সের চ্যান্সেলর রিচার্ড কারেনজা ধারাবাহিকভাবে সঠিক নেতৃত্ব দিতে পারেননি বলে, ‘চ্যান্সেলর ১ দশমিক ১ মিলিয়ন শিশুকে শিক্ষা দিতে ব্যর্থ হয়েছেন।’ তিনি বলেন, শিক্ষাক্ষেত্রে একের পর এক পরিবর্তন বাবা-মায়ের জন্য অতিরিক্ত উদ্বেগ তৈরি করছে। ভয়ানক এই সময়ে নতুন শিক্ষা পদ্ধতির মাধ্যমে শিশুদের সফল করতে প্রয়োজনীয় সব প্রযুক্তি দিয়ে শিক্ষার্থীদের সজ্জিত করা উচিত।
দিলীপ নাথ কুইন্সে আরও বেশি স্পেশালাইজড হাই স্কুল গড়ে তুলতে কাজ করতে চান। তিনি মনে করেন, বরোগুলোতে অতিরিক্ত স্পেশালাইজড হাই স্কুল তৈরি করলে পুরো নগরের শিক্ষার্থীদের জন্য অতিরিক্ত সুযোগ তৈরি হবে।
ড. দিলীপ নাথ বলেন, কুইন্সে বাস ও পাতাল রেল সীমিত। তাই যাত্রীদের গাড়ির ওপর বেশি নির্ভর করতে হয় যা যানজটের কারণ হয়ে দাঁড়িয়েছে, এতে দূষণও বাড়ছে। এর সমাধানে তিনি সব পাবলিক পরিবহন বিনা মূল্যে করতে চান। যানজট এড়াতে কুইন্সের বেশ কিছু অংশে বাড়তি রুটের প্রয়োজন। সুরক্ষিত বাইক লেনগুলো প্রসারিত করাও দরকার বলে তিনি মনে করেন। পুরো ক্যারিয়ার স্বাস্থ্য ব্যবস্থায় ব্যয় করা দিলীপ নাথ বলেন, ‘মহামারি সময় ছাড়াও আমরা স্বাস্থ্যসেবায় যথেষ্ট পরিমাণে সরঞ্জাম ও প্রযুক্তির ব্যবহার করছি না।’ বিলম্বিত চিকিৎসা সেবার কারণে কিংবা চিকিৎসাহীন কোভিড-১৯ রোগীদের ভাইরাসের পাশাপাশি নিউমোনিয়া হওয়ার আশঙ্কা রয়েছে। তাই লোকজন যেন সঠিক সময়ে দ্রুত চিকিৎসা সেবা পান, সে ক্ষেত্রে তিনি টেলিহেলথ ক্লিনিকের সংখ্যা বাড়াানোর পরামর্শ দেন।
ড. দিলীপ নির্বাচিত হলে হাসপাতাল ও নার্সিংহোমের বাইরের পরিবারের সঙ্গে সংযোগ স্থাপনের জন্য প্রবীণদের প্রযুক্তি সরবরাহের পাশাপাশি অবসর নেওয়ার পর প্রত্যেকের জন্য এস্টেট প্ল্যানিং পরিষেবায় অ্যাকসেস দেবেন বলে জানান। আসন্ন বিশেষ নির্বাচনে ড. দিলীপ সকলের সমর্থন ও সহযোগিতা কামনা করেছেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV