Sunday, 7 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্র প্রবাসী রহিমকে ‘সিআইপি ক্রেস্ট এ্যান্ড সার্টিফিকেট’ প্রদান

অনলাইন ডেস্ক পঠিত: 113 বার

প্রকাশিত: January 25, 2021 | 2:47 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : যুক্তরাষ্ট্র উদীয়মান ব্যবসায়ী এবং যুক্তরাষ্ট্র যুবলীগের নেতা নিহাল রহিমকে ‘সিআইপি ক্রেস্ট এ্যান্ড সার্টিফিকেট’ প্রদান করা হয়েছে। বাংলাদেশে আর্ত-মানবতার সেবা এবং ব্যবসায় বিনিয়োগের জন্য প্রবাসে কঠোর পরিশ্রমে অর্জিত অর্থের বড় একটি অংশ পাঠানোর পুরষ্কার পেলেন নিহাল রহিম। গত ৬ জানুয়ারি ‘আন্তর্জাতিক অভিবাসন দিবস’ উপলক্ষে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অনুষ্ঠানে সারাবিশ্বে বেশ ক’জনকে ২০২০ সালের ‘সিআইপি ক্রেস্ট এ্যান্ড সার্টিফিকেট’ প্রদান করা হয়। ঢাকায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের এ অনুষ্ঠানে ভার্চুয়ালে অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। করোনা মহামারির পরিপ্রেক্ষিতে নির্ধারিত ফ্লাইটে ঢাকায় পৌঁছতে না পারায় পরবর্তীতে নিহাল র‌্যা রহিম সেই ক্রেস্ট ও সাটিফিকেট নিয়েছেন মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব নাসরীন জাহানের কাছ থেকে।

টেক্সাস এবং আরকানসাস স্টেটে রিয়েল এস্টেট, হোটেলসহ নানাবিধ ব্যবসার মালিক-প্রতিষ্ঠান ‘র‌্যা’জ হসপিটালিটি’ এবং ‘র‌্যা’জ ম্যানেজমেন্ট’র চেয়ারম্যান নিহাল র‌্যা রহিম সন্দ্বীপের সন্তান এবং বেশ ক’বছর নিউইয়র্কে অবস্থানের পর টেক্সাসে বসতি গড়েন।

উল্লেখ্য, দু’বছর আগে ২০১৭ সালেও ‘সিআইপি’র স্বীকৃতিপত্র ও ক্রেস্ট পান তিনি। একই কারণে তিনি ২০১৬ সালে বাংলাদেশ ব্যাংকের ক্রেস্ট ও সার্টিফিকেট লাভে সক্ষম হয়েছেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV