জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকার প্রাক্তন ট্রাষ্টি একলিমুজ্জামান নুনুর ইন্তেকাল
ইউএসএনিউজঅনলাইন.কম. নিউইয়র্ক: নিউইয়র্কের জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকার প্রাক্তন বোর্ড অব ট্রাষ্টি ও বিয়ানীবাজার সমিতির সাবেক উপদেষ্টা প্রবীণ সমাজসেবী একলিমুজ্জামান নুনু গত রোববার ভোর রাত অনুমানিক ২টায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়াাইন্না ইলাইহি রাজিউন)। তিনি কিডনী জনিত রোগে ভূগছিলেন। নিউইয়র্কের ওজনপার্কের বাসিন্দা একলিমুজ্জামান নুনুর দেশের বাড়ি সিলেট বিয়ানীবাজারের কসবা (কোনাপাড়া) গ্রামে। মরহুমের নামাজে জানাজা গত রোববার বাদ আসর ওজনপার্কের মসজিদ আল ফোরকানে অনুষ্ঠিত হয়। সোমবার সকাল ১১ টায় লং আইল্যান্ডে ওয়াশিংটন মেমোরিয়ালের মুসলিম কবর স্থানে তার মরদেহ দাফন করা হয়।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ পুত্র এবং ২ কন্যা সহ বহু আতœীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে যান। কমিউনিটির পরিচিত মুখ একলিমুজ্জামান নুনুর মৃত্যুতে কমিউনিটিতে শোকের ছায়া নেমে আসে।
সর্বশেষ সংবাদ
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল
- New York Attorney General James Releases Statement on Live Nation Trial
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








