Friday, 24 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি
সব ক্যাটাগরি

নিউইয়র্কে বাংলা ভাষার আরেকটি পত্রিকা ‘দেশ’

অনলাইন ডেস্ক পঠিত: 145 বার

প্রকাশিত: January 26, 2021 | 1:29 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : করোনায় জবুথবু পরিস্থিতির মধ্যেই নিউইয়র্ক থেকে বাংলা ভাষার আরেকটি পত্রিকা বের হচ্ছে। ঠিকানার বার্তা সম্পাদক মিজানুর রহমান মিজানের সম্পাদনায় ‘দেশ’ নামক এই পত্রিকাটি ফেব্রুয়ারির তৃতীয় সপ্তাহের বুধবার থেকে প্রকাশিত হবে বলে এ সংবাদদাতাকে জানান পত্রিকাটির প্রকাশক মঞ্জুর হুসেন।

উল্লেখ্য, ২৮ জানুয়ারি থেকে ঠিকানা ছেড়ে দেয়ার আগাম নোটিশ দিয়েই মিজান নয়া এই পত্রিকায় সম্পাদক হিসেবে যোগদানের সিদ্ধান্ত নিয়েছেন এবং তা ঠিকানা কর্তৃপক্ষকে জানিয়েও দিয়েছেন। আরো উল্লেখ্য, ২৫ বছরের অধিক সময় ঠিকানায় ভাইস প্রেসিডেন্ট (অর্থ/বিজ্ঞাপণ) হিসেবে দায়িত্ব পালন শেষে গত বছরের শেষ দিন সেখান থেকে বিদায় নেন মঞ্জুর হুসেন। নয়া এ পত্রিকার অফিস খোলা হয়েছে জ্যাকসন হাইটসে। শীঘ্রই এই পত্রিকার নির্বাহী সম্পাদকের নামও ঘোষণা করার কথা জানালেন মঞ্জুর। তিনি বললেন কারো সাথে প্রতিযোগিতা নয়, দলবাজিও নয়, সত্য ও ন্যায়-নিষ্ঠ সংবাদ পরিবেশনের অঙ্গিকারে আমরা বাজারে আসছি। ইতিমধ্যেই বিভিন্ন শ্রেণী-পেশার প্রবাসীরা ইতিবাচক সাড়া দিয়েছেন। এটিও অন্যসব পত্রিকার মত বিনামূল্যেই বিতরণ করা হবে।

স্মরণ করা যেতে পারে করোনা মহামারিতে লকডাউনে যাবার আগে নিউইয়র্ক থেকে বাংলা ভাষায় ১৬টি পত্রিকা প্রকাশিত হলেও এখন প্রকাশ পাচ্ছে মাত্র ৯টি। এগুলো হচ্ছে বাংলাদেশ প্রতিদিন, প্রথম আলো, সাপ্তাহিক বাঙালি, সাপ্তাহিক বাংলা, সাপ্তাহিক বাংলাদেশ, সাপ্তাহিক আজকাল, সাপ্তাহিক প্রবাস, সাপ্তাহিক জন্মভ’মি, সাপ্তাহিক নবযুগ। তার সাথে যুক্ত হচ্ছে ‘দেশ’-১০ নম্বর পত্রিকা হিসেবে। এনআরবি নিউজ

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV